ভাষা দিবসের বিশেষ নাটক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯
আজ মহান ২১ ফেব্রুয়ারি ‘ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। এ দিবস ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ আয়োজনে তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছেন। এ অনুষ্ঠানগুলোর অন্যতম আকর্ষণ টিভি নাটক। আজ বিভিন্ন টেলিভিশনে ভাষা দিবসের বিশেষ কিছু নাটক প্রচারিত হবে। নিচে তেমনি কিছু নাটকের কথা তুলে ধরা হলো-
‘জাহানারার একটি ভাই ছিল’
ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদকে নিয়ে ‘জাহানারার একটি ভাই ছিল’ শিরোনামের বিশেষ একটি নাটক নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। নাটকটি লিখেছেন মাসুম শাহরীয়ার। এ নাটকে ভাষা শহীদ রফিরে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এটি আজ রাত ৮.১০ মিনিটে বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে।
‘পাগলা ঘণ্টা’
প্রখ্যাত অভিনেতা মামুনুর রশীদ রচিত ও পরিচালিত ‘পাগলা ঘণ্টা’ নাটকটি রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সম্প্রচারিত হবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়রাজ, সুষমা সরকার, আবদুল্লাহ রানা প্রমুখ।
'যে গল্পটা বলা হয়নি'
রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে 'যে গল্পটা বলা হয়নি'। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনায় তুহিন হোসেন। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন।
‘বর্ণমালার মিছিল’
রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হবে নাটক বর্ণমালার মিছিল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রওনক হাসান, মৌটুসী বিশ্বাস, জয়িতা মহলানবীশ, সাজু আহমেদ, আখন্দ জাহিদসহ মঞ্চের ২০ জন থিয়েটার কর্মী।
‘শহীদ মিনার’
রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনের অমর প্রতীক শহীদ মিনার নিমার্ণের আখ্যান নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র ‘শহীদ মিনার’। বিকেল সাড়ে ৫টায় দীপ্ত টিভিতে প্রচার হবে। ১৯৫২ সালের পর থেকে শহীদ মিনার আমাদের সব গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের একমাত্র আশ্রয় ও উৎসস্থল হিসেবে অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে। এ প্রামাণ্যচিত্রে দেশের সর্বপ্রথম শহীদ মিনার নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধির সময়কাল থেকে নির্মাণ ও পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে এই প্রতীকের ভাঙাগড়ার গল্পও দেখা যাবে।
‘ঝুটুম পাখির কথা’
পিউ ও টিয়া পাখির এ গল্পটি নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুরন্ত টিভির বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশুশিল্পী ঋদ্ধি। নাটকটি দুরন্ত টেলিভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ও আগামীকাল সন্ধ্যা ৬টায়।
‘আদর্শলিপি’
এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ভাষার মাসের বিশেষ নাটক ‘আদর্শলিপি’। মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী সুজন, দীপা খন্দকার, গোলাম কিবরিয়া তানভীর, তাহমিনা অথৈ প্রমুখ।
‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’
চ্যানেল আইয়ে রাত ৯টায় প্রচার হবে ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’। নাটকটির রচনা ও পরিচালনায় মাতিয়া বানু শুকু। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শ্যামল মাওলা, সারওয়াত আজাদ বৃষ্টি, নরেশ ভূঁইয়া, আনোয়ার ও রিজভিনা।
‘যুদ্ধের ভাষা’
এটিএন বাংলায় আজ রাত ৯টায় প্রচার হবে ‘যুদ্ধের ভাষা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে অভিনয় করেছেন আবু হুরাইয়া তানভীর।
‘ভাষার আর্তনাদ’
সৈয়দ ইকবালের রচনায় স্বাধীন ফুয়াদ নির্মাণ করেছেন ‘ভাষার আর্তনাদ’। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও নুসরাত জান্নাত রুহী। এতে আরো অভিনয় করেছেন-নিশাত খুশবু, শিরিন আলম, পীরজাদা শহিদুল হারুন, আশরাফুল আলম সোহাগ, অনিক, তুরিন, সুমন, তুষার প্রমুখ। ফ্যাক্টর থ্রি সলিউশনস নিবেদিত ও ত্রিধারা মিডিয়া প্রযোজিত নাটকটি আজরাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে প্রচারিত হবে।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
