ব্যাংক হিসাবে পিছিয়ে থাকা শীর্ষ আট দেশের মধ্যে বাংলাদেশ
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬
বিশ্বে ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর একটি বড় অংশই মাত্র আটটি দেশের নাগরিক। এসব দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ 'গ্লোবাল ফিনডেক্স ডেটাবেজ ২০২৫' প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে বর্তমানে প্রায় ১৩০ কোটি মানুষের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব নেই। এই বিশাল জনসংখ্যার ৫৩ শতাংশ (প্রায় ৬৫ কোটি) বাস করেন বাংলাদেশসহ মাত্র আটটি দেশে। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো-চীন, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, নাইজেরিয়া ও মেক্সিকো।
প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ আয়ের দেশগুলোতে প্রায় সব প্রাপ্তবয়স্ক মানুষেরই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাব রয়েছে। বিপরীতে ব্যাংক হিসাবহীন মানুষের বড় অংশ বসবাস করেন নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।
প্রতিবেদনে দেখা যায়, ২০১১ সালে বিশ্বের প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষের কোনো আর্থিক হিসাব ছিল না। এক দশক পর, ২০২১ সালে এই হার কমে আসে ২৬ শতাংশে। সর্বশেষ ২০২৪ সালে তা আরো কমে ২১ শতাংশে নেমেছে। অগ্রগতি সত্ত্বেও এখনো প্রায় ১৩০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছেন। ফলে তারা ব্যাংকিং ও আর্থিক সেবার সরাসরি সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, আর্থিক হিসাবের বিস্তার বাড়লেও যারা এখনো এর বাইরে রয়েছেন, তারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের মধ্যে নারী, দরিদ্র জনগোষ্ঠী এবং যাদের শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক বিদ্যালয়ের বেশি নয়, তাদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক হিসাবহীন ১৩০ কোটি মানুষের মধ্যে ৭০ কোটির বেশি অর্থাৎ ৫৫ শতাংশ নারী। । এছাড়া ৬৭ কোটি মানুষ (৫২ শতাংশ) আয়ের দিক থেকে সবচেয়ে দরিদ্র ৪০ শতাংশের মধ্যে রয়েছেন। ৭৯ কোটি মানুষ (৬২ শতাংশ) প্রাথমিক শিক্ষা বা তার কম শিক্ষিত। আর ৬৯ কোটি মানুষ (৫৪ শতাংশ) কর্মসংস্থানের বাইরে রয়েছেন বা বেকার। বয়সভিত্তিক তথ্যে দেখা যায়, হিসাব না থাকা মানুষের মধ্যে ৩৮ কোটির (২৯ শতাংশ) বয়স ১৫ থেকে ২৪ বছর, ৫৯ কোটির (৪৬ শতাংশ) বয়স ২৫ থেকে ৫৪ বছর এবং ৩২ কোটির (২৫ শতাংশ) বয়স ৫৫ বা তার বেশি।
বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরের আলোচনা চললেও বিশ্বের একটি বড় জনগোষ্ঠী এখনো আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গেছে। বাংলাদেশসহ কয়েকটি দেশে ব্যাংক হিসাব নেই-এমন মানুষের সংখ্যা উদ্বেগজনকভাবে বেশি। ফলে এই তালিকায় বাংলাদেশের অবস্থান নতুন করে দেশের আর্থিক অন্তর্ভুক্তির চিত্র সামনে এনেছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে ব্যাংক হিসাব না থাকার প্রধান বাধা হিসেবে ছয়টি কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো পর্যাপ্ত টাকা না থাকা, আর্থিক সেবার ফি বেশি হওয়া, পরিবারের অন্য কারও কাছে ইতিমধ্যে ব্যাংক হিসাব থাকা, আর্থিক প্রতিষ্ঠানের দূরবর্তী অবস্থান, আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আস্থার অভাব এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি। এর মধ্যে পর্যাপ্ত অর্থ না থাকাকে সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন অধিকাংশ মানুষ।
উদাহরণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, মিসরে ব্যাংক হিসাব না থাকা মানুষের ৯০ শতাংশই জানিয়েছেন, তাদের কাছে হিসাব খোলা ও পরিচালনার মতো পর্যাপ্ত অর্থ নেই। অনেকেই আর্থিক সেবার অতিরিক্ত ফিকে বড় বাধা হিসেবে দেখেছেন। এ কারণে সাশ্রয়ী মূল্যের হিসাব, বিশেষ করে মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) চাহিদা বাড়ছে।
বিশ্বব্যাংকের বিশ্লেষণে আরো ওঠে এসেছে, আর্থিক সক্ষমতা ও আত্মবিশ্বাসের অভাব অনেককে ব্যাংক হিসাব খুলতে নিরুৎসাহিত করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অনেক সময় হিসাব থাকলেও তা পরিচালনার জন্য মানুষ অন্যের ওপর নির্ভরশীল থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোন ও ইন্টারনেটের বিস্তার আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বাংলাদেশে স্মার্টফোন ও ইন্টারনেট ডেটার উচ্চমূল্য এখনো অনেক মানুষের জন্য বড় প্রতিবন্ধক।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
