ব্যাংকিং খাতে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে
হাসান মাহমুদ
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪
‘আজকালে’র সঙ্গে সাক্ষাৎকারে উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে ব্যাংকিং খাতের অনিয়ম দূর করার জন্য সরকার জোরালো পদক্ষেপ গ্রহণ করবে। ব্যাংকিং সেক্টরে যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ গ্রহণ করার কিছুক্ষণ পরই সাপ্তাহিক ‘আজকাল’কে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ভেঙে পড়া অর্থনীতিকে শক্তিশালি করার জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। উল্লেখ্য, নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে ড. সালেহ উদ্দিন আহমেদ গতকাল শপথ নিয়েছেন।
বাংলাদেশে ব্যাংকিং খাতের ভয়াবহ অনিয়ম, দুর্নীতি, অর্থপাচার, রেমিটেন্স নিয়ে কারসাজির বিরাজমান অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমি বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে এইমাত্র বাসায় ফিরলাম। সারাদিন ব্যস্ত থাকায় বেশ ক্লান্ত বোধ করছি। নতুন দায়িত্ব হিসেবে আমাকে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। এক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বহির্বিশ্বের সঙ্গে আমাদের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। বিশ্ব বাজারে আমাদের ব্যবসা বাড়ানোর জন্য নতুন করে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ব্যাংকিং সেক্টর এবং ব্যবসা বাণিজ্য পরিবর্তনে উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী দিনগুলোতে ঝিমিয়ে পড়া অর্থনীতির খাতগুলোকে চিহ্নিত করে আমরা তা জোরদার করার উদ্যোগ নেব। কারণ মানুষের কর্মসংস্থানের বিষয়টি মনে রেখেই আমরা কাজ করবো বলে আশা করছি। বহির্বিশ্বে বাংলাদেশের ব্যবসা খাতকে কিভাবে আরও উন্নয়ন ঘটানো যায় সে বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব দেব।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আবদুর রউফ তালুকদার গত ৫ আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন না। বিষয়টি কিভাবে দেখছেন? এই প্রশ্নের উত্তরে উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমি এখনো এ বিষয়ে পুরোপুরি জানি না। ব্যস্ততার কারণে নজর দেওয়া হয়নি। আজকে মাত্র শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলো। দায়িত্ব পাবার পর ব্যাংকিং খাত নিয়ে জোরদার পদক্ষেপ গ্রহণ করা হবে। যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি।
বাংলাদেশে অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও অবদান রাখায় ড. সালেহ উদ্দিন আহমেদ সর্বজন প্রশংসিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারে তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে আশাবাদী সকলে।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
