বৈশাখী সাজে চুল
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
গরমে আরাম দেবে বাঁধা চুল, বৈশাখে আবহ যোগ করবে ফুল। মডেল: রিফাত ও মিলা, সাজ: মিউনি’স ব্রাইডল, পোশাক: লা রিভ ও নিপুণ, ছবি: নকশা‘মুখের এক পাশের নিটোল রেখাটি দেখা যায়,
আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোঁপার নীচে।
কোলে তার ছিল বই আর খাতা।
যেখানে আমার নামবার সেখানে নামা হল না।’
কবিগুরু রবীন্দ্রনাথের কবিতায় উঠে আসা চুল বাঁধার একটি ‘স্টাইল’। চুল সাজাতে এমন কত না স্টাইল! বছরের প্রথম দিনটি উদ্যাপনের উৎসবে বিশেষ স্টাইলে চুল বাঁধতে ভালোবাসেন কমবেশি সবাই।
বৈশাখী উৎসবে চুলের ধরনধারণ কেমন হতে পারে এবার? জানালেন মিউনি’স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন।

পয়লা বৈশাখে বাঙালিয়ানা ফুটিয়ে তোলার একটা বিষয় থাকে। আবার শাড়ির পাশাপাশি পাশ্চাত্য ধারার পোশাকও বেছে নিতে দেখা যায়। পোশাক যেমনই হোক, খোঁপা বা বেণি যেকোনো একটি বেছে নিতে পারেন। গতানুগতিক বাঙালিয়ানা ফুটিয়ে তোলা খোঁপার চেয়ে একটু সাদাসিধে ধরনের খোঁপাই বেশি মানাবে বলে মনে করেন তানজিমা শারমিন। ‘মেসি বান’ বা খানিক অগোছালো খোঁপা করতে পারেন।
পয়লা বৈশাখে পোশাকটা হয় সুতির, মেকআপ থাকে হালকা ধরনের, এর সঙ্গে হালকা ধাঁচের বাঁধা চুল ভালো দেখায়। চুল পাফ করে বা খুব বেশি স্প্রে ব্যবহার করে চুল না সাজালেই ভালো দেখাবে। সহজেই করা যায়, তবে গতানুগতিক ধারার বাইরে এমন একটি স্টাইল বেছে নিন। স্টাইলটা যেন আপনার চেহারার সঙ্গে মানানসই ও আরামদায়ক হয়। কপাল চওড়া হলে সামনে একটু ‘ব্যাংগস’ রাখতে পারেন। এ ক্ষেত্রে একেবারে আঁটসাঁট করে সব চুল টেনে বাঁধলে ভালো দেখায় না।
বাঙালি রূপ আনাটা অত্যাবশ্যক নয়। পাশ্চাত্য ধারার চুলের স্টাইলেও বেণির নানান সমন্বয় লক্ষ করা যায়। অবশ্য পুরোনো বাঙালি ধারায় রয়েছে সাধারণভাবে বাঁধা বেণি। সাদাসিধে ধরনের বেণি বেছে নিতে পারেন। সাধারণভাবে করা বেণিকেই বিভিন্নভাবে ব্যবহার করে নতুন কিছু করার চেষ্টা করতে পারেন। বেণিতে পোশাকের কোনো মোটিফের সঙ্গে মিলিয়ে যেকোনোটি বেছে নেওয়া যেতে পারে। এভাবে চুলের স্টাইলে আনতে পারেন নতুনত্ব। লম্বা চুলে যেমন বেণি মানানসই; আবার বাড়তি চুল ব্যবহার করেও বেণি করা যেতে পারে। ছোট চুলও আলাদা একটা ধরন। ধরনটা অনেকের পছন্দ। তবে চুল ছোট হলেও তা বাঁধার ক্ষেত্রে বৈচিত্র্য আনা যায়।

চুলের ধরন আর মুখের গড়ন যেমন চুল বাঁধার স্টাইল বেছে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ, তেমনি পোশাকের ধরনটাও এখানে মুখ্য। পাশ্চাত্য ধাঁচের পোশাকের সঙ্গে নির্দিষ্ট ধরনের চুলের স্টাইল বেছে নিতে হবে বা পোশাকভেদে একেবারে ধরাবাঁধা কোনো চুলের স্টাইল বেছে নেওয়া জরুরি—বিষয়টি এমন নয়। নিজের ব্যক্তিত্বের দিকটিও মাথায় রাখুন। সব ধরনের চুলে সব চুলের স্টাইল করাও সম্ভব নয়। সব কটি বিষয় বিবেচনা করতে হবে। গরমের মধ্যে সারা দিন চুল খোলা রাখলে অস্বস্তি হতে পারে। বিশেষজ্ঞ পরামর্শ চুল বেঁধে রাখুন।
অনুষঙ্গের ব্যবহার
পয়লা বৈশাখে চুলের অনুষঙ্গ হিসেবে ফুল ব্যবহার করতে পারেন। তবে সারা দিনের সাজের জন্য তাজা ফুল সকালে পরলে বিকেলের মধ্যেই তা নষ্ট হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে শুকনা ফুল বেছে নিতে পারেন। আবার বিকেলে নতুন তাজা ফুল পরার সুযোগ থাকলে তাজা ফুলই বেছে নেওয়া যায়। চাইলে কাঁটা, ক্লিপ, ব্যান্ড বা চুলের অন্য অনুষঙ্গ, যেটিতে বৈশাখের কোনো মোটিফ আছে কিংবা সাজের সঙ্গে, পোশাকের রঙের সঙ্গে বা উৎসবের সঙ্গে যেটির কোনো মিল রয়েছে, ব্যবহার করতে পারেন। চুল বাঁধার অনুষঙ্গ হিসেবে ফিতাও ব্যবহার করতে পারেন এদিন। ফিতা দিয়ে চুল বাঁধার বিষয়টি দেশীয় ভাব আনতে পারে, যদি তা চুলের স্টাইলের সঙ্গে মানিয়ে যায়।

- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
