বৈশাখের গরমে ত্বকের সতেজতায় বিশেষ যত্ন
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯
বৈশাখ মানেই শুরু হয়েছে গ্রীষ্মে দাপট। আর পহেলা বৈশাখের জন্য কেনাকাটা, ঘুরাঘুরি জন্য ত্বকে দেখা দিবে নানা সমস্যা। এই গরমেও ত্বক আর্দ্রতা হারায়। তাছাড়া এই সময় রোদেপোড়া, ব্রণ, ফুস্কুড়ি ইত্যাদির সমস্যাও বেড়ে যায়। তাই এই বৈশাখে যেন নিজেকে সতেজ রাখতে পারেন তার জন্য জেনে নিন কিছু টিপস।
ত্বকের আর্দ্রতা ধরে রাখুন: গরমে ত্বক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। তাই ত্বকও আর্দ্রতা হারায়। এই আবহাওয়ায় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি ও প্রচুর পানিজাতীয় খাবার-ফলমূল খেতে হবে এই গ্রীষ্মে ত্বক সতেজ রাখতে।
রোদ থেকে সুরক্ষা: গ্রীষ্মে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে। কারণ এই সময়ে সূর্যের তাপ সব থেকে প্রখর থাকে। তাছাড়া এই ঋতুতে ঘর থেকে বের হওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগে পুরো মুখে ও যে অংশগুলোতে রোদ লাগতে পারে সেখানে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। দীর্ঘ সময় বাইরে থাকলে দিনে একাধিকবার সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে।
ত্বক শীতল রাখুন: অর্ধেক শসা ও এক টেবিল-চামচ দই একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। এই প্যাক গরমে ত্বক শীতল করতে সাহায্য করবে। ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
ওয়াটার-বেইস ময়েশ্চারাইজার: অনেকে মনে করেন গরমে ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও চলবে। তবে গরমে ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বক কোমল রাখতে ময়েশ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ। আর গ্রীষ্মে ত্বক তৈলাক্ত হয়ে যাওয়ার সমস্যা এড়াতে ‘ওয়াটার-বেইস’ ময়েশ্চারাইজার বেছে নিতে হবে।
এড়িয়ে চলুন কোমল পানীয়: গ্রীষ্মে বরফ শীতল কোমল পানীয় অনেকেরই দারুণ পছন্দ। তবে কোমল পানীয়তে থাকে প্রচুর পরিমাণে চিনি, যা ত্বক ও স্বাস্থ্য দুইয়ের জন্যই ক্ষতিকর।
গরমে পিপাসা মেটাতে পানি, লেবুর শরবত, কাঁচাআমের শরবত, ডাবের পানি বা বিশুদ্ধ ফলের রস খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এতে শরীর পর্যাপ্ত পরিমাণে পানি পাবে এবং প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকবে। গরমে অ্যালকোহল এবং ক্যাফেইন যুক্ত পানীয়ও এড়িয়ে চলতে হবে।
দিনে দু’বার ত্বক পরিষ্কার করতে হবে: সারাদিন ঘরে বসে থাকলেও দিনে অন্তত দু’বার ত্বক পরিষ্কার করা প্রয়োজন এই মৌসুমে। ঘুমাতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি।
এক্সফলিয়েট: গরমের সময় ত্বকের মৃত কোষ দূর করে রক্ত চলাচল বৃদ্ধিতে এক্সফলিয়েট করা অত্যন্ত জরুরি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্ক্রাব বেশ সহজলভ্য। সেখান থেকে ত্বকের সঙ্গে মানানসই একটি মাস্ক বেছে নেওয়া যেতে পারে বা চাইলে নিজেই ঘরে তৈরি করা যেতে পারে এক্সফলিয়েট করার স্ক্রাব।
স্ক্রাব তৈরি করতে চার থেকে পাঁচ টেবিল চামচ ময়দা, এক চিমটি হলুদগুঁড়া, কয়েক ফোঁটা গোলাপ জল ও দুধ বা দই একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এটি দিয়ে ত্বক স্ক্রাব করলে উপকার পাওয়া যাবে।
রোদে পোড়াত্বকের যত্ন: গ্রীষ্মে ত্বকে রোদেপোড়া ছাপ পড়বে না, তা কি হয়! তবে ঘরোয়া পরিচর্যায় রোদেপোড়া ত্বক থেকে মুক্তি পাওয়া যায়। ময়দা, দই ও কয়েক ফোঁটা লেবুর রসের মিশ্রণে তৈরি মাস্ক ‘সান ট্যান’ দূর করতে দারুণ উপকারী। রোদে পোড়াভাব দূর করে ত্বক উজ্জ্বল করতে লেবুর রস দারুণ কার্যকরী।
গরমেও উজ্জ্বল ত্বক: গরমে ত্বকচর্চায় দারুণ উপকারি পেঁপে। দুই টেবিল-চামচ পেঁপে ভর্তা, এক চা-চামচ মধু ও একটি ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে।
টোনার ব্যবহার: গরমে ত্বকের লোমকূপ বন্ধ রাখা খুবই জরুরি। তাই প্রতিদিন নিয়ম করে টোনার ব্যবহার করতে হবে। টোনার লোমকূপ সংকোচিত করার পাশাপাশি ত্বক ঠাণ্ডা রাখতেও সাহায্য করে। ত্বকের সঙ্গে মানিয়ে টোনার ব্যবহার করলে গ্রীষ্মে উপকার পাওয়া যায়। তবে টোনারের বদলে চাইলে গোলাপ জলও ব্যবহার করা যেতে পারে।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
