ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, ১ রানে হারল বার্বাডোজ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯
ভিনি, ভিডি, ভিসি; এলেন, দেখলেন, জয় করলেন- অন্তত ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় এ কথাটি পুরোপুরি মানানসই বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই যে দলের সেরা পারফরমার সাকিব।
বল হাতে ইনিংসের প্রথম ওভারেই মেইডেনসহ মাত্র ১৪ রান খরচায় ১ উইকেট এবং পরে ব্যাটিংয়ে নেমে ৩ চার ও ১ ছক্কার মারে ২৫ বলে ৩৮ রানের ইনিংস- সিপিএলে নিজের প্রথম ম্যাচটা এভাবেই রাঙিয়ে রাখলেন সাকিব। তবু জয় পায়নি তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস, হেরেছে মাত্র ১ রানের জন্য।
বার্বাডোজের বোলিংয়ের সময় সাকিবের সঙ্গে পাল্লা দিয়ে ভালো করেছেন হ্যারি গার্নি, হেইডেন ওয়ালশ, জেসন হোল্ডাররা। যে কারণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি করতে পারেনি সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। জয়ের জন্য মাত্র ১৫০ রান করতে হতো জনসন চার্লস, অ্যালেক্স হেলস, সাকিব আল হাসান, জেসন হোল্ডারদের মতো ব্যাটসম্যান সমৃদ্ধ বার্বাডোজকে।
কিন্তু ব্যাটিংয়ে আট নম্বরে নামা রেয়মন রেইফার ছাড়া আর কেউই সঙ্গ দিতে পারেননি সাকিবকে। যে কারণে ইনিংসের শেষ বলে ১৪৮ রানে অলআউট হয়েছে বার্বাডোজ। মাত্র ১ রানের পরাজয়ে কঠিন হয়েছে প্লেঅফ খেলার পথ। বাকি থাকা দুই ম্যাচেই এখন জিততে হবে সাকিবের বার্বাডোজকে।
রান তাড়া করতে নেমে সাকিব ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেনি। দুই ওপেনার জনসন চার্লস ১২ বলে ১৩ এবং অ্যালেক্স হেলস আউট হন ২২ বলে ১৯ রান করে। তিন নম্বরে নেমে সাকিব আল হাসান একাই টানতে থাকেন বার্বাডোজের ইনিংস। দ্বাদশ ওভারে লংঅন বাউন্ডারিতে ধরা পড়ার আগে খেলেন ২৫ বলে ৩৮ রানের ইনিংস।
এরপর জেপি ডুমিনি ১৬ বলে ১৮, জোনাথন কার্টার ২ বলে ১, জেসন হোল্ডার ৭ বলে ১ ও অ্যাশলে নার্স ৪ বলে ১ রান করে আউট হলে চাপে পড়ে যায় বার্বাডোজ। তবে আট নম্বরে নেমে রেয়মন রেইফার আশা জাগান জয়ের। তিন ছয়ের মারে ১৮ বলে ৩৪ রান করে জমিয়ে তোলেন ম্যাচ।
শেষ ওভারে জয়ের জন্য ২ উইকেট হাতে নিয়ে ১২ রান প্রয়োজন ছিলো বার্বাডোজের। প্রথম ডেলিভারি ওয়াইড হওয়ার পর, বৈধ প্রথম বলেই ছক্কা হাঁকান রেইফার। সমীকরণ নেমে আসে ৫ বলে ৫ রানে। কিন্তু পরের বলেই ২ রান নিতে গিয়ে রানআউট হন রেইফার। আর একদম শেষ বলে ২ রানের চাহিদায় ব্যাট ঘুরিয়ে সোজা বোল্ড হয়ে যান হ্যারি গার্নি। ফলে ১ রানের জয় পায় সেন্ট কিটস।

বার্বাডোজের মাঠে খেলতে এসে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সেন্ট কিটস। ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারটিই সাকিবের হাতে তুলে দেন বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ইনিংসের শুরুর ওভারে মেইডেন দিয়ে এবারের সিপিএলে নিজের পথচলা শুরু করেন সাকিব।
পরে তৃতীয় ওভারে সাকিব খরচ করেন ৪ রান, এ দুই ওভার করিয়ে পরের জন্য তার ওভার রেখে দেন হোল্ডার। সেন্ট কিটসের মোহাম্মদ হাফিজ (১৩), এভিন লুইস (১৯) কিছু করতে না পারলেও শামার ব্রুকস চেপে বসেন স্বাগতিক বোলারদের ওপর। খেলেন ৩৩ বলে ৫৩ রানের এক ইনিংস।
মাঝে সাকিবকে নবম ওভারে ডাকেন হোল্ডার। সে ওভারে আসে ৬ রান। তিন ওভার শেষে সাকিবের বোলিং ফিগার দাঁড়ায় ৩-১-১০-০। শুরু থেকেই দারুণ বোলিং করলেও উইকেটের দেখা মিলছিল না কিছুতেই। নিজের চতুর্থ ওভার করতে আসেন ইনিংসের ১৭তম ওভারে।
স্লগে বোলিং করতে এসে নিজের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন কার্লোস ব্রাথওয়েটকে। পরে ওভার থেকে খরচ করেন আরও ৪ রান। সবমিলিয়ে নিজের ৪ ওভারে কোনো বাউন্ডারি হজম না করে এক মেইডেনের সহায়তায় মাত্র ১৪ রান খরচায় ১ উইকেট নেন সাকিব।
শেষদিকে ফ্যাবিয়ান অ্যালেন ১৩ বলে ২০ ও কিরন কটয় ১০ বলে ১৩ রান করে দলীয় সংগ্রহটাকে ১৪৯ রান পর্যন্ত নিয়ে যান। বার্বাডোজের পক্ষে ২টি করে উইকেট নেন হেইডেন ওয়ালশ ও হ্যারি গার্নি।
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
