ব্রাজিলের নিহত ১০ ফুটবলারের নাম প্রকাশ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
ব্রাজিলের সীমানা পেরিয়ে বিশ্ব ফুটবল অঙ্গনকেই ঢেকে দিয়েছে শোকের ছায়ায়। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে ১০ তরতাজা কিশোর ফুটবলারের প্রাণ। ঘুমের ঘোরেই নিভে গেছে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন।
এমন ট্র্যাজেডির কথা শুনে কারও পক্ষেই কি স্থির থাকা সম্ভব! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে।
ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর স্পোর্টস কমপ্লেক্সে আগুনে পুড়ে মারা গেছেন ১০ কিশোর ফুটবলার। আহত হয়েছেন আরও তিনজন, যাদের একজনের অবস্থা গুরুতর।
প্রথমে শোনা গিয়েছিল নিহতদের মধ্যে ৪ জন একাডেমির খেলোয়াড়। ২ জন ক্লাবে ট্রায়াল দিতে এসেছেন। বাকি ৪ জন ক্লাবের কর্মকর্তা। পরে নিশ্চিত হওয়া গেছে নিহতদের সবারই বয়স ১৪ থেকে ১৬-এর মধ্যে। মানে সবাই কিশোর ফুটবলার।
বাবা-মা, ঘর-বাড়ি ছেড়ে যারা বড় ফুটবলার হওয়ার স্বপ্নে ফ্লামেঙ্গো যুব একাডেমিকেই ঘর-বাড়ি বানিয়েছিলেন।
স্বপ্ন বুকে নিয়ে অন্য আর দশ দিনের মতো শুক্রবারও তারা নিরাপদ আশ্রয় হিসেবে শান্তির ঘুম ঘুমাচ্ছিলেন। সেই ঘুমন্ত অবস্থাতেই আগুনে পুড়ে ছাই হয়েছেন তারা।
প্রথমে নিহতদের পরিচয় ঠিকঠাক জানা না গেলেও পরে রিও ডি জেনিরোর পুলিশ ও ফ্লামেঙ্গোর কর্তারা মিলে নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। প্রকাশ করেছেন নিহত ১০ কিশোর ফুটবলারের নামও।
ঘটনার পর থেকেই পুরো ব্রাজিলে চলছে শোকের মাতম। ফ্লামেঙ্গোর ক্লাব চত্বরতো মৃত্যুপুরিতেই পরিণত। মারা যাওয়া একেক কিশোরের পরিবারের সদস্য, আত্মীয়স্বজনরা আসছেন, আর পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে কান্নার রোল। যে কান্নার আওয়াজে প্রকম্পিত হচ্ছে রিও ডি জেনিরোর আকাশ-বাতাস।
এই মাতম ফ্লামেঙ্গোতে আরও অনেক দিনই চলবে। তারপর হয়তো এক সময় থেমেও যাবে। কিন্তু, বাবা-মা, ভাই-বোনের স্বপ্নের ঝাণ্ডা বুকে নিয়ে যারা ফুটবলার হতে এসেছিলেন এবং অকালেই ঝরে গেলেন, তাদের পরিবারের কান্নার রোল থামবে না সারা জীবনেও।
ব্রাজিলের এই জনপ্রিয় ক্লাবটি থেকে যুগে যুগে অনেক কিংবদন্তি ফুটবলারই উঠে এসেছেন। জিকো, রোমারিও, রোনালদিনহোদের মতো বিশ্ব মাতানো কিংবদন্তিরা এই ফ্লামেঙ্গোরই যুব একাডেমির পণ্য। কে জানে, আগুনের লেলিহান শিখা অকালেই যে ১০ জনের প্রাণ কেড়ে নিল, বেঁচে থাকলে হয়তো তাদেরও কেউ হতে পারতেন ভবিষ্যতের জিকো, রোমারিও কিংবা রোনালদিনহো।
এই কিংবদন্তিদের কথা বাদ দিন। রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়রও এই ফ্লামেঙ্গোরই উৎপাদন। এই ক্লাবটি থেকেই তিনি গত গ্রীষ্মে যোগ দিয়েছেন রিয়ালে। ১৮ বছর বয়সী তরুণ নিজের সাবেক ক্লাবের মর্মান্তিক এই ঘটনাটা বিশ্বাস্যই করতে পারছেন না।
টুইটারে ভিনিসিয়াস এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘সে জায়গায় থাকার কথা মনে করলেই গা শিউরে উঠছে। আমি বিশ্বাস্যই করতে পারছি না।’
ভিনিসিয়াস জুনিয়রের মনটা বিশেষ বিষিয়ে তুলবে অন্য একটা তথ্যও। নিহতদের মধ্যে একজনের নামও ভিনিসিয়াস। তবে তার নামের আগে আর্থার আছে। মানে আর্থার ভিনিসিয়াস। ফ্লামেঙ্গো পরে নিশ্চিত করেছে নিহতদের সবাই ছিলেন প্রতিভাবান। ১৫ বছর বয়সী ক্রিস্তিয়ান এসমেরিও তো এরই মধ্যে ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলেও ডাক পেয়েছিলেন।
ইউরোপের নামিদামি ক্লাবগুলোও নাকি এরই মধ্যে তার উপর নজর দিয়েছিল। কিন্তু, ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে চাপানো, ইউরোপে পাড়ি জমানো-আগুন সব স্বপ্নেরই ওপাড়ে পাঠিয়ে দিল ক্রিস্তিয়ান এসমেরিও’কে!
নিহত বাকি ৮ জনের নাম-থিলা পাইক্সো, বার্নার্দো পিসেতা, ভিক্টর ইসাইয়াস, গেডসন সান্তোস, রিকেলমে ভিয়েনা, পাবলো হেনস্রিক, জর্জে এদুয়ার্দো ও স্যামুয়েল থমাস। একেকটি নাম যেন হয়ে গেল ব্রাজিলিয়ানদের চির আক্ষেপের শিখা।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
