বৈশাখী সাজে মানানসই গয়না
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। সব ধর্ম, মত, বিশ্বাস নির্বিশেষে গোটা বাঙালি জাতিই এদিন মেতে ওঠে বৈশাখ উদযাপনে। তাই বাংলা নতুন বছরের শুরুর দিনটি নিয়ে সবার মধ্যেই থাকে বাড়তি উচ্ছ্বাস। নতুন বছর উদযাপনে একটি বড় অংশজুড়ে থাকে বৈশাখের সাজসজ্জা। ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি আধুনিক সাজসজ্জার সমন্বয় বৈশাখকে রাঙিয়ে তোলে নতুনরূপে। এদিন নারীরা সাধারণত লাল পাড়ে সাদা শাড়ি ও সালোয়ার-কামিজ পরেন। সবকিছুতেই থাকে রঙিন আবেশ। রঙিন পোশাকের সঙ্গে চাই মানানসই সঙ্গানুষঙ্গ। চাই বর্ণিল ও উজ্জ্বল গয়না; যা সাজে নিয়ে আসবে আভিজাত্য, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব সমন্বয়। পয়লা বৈশাখের সাজে পোশাকের সঙ্গে মানানসই গয়নার জন্য একটু ভেবে নেয়া যেতে পারে। কেননা, পোশাকের সঙ্গে গয়নার অসামঞ্জস্য অপ্রতিভ লাগতে পারে।
বৈশাখে তরুণীদের মাটির গয়নার প্রতি ঝোঁক বেশি থাকে। তাঁত হোক বা সুতি, শাড়ির সঙ্গে লম্বা মাটির গয়না সাজে আনে বাঙালিয়ানা। মাটির দুল ও মালায় রয়েছে রঙের বৈচিত্র্য। মাটির দুলের দাম ৭০ থেকে ১৫০ টাকা আর মালাসহ দুলের দাম ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে। তবে হাল ফ্যাশনে মেটাল এবং পিতলের গয়না আনে আভিজাত্য। ১৬ থেকে ৬৬, সব বয়সী নারী শাড়ি বা কামিজের সঙ্গে বেছে নিচ্ছেন মেটালের গয়না। পিতলের বালা, কানের দুল আর অক্সিডাইজড কানের দুলে রয়েছে বৈচিত্র্যের বাহার। পিতলের বালার দাম ১৫০ থেকে ৩৫০ টাকা, কানের দুল ১০০ থেকে ৪৮০ টাকা। ঐতিহ্যের সঙ্গে মিল রেখে আপনি পরতে পারেন দেশীয় ঘরানার কুন্দন, মিনাকারী টেকনিকের হাঁসুলি। সাধারণভাবে এর সঙ্গে থাকতে পারে দামি পাথর, রুবি ও রত্ন। পয়লা বৈশাখের মতো ঐতিহ্যবাহী উৎসবের জন্য পরিচ্ছদের সঙ্গে অত্যন্ত মানানসই অনুষঙ্গ। সাজের সঙ্গে মানানসই নানা আকারের হাঁসুলি পাওয়া যাচ্ছে।
ইদানীং শাড়ির পাশাপাশি নানা রকম টপসের সঙ্গে মানিয়ে তরুণীরা বেছে নিচ্ছেন কাঠ, বাঁশ, বেত ও নানা রকম বিডসের গয়না। ব্রাসো, বিডসের মালা ও খোঁপার কাঁটা, দুল বা গয়নার সেট ১৫০ থেকে ৫০০ টাকা, বাঁশের মালা ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। তাছাড়া কাঠের চুড়ি পাওয়া যাবে ৮০ থেকে ২৫০ টাকায়। কাঠের মালার দাম পড়বে ২০০ থেকে ৩২০ টাকা। আছে নানা আকারের হরেক রঙের পুঁতির গয়না। লম্বা, খাটো, দুই বা তিন ধাপের ইত্যাদি। পুঁতির দুলের দাম ২০০ থেকে ৪০০ টাকা। আর মালার দাম ৩০০ থেকে ৮০০ টাকা। বাঙালিয়ানা এবং নববর্ষের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কাচের চুড়ি। লাল ও সাদা-তো বটেই শাড়িতে ব্যবহৃত অন্যান্য রঙের সঙ্গে মিলিয়ে চুড়িও কিনছেন আধুনিক মেয়েরা। রুপা বা পাথর বসানো ধাতুর চুড়িও কিনছেন অনেকে। কাচের চুড়ি ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে পাবেন।
কোথায় পাবেন
মায়াসির, মাদুলী, যাত্রা, মান্ত্রা, কে ক্রাফট, রঙ বাংলাদেশ, পিরান, দেশাল, বিবিয়ানা, অঞ্জন’স-এ নববর্ষের গয়না পাবেন। পাবেন শিশু একাডেমির পাশে, চারুকলার বাইরে এবং নিউ মার্কেটে।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
