ভারতের ‘মুখরোচক’ সাংবাদিকতার নমুনা
প্রকাশিত: ৬ মার্চ ২০১৯
কাশ্মীর নিয়ে উত্তেজনার মুখে পাকিস্তান-ভারত পাল্টাপাল্টি বিমান হামলা শুরু করে। বিমান ভূপাতিত করে ভারতীয় এক পাইলটকে আটক করে পাকিস্তান। কিন্তু আটকের একদিন পর প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদের একটি যৌথ অধিবেশনে সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দেন, আটক ভারতীয় পাইলটকে ‘শান্তি প্রতিষ্ঠার নিদর্শন’ হিসেবে মুক্তি দেয়া হবে।
খবরটি শোনার পর ভারতের নেতৃস্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপক চিৎকার দিয়ে ওঠেন। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, পাকিস্তান উইং কমান্ডার অভিনন্দনকে মুক্ত করে দেবে। আর এটাকে তিনি তার চ্যানেলের এক্সক্লুসিভ স্টোরি হিসেবে দাবি করেন।
ভারতীয় ওই টেলিভিশন চ্যানেল হলো টাইমস নাউ। তারা ‘ব্রেকিং নিউজ’ নামে টিভির স্ক্রলে সংবাদটি দেখানো শুরু করে। তারপর ওই উপস্থাপক আরও একধাপ এগিয়ে বলা শুরু করেন, ‘দর্শক, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এইমাত্র আনুষ্ঠানিকভাবে অভিনন্দনকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন। আমরাই প্রথম এই সংবাদ আপনাদের জানাচ্ছি।’
ঘটনাটি এক্সক্লুসিভ বলে তারা যে প্রচার চালায় তা একইসঙ্গে হাস্যকর এবং মজার। কেননা প্রধানমন্ত্রী ইমরান খান যখন সংসদে এমন ঘোষণা দিচ্ছিলেন তখন গোটা বিশ্বে তা সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। তবে নাটকের শেষ কিন্তু এখানেই হয় না। ওই উপস্থাপক আরও একজন রিপোর্টারের কাছে যান। যিনি এমন সিদ্ধান্ত কীভাবে নেয়া হলো সে সম্পর্কে কথিত এক্সক্লুসিভ স্টোরির বিস্তারিত তথ্য জানেন। উপস্থাপকের মতো রিপোর্টারও চিৎকার শুরু করেন।
রিপোর্টার দাবি করেন, যুক্তরাষ্ট্র পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে চাপ দেয়ায় বাধ্য হয়ে পাইলট অভিনন্দনকে মুক্ত করে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। তারপর তিনি দর্শকদের একটি গল্প বলেন। গল্পটা এরকম, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার আগের দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে ফোনে কথা বলেছেন। রিপোর্টারের ভাষ্য অনুযায়ী, মাইক পম্পেও পাকিস্তানের সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আটক পাইলটকে মুক্ত করে দেয়া ছাড়া তাদের আর অন্য কোনো উপায় নেই।
একই চ্যানেলের নিচে ভাসতে থাকে একটি শিরোনাম। যাতে লেখা, ‘চাপে পড়ে পাকিস্তান ভেঙ্গে গেলে’ মানে বাধ্য হয়ে পাকিস্তান পাইলট অভিনন্দনকে ছাড়তে বাধ্য হলো। তাছাড়া আরও একটি চ্যানেলও একই শিরোনাম প্রচার করতে থাকে। কিছু কিছু চ্যানেল তো বলা শুরু করে, মোদির শক্তিশালী নীতির কাছে নতিস্বীকার করেছে পাকিস্তান। অনুষ্ঠানে প্রতিরক্ষা বিশেষজ্ঞ পরিচয়ে যে অতিথি হাজির ছিলেন তিনি পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণাকে ‘ভারতের জয়’ বলে অভিহিত করেন।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এটা একইসঙ্গে বোধগম্য আর আশ্চর্য্যের বিষয় নয় যে, দুই দেশের গণমাধ্যমও তাদের দেশের প্রতিনিধিত্ব করে এমন করেই সংবাদ পরিবেশন করবে আর তাদের মতো করে ব্যাখা দেবে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলো যেভাবে ঘটনার ব্যাখ্যা হাজির করতে থাকে সেটা সাংবাদিকতার মৌলিক নীতি-নৈতিকতাকে একেবারে ছোট করে ফেলে।
পাকিস্তানের গণমাধ্যমগুলোর নিজস্ব কিছু এজেন্ডা আছে। এমন সংকটের সময় উগ্র দেশপ্রেমের কিছু বিষয় থাকলেও সেটা একটা কিংবা দুটো চ্যানেলের ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু তবে সমস্ত দিক বিবেচনা করে দেখলে পাকিস্তানের গণমাধ্যমের চেয়ে ভারতের সংখ্যাটা অনেক বেশি। তারা যেভাবে যুদ্ধের হিস্টিরিয়া তৈরি করে ঘটনাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে তা লক্ষ্য করার মতো।
ভারতে যারা সাংবাদিকতার বস্তুনিষ্ঠতার ব্যাপারগুলো একটু মেনে চলার চেষ্টা করেন তারাও সাংবাদিকতার মৌলিক নীতিগুলো ভুলে যান যখন ভারত দাবি করে যে, তাদের বিমানবাহিনী পাকিস্তানে থাকা সন্ত্রাসী সংগঠনগুলোর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও ভারতের গণমাধ্যমগুলো হামলার ঘণ্টাখানেক বাদে জানানো শুরু করে হামলায় কয়েক শত জঙ্গি নিহত হয়েছে। অনেকে তো কোনো রকমের প্রমাণ ছাড়াই সেই নিহতের সংখ্যা ৩০০ থেকে ৫০০ পর্যন্ত বলে বসে।
তাদের এই বিজয় আর উদযাপনের মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও ভারতীয় বিমানবাহিনীর হামলায় সাফল্যের খবর নিয়ে প্রশ্ন তোলা শুরু করে। তাদের মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমস, বিবিসি, আল জাজিরা, রয়টার্সসহ আরও অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তারা পাকিস্তান সীমান্তের কথিত ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা নিয়ে সন্দিহান হয়ে পড়ে।
অপরদিকে পাকিস্তান এই সংকটকে অনেক সতর্কতার সঙ্গে দেখভাল করে। ভারতীয় যে পাইলটকে আটক করা হয় তাকে একজন সেনার চেয়ে ছোট চোখে দেখা হয় না। কিন্তু ভারত নতুন কোনো ফন্দি তৈরি করে এ নিয়ে অন্যরকম গল্প প্রতিষ্ঠার চেষ্টা করে। আর পাকিস্তান ভারতীয় বিমান ভূপাতিত করার যে প্রমাণ দেখায় তা আন্তর্জাতিক গণমাধ্যম এমনকি ইসলামাবাদের কট্টর সমালোচকরাও প্রত্যাখ্যান করেত পারে না।
ভারত উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে হিরো হিসেবে অভিহিত করছে। আর একজন সেনা তার জাতীয় দায়িত্ব পালন করলে তার প্রশংসা করার অধিকারও তাদের আছে। তবে এমন ঘটনার নেপথ্যে যেসব সত্য থাকে তা বদলে দেয়া কতটা যৌক্তিক? কেননা মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার পাকিস্তান যখন ভারতীয় যুদ্ধবিমানের আটক পাইলটকে মুক্ত করে দেয় তা ভারতের জন্য অপমানজনক ও পরাবাস্তব একটি বিষয়। ভারত এ বিষয়ে পাকিস্তানের প্রশংসা করতেও কুণ্ঠিত। আর এই কুণ্ঠাবোধ তৈরি করেছে দেশটির সংবাদমাধ্যম।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
