ভারতের বিমান হামলায় আহত মাত্র এক: পাকিস্তানের গ্রামবাসী
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলায় কোনো প্রাণহানীই ঘটেনি, কেবল মাত্র একজন লোক আহত হয়েছেন বলে দাবি করেছে বিমান হামলার শিকার এলাকাটির গ্রামবাসী।
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভারতের বিমান বাহিনী নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে বিমান হামলা চালায়। ভারতের বিমান বাহিনী জানিয়েছে, জইশ-ই-মোহাম্মদের বেশ কয়েকটি ঘাঁটি ও লঞ্চ প্যাডকে লক্ষ্য করে চালানো এ হামলায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে।
কিন্তু পাকিস্তানের ওই এলাকার গ্রামবাসী বলছে, ভারতীয় বিমান বাহিনীর ওই হামলায় মাত্র একজন আহত হয়েছে। খবর রয়টার্স।
গ্রামবাসী আরো জানিয়েছে, মঙ্গলবার ভোরে চারবার ব্যাপক বিস্ফোরণের শব্দ পেয়েছেন তারা। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি। প্রত্যক্ষদর্শী ২৫ বছর বয়সী মোহাম্মদ আজমল বলেন, আমরা বেশ কিছু গাছ ভেঙে পড়তে দেখেছি এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখেছি। সেখানে বোমা নিক্ষেপ করায় চারটি গর্ত তৈরি হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবরে জানানো হয়, পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর হামলায় অন্তত ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে। পরবর্তীতে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে যে, নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে ভারতীয় বিমান বাহিনী। তবে দেশটির তরফ থেকে হতাহতের খবর প্রত্যাখ্যান করা হয়েছে।
পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে ভারতীয় বিমান বাহিনী। তারা মুজাফফরাবাদ সেক্টরে অনুপ্রবেশ করেছে। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের এয়ার স্ট্রাইকের পরপরই বেশ কয়েকটি টুইট করেছেন তিনি।
এক টুইট বার্তায় তিনি দাবি করেছেন, ভারতীয় সামরিক বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তানি জঙ্গি বিমানের ‘তাড়া খেয়ে পালানোর’ আগে বালাকোটের কাছে ‘বোমা ফেলে’ গেছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।
পরবর্তীতে আরো এক টুইটে তিনি জানিয়েছেন, সময়মত উপযুক্ত সাড়া দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ফলে পাক বাহিনীর তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে ভারতীয় সেনারা।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ১২টি মিরাজ২০০০ যুদ্ধবিমান দিয়ে পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এক হাজার কেজি বোমা বিস্ফোরণ ঘটায় ভারতীয় বিমান বাহিনী।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
