ভারতরত্ন খেতাব পেলেন প্রণব মুখার্জি
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯
ভারতের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় খেতাব ভারতরত্ন পেয়েছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব মুখার্জি। এদিন একই খেতাব তুলে দেয়া হয়েছে প্রয়াত সঙ্গীতশিল্পী ভুপেন হাজারিকা ও ভারতীয় জনসঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতা নানাজি দেশমুখের উত্তরাধিকারীদের হাতে।
বৃহস্পতিবার এ খেতাব তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
ভারতরত্ন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক খেতাব। সবিশেষ কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৯৫৪ সাল থেকে দেয়া শুরু হয় এ খেতাব। এ পুরস্কারের জন্য ভারতের প্রধানমন্ত্রী সুপারিশ করেন দেশটির রাষ্ট্রপতির কাছে। বছরে সর্বোচ্চ তিনজনকে দেয়া হয় এ খেতাব। প্রথমবারের মতো মরণোত্তর ভারতরত্ন খেতাব পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। আর এ বছরে প্রণব মুখার্জি ছাড়া বাকি দুই জন পেলেন মরণোত্তর খেতাব।
২০১২ সালে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সময়ে রাষ্ট্রপতি নিযুক্ত হয়ে ২০১৭ সাল পর্যন্ত এই দায়িত্ব সামলেছেন প্রণব মুখার্জি। বাংলাভাষী এই কংগ্রেস নেতা সব দলের কাছেই গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করতে পেরেছেন। ৮৩ বছর বয়স্ক এই নেতা কংগ্রেসের বহু প্রধানমন্ত্রীর অধীনে বিভিন্ন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজিব গান্ধী, নরসীমা রাও এবং মনমোহন সিং-এর নেতৃত্বাধীন মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি।
গান্ধী পরিবারের প্রতি বিশ্বস্ততা ও আলোচনার টেবিলে বিরোধী দলগুলোর অচলাবস্থা নিরসনের সক্ষমতার জন্য সব দলের কাছে গ্রহণযোগ্য ছিলেন তিনি। মনমোহন সিং মন্ত্রিসভার সবচেয়ে দূরদর্শী মন্ত্রী হিসেবে অনেকেই বিবেচনা করে থাকেন।
দায়িত্ব নেয়ার পর ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার প্রণব মুখার্জিকে পরামর্শদাতা বলে স্বীকার করে নিয়েছেন। ভারতরত্ন পুরস্কারের জন্য তার নাম ঘোষণার পর এক টুইট বার্তায় মোদি লিখেছিলেন, আমাদের সময়ের অসামান্য রাষ্ট্রনায়ক প্রণব দা। কয়েক দশক ধরে নিঃস্বার্থ ও ক্লান্তিহীনভাবে দেশের সেবা করে গেছেন। জাতীয় উন্নয়নের কক্ষপথে তিনি জোরালো ছাপ রেখে গেছেন। তার বিদগ্ধতা ও ধীশক্তির জুড়ি মেলা ভার। ভারত রত্নের জন্য তিনি মনোনীত হওয়ায় আনন্দিত।
প্রণব মুখার্জি ছাড়াও এবারে ভারতরত্ন খেতাব পাওয়া নানাজি দেশমুখ ভারতীয় জনসঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতা। পরে জনসঙ্ঘ থেকে উত্থান ঘটে ভারতের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি’র। ২০১০ সালে মৃত্যুবরণের আগে ১৯৯৯ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্ম বিভূষণ খেতাবে ভূষিত হন।
এছাড়া একই দিন ভারতরত্ন পেয়েছেন আসামে জন্ম নেয়া বাংলাভাষী প্রবাদপ্রতীম গায়ক ভূপেন হাজারিকা। পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশে তুমুল জনপ্রিয় এই গায়ক ২০১১ সালে মৃত্যুবরণ করেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
