ব্যায়াম দূর করে দাগ
লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
ত্বক সুন্দর ও দীপ্তিময় রাখতে কত যত্নই না করি। তবে এমন কিছু সমস্যা আছে, যা অজান্তেই হঠাৎ দেখা দেয়। এই যেমন ফাটা ত্বক। হঠাৎ করে ওজন বেড়ে বা কমে গেলে বা গর্ভধারণের কারণে অনেক সময় তলপেটে সাদাটে বা লালচে ফাটা ফাটা দাগ পড়ে যায়, যা স্ট্রেচ মার্ক হিসেবেই বেশি পরিচিত।
পারসোনা হেলথের প্রধান প্রশিক্ষক ও ডায়েটিশিয়ান শওকত আরা সাঈদা বলেন, গর্ভধারণের শেষ সময়ে পেটের চামড়ায় এমন দাগ দেখা যায়। এ ছাড়া কৈশোরে শারীরিক পরিবর্তনের সময় ত্বক ফাটা সমস্যা দেখা দেয়। হরমোনজনিত সমস্যার কারণেও এটি দেখা দিতে পারে। আবার ২০ থেকে ২৫ বছরের মধ্যে ওজন কমাতে মাত্রাতিরিক্ত ব্যায়াম করলেও হতে পারে। আর এটি শুধু নারীদের নয়, পুরুষদেরও হতে পারে। তবে ব্যায়ামের পাশাপাশি গর্ভাবস্থার শুরু থেকেই জলপাই তেল, লোশন মালিশ করলে ফাটা দাগ কমানো সম্ভব।
তবে একবার এমন দাগ হয়ে গেলে নিয়মিত কিছু ব্যায়াম করে তা কমিয়ে ফেলা যায়। তেমনই কিছু ব্যায়ামের নিয়ম থাকছে এখানে।

স্কোয়াট
প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে তারপর হাঁটু ভাঁজ করে ধীরে ধীরে বসার ভঙ্গি করুন। পুরোপুরি বসবেন না, আধা বসা অবস্থায় থাকবেন। এভাবে যথাক্রমে ১২, ১৬ ও ২০ বার করবেন। এই ব্যায়াম থাই ও নিতম্বের ত্বকের ফাটা দাগ কমাতে সাহায্য করবে।

ওয়াল পুশ-আপ
দেয়াল থেকে দেড় ফুট দূরে দাঁড়িয়ে বুক বরাবর হাত দেয়ালে ভর দিয়ে পা বাদে পুরো শরীর নিয়ে যেতে হবে। এ সময় খেয়াল রাখুন হিপ, কোমর, পিঠ ও কাঁধ যেন সমান থাকে। এটিও যথাক্রমে ১২, ১৬ ও ২০ বার করা যাবে। এটি বুকের দাগ কমাতে কাজ করবে।

ওয়াইড স্ট্রেচ স্কোয়াট
প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে পা দুটি কিছু দূরে নিতে হবে। এবার পায়ের গোড়ালি কিছুটা বাঁকা করে নিতে হবে, যেন আঙুলগুলো সোজা না থেকে যথাক্রমে ডান ও বাঁ দিকে থাকে। এবার এক হাতের আঙুলের ওপর অন্য হাতের আঙুল দিয়ে হাত জোড়া করে বুকের মাঝামাঝি এনে এভাবে পায়ের অবস্থান রেখেই আধা বসা অবস্থায় থাকতে হবে ৫ সেকেন্ড। এভাবে ১০, ১২ ও ১৬ বার করা যাবে। এটি ইনার থাইয়ের জন্য ভালো।

ক্রাঞ্চেস অ্যান্ড সিট আপস
হিপের ওপর বসে হাঁটু দুটি ভাঁজ করে একবার ডান দিকে ঘুরতে হবে, একবার বাঁ দিকে ঘুরতে হবে। আর হাত দুটি অবশ্যই কানের পাশে রাখতে হবে।

নিয়মিত করলে ত্বকের বিভিন্ন স্থানের ফাটা কালচে দাগ সহজেই কমে যাবে। ত্বক ফিরে আসবে আগের চেহারায়।

সিঙ্গেল লেগ পেলভিক থ্রাস্ট
প্রথমে সোজা হয়ে শুয়ে পড়তে হবে এবং দুই হাত কাঁধ বরাবর সোজা করে রাখতে হবে। এবার একটি পা ইংরেজি ‘ভি’ অক্ষরের আকারের করে ভাঁজ ও অন্য পা সোজা করে নিতে হবে। এবার এভাবেই নিতম্ব মাটি থেকে ওপরের দিকে তুলে ৫ সেকেন্ড থাকতে হবে। এটি নিতম্বের ফাটা দাগ দূর করতে বেশ ভালো কাজ করে।

বোট পোজ
প্রথমে ব্যায়ামের ম্যাটে বসে পড়তে হবে। এবার হিপের ওপর বসে দুই পা ওপরের দিকে তুলে দিতে হবে। তবে কোমর ও পিঠ সোজা রেখে কিছুটা নিচের দিকে ঝুঁকতে হবে। এ সময় হাত সোজা করে হাঁটু বরাবর থাকবে। যেন শরীরটা ‘ভি’ আকারের মতো হয়। ৫ সেকেন্ড অপেক্ষা করুন। এভাবে ১০, ১২ বার করতে হবে। এটি পেটের দাগের জন্য করতে পারেন।

ট্রিসপ এক্সটেনশন
এটি বসে করতে হবে। এক হাতে ডাম্বেল ধরে পিঠের পেছনে হাত রাখতে হবে। অন্য হাত দিয়ে ট্রিসপ পেশি চেপে ধরতে হবে। পেছনের দিকের ডাম্বল ধরা হাত ওপরের দিকে ও নিচের দিকে নামাতে হবে। এটি হাতের দাগের জন্য ভালো।

- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- কোন খাবারে কত ক্যালরি
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
