ব্র্রংকসের আল আকসা পার্টি হল রমজানে ফ্রি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪
আজকাল রিপোর্ট
ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলের প্রেসিডেন্ট এবং সিইও আলী হায়দার বলেছেন, আসন্ন রমজান মাসে রোজাদারদের জন্য যারা পার্টি আয়োজন করবেন হলের জন্য তাদের কোন ভাড়া দিতে হবে না। তাদের ইফতার আইটেমেও থাকবে বিশেষ ছাড়। তিনি এই সুযোগ গ্রহণ করার জন্য নিউইয়র্কের সংগঠনগুলির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। গত ৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় নির্বাচিত অফিসিয়ালদের সম্মানে আয়োজিত এক ডিনার অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ১৪১৬ ইউনিয়ন পোর্ট রোডে অবস্থিত আল আকসা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলী হায়দার বলেন, তাদের চাইনিজ রেস্টুরেন্ট সংলগ্ন পার্টি হলটি সপ্তাহের ৭ দিনই খোলা থাকে। তারা ৫ বরোর সর্বত্রই ক্যাটারিং করে থাকেন। স্থানীয়ভাবেও যে কেউ অর্ডার দিয়ে তাদের চাইনিজ খাবার অর্ডার করতে পারেন। ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তিনি তাদের পার্টি হল এবং চাইনিজ রেস্টুরেন্টের সেবা গ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।
পার্কচেস্টার কমিউনিটি বোর্ড চেয়ারম্যান এম এন মজুমদার আল আকসা পার্টি হলের ব্যবস্থাপনা ও খাবারের প্রশংসা করে বলেন, আমার পরিচিত অনেকেই এখানে পার্টি করে উচ্ছসিত প্রশংসা করেছেন। কমিউনিটির এই ব্যবসা প্রতিষ্ঠানটির অগ্রগতির জন্য তিনি এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কমিউনিটি বোর্ড-৯ এর পক্ষ থেকে আল-আকসা পার্টি হলের সিইও আলী হায়দারের হাতে একটি সম্মাননাপত্র তুলে দেন কমিউনিটি বোর্ড-৯ এর ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যানেজার শার্লি আলোনজো। এছাড়াও সিনেটর নাটালিয়া ফার্ন্দান্দেজের পক্ষ থেকে একটি সাইটেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি বোর্ড-৯ এর ডিস্ট্রিক্ট ম্যানেজার উইলিয়াম রিভেরা, ফার্স্ট ভাইস চেয়ার এন্ডেও মার্টিনেজ, সেকেন্ড ভাইস চেয়ার মিশেল হেলপার্ন, কোষাধ্যক্ষ হেনরি পিলায়ো। বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুস শহীদ, আব্দুর রহিম বাদশাহ, নুর মোহাম্মদ, এ ইসলাম মামুন, সিপিএ জাকির চৌধুরী, ডিটেকটিভ মাসুদুর রহমান, তুষার পিক ও ফরিদা ইয়াসমীন। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
