ব্যাটিং ব্যর্থতার দিনে আলোকিত তাইজুল
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪
পৌনে তিন ঘণ্টার সেশনও নয়; মিরপুর টেস্টের ওপেনিং ইনিংসের আয়ুষ্কাল এতটাই ছোট। অনেকটা শর্ট ফিল্মের মতো, শুরু হয়েই শেষ। ৪০.১ ওভারে ১০৬ রানে অলআউট বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং সক্ষমতার চিত্র এটি। ভারত সফর থেকেই এই দৃশ্যের মঞ্চায়ন করে যাচ্ছেন তারা। অথচ আশা করা হচ্ছিল, দেশের মাটিতে খোলস ছেড়ে বের হবেন শান্ত-লিটনরা। কিন্তু তারা ব্যাটিং বিপর্যয়ের গল্পই লিখলেন মিরপুর টেস্টের প্রথম দিন। যদিও দিন শেষে ব্যাটিং ব্যর্থতা আড়াল করে পাদপ্রদীপের সব আলো কেড়ে নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাঁচ উইকেট শিকার করে, ২০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়ে। ব্যক্তিগত এই প্রাপ্তিতেই বিকেলটা ছিল কিঞ্চিৎ রঙিন। তবে দলগত পারফরম্যান্স বিবেচনায় নিলে দক্ষিণ আফ্রিকা এগিয়ে। প্রথম দিন শেষে ৪১ ওভারে ৬ উইকেটে ১৪০ রান সফরকারীদের, ৩৪ রানের লিড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কন্ডিশনের সুবিধা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অধিনায়ক শান্ত। তারা মনের মতো কন্ডিশনে খেলতে পারছেন কিনা, জানা নেই। ব্যাটিং পারফরম্যান্স আমলে নিলে উইকেটের সুবিধা পাননি তারা। প্রোটিয়াদের ব্যাটিং দেখলেও অনুরূপ অনুভূতি হবে। এককথায়, ঢাকা টেস্টের প্রথম দিন ভালো খেলেনি স্বাগতিকরা। তাইজুলের কথাতেও বিষয়টি পরিষ্কার, ‘ব্যাটিংটা বেশি খারাপ হয়ে গেছে। ২০০, ২২০ বা ২৫০ রান হলে ভালো হতো। সেটা করতে না পারা খারাপ হয়েছে স্বীকার করতে হবে।’
সাকিব-উত্তর সময়ে একাদশ সমন্বয় করা কঠিনই ছিল অধিনায়কের জন্য। একজন বাড়তি স্পিনার খেলাতে গিয়ে পেস বোলার সীমিত করতে হয়েছে তাঁকে। অর্থাৎ একজন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও নাহিদ রানার জায়গা হয়নি। অথচ সাকিব-মিরাজ জুটি হলে বাঁহাতি তাইজুলকে নিলেই হয়ে যেত। বাংলাদেশকে এই সমস্যায় এখন থেকে নিয়মিতই পড়তে হবে। কারণ শান্তরা লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলতে স্বচ্ছন্দ। আট নম্বরেও ব্যাটার খেলে। অভিষিক্ত জাকের আলী আট নম্বরে নেমেছিলেন। যদিও আটে নেমে আট রানও করতে পারেননি উইকেটরক্ষক এ ব্যাটার। ১৫ বল খেলে দুই রান তাঁর।
কুয়াশাচ্ছন্ন সকালে ভয়ংকর ডেলিভারি দিতে থাকেন দক্ষিণ আফ্রিকান পেসাররা। কাগিসো রাবাদা, উইলিয়ান মুল্ডার ম্যাজিক বোলিং করেন। সাদমান ইসলাম অনিক ও মুমিনুল হক যেভাবে শট খেলে মুল্ডারকে উইকেট দেন, তা ছিল দৃষ্টিকটু।
আসলে প্রোটিয়া দুই পেসার ও বাঁহাতি স্পিনার কেশব মহারাজের বোলিং তোপে উইকেট পতনের মিছিলটা বড় হয়েছে। প্রথম সেশনেই ৬০ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ। যেখানে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজের উইকেট আছে। মধ্যাহ্ন বিরতির পর বাকি চার উইকেট নিতে ৪৬ মিনিট লেগেছে এইডেন মার্করামদের।
বাংলাদেশকে অলআউট করে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাও স্বস্তিতে ছিল না। হাসান মাহমুদ ব্রেক থ্রু দেওয়ার পর বাকি গল্প তাইজুলের। ত্রিস্তান স্টাবসকে দিয়ে শুরু তাঁর। চার উইকেট নেওয়ার পর মাইলফলক স্পর্শ করেন। দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেটের মালিক হন। দেশের দ্রুততম বোলার হিসেবে এ রেকর্ড গড়েন। ৪৮ ম্যাচে ২০১ উইকেট নিয়ে দিন শেষ করেন তিনি। গতকাল দক্ষিণ আফ্রিকা যে ছয় উইকেট হারিয়েছে, তার পাঁচটি তাইজুলের। ইনিংসে ১৩তম পাঁচ উইকেট প্রাপ্তি। রেকর্ড উইকেট পতনের ভেতরেও ছোট ছোট স্কোর গড়ে প্রোটিয়া ব্যাটাররা দারুণ পেশাদারিত্ব দেখান। টনি ডি জর্জি ৩০, স্টাবস ২৩ ও রায়ান রিকেলটন ২৭ রান করেন।
মিরপুরে দুটি ব্যক্তিগত মাইলফলকের সঙ্গে মাঠেরও রেকর্ড হয়েছে। সেটি নেতিবাচক বলাই ভালো। এক দিনে রেকর্ড ১৬ উইকেট পড়েছে। আগের রেকর্ড ছিল ১৫ উইকেট। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৫ উইকেট পড়েছিল প্রথম দিন। বাংলাদেশের ১০টি, নিউজিল্যান্ডের পাঁচটি। যে দুটি ব্যক্তিগত মাইলফলকের কথা বলা হচ্ছে তার মধ্যে তাইজুলেরটা তো জানাই হয়ে গেছে। অন্যটি কাগিসো রাবাদার। টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক পেয়েছেন তিনি। গতকাল যেভাবে উইকেট বৃষ্টি হলো, এক দিন পরে তা থেমে যেতে পারে নিম্নচাপের বৃষ্টির কারণে। আবহাওয়া বার্তা অন্তত তাই জানাচ্ছে, কাল থেকে বৃষ্টি হবে টানা চার দিন।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
