বেলের জোড়া গোলেও জিততে পারল না রিয়াল
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯
ভিয়ারিয়ালের বিপক্ষে গ্যারেথ বেলের জোড়া গোলেও জিততে পারল না রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো জিনেদিন জিদানের দল।
ভিয়ারিয়ালের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। জানুয়ারিতে গত আসরের প্রথম দেখায় দলটির সঙ্গে একই স্কোরে ড্র করেছিল প্রতিযোগিতার সফলতম দলটি।
লিগে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো রিয়াল। সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লিগ শুরু করা জিদানের দল গত সপ্তাহে রিয়াল ভাইয়াদলিদের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল।

রক্ষণের দুর্বলতায় ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রিয়াল। মাঝমাঠে সের্হিও রামোসের ভুলে বল পেয়ে জেরার্দ মোরেনো এগিয়ে গিয়ে ডিফেন্ডার রাফায়েল ভারানের দুই পায়ের ফাঁক দিয়ে ডি-বক্সে সতীর্থকে পাস দেন।
ক্যামেরুনের ফরোয়ার্ড তোকো একাম্বির দুর্বল শট গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আলগা বল সহজেই জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড মোরেনো।
৩২তম মিনিটে লুকাস ভাসকেসের ক্রসে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট হেড করেন কাসেমিরো। তিন মিনিট পর পাসিং ফুটবলে দারুণ একটি আক্রমণ শানায় রিয়াল; কিন্তু শেষটায় পাশের জালে মেরে হতাশা বাড়ান ভাসকেস। ৪৫তম মিনিটে করিম বেনজেমার জোরালো শট পোস্টে লাগলে আবারো গোলবঞ্চিত হয় অতিথিরা।
বিরতির ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে রিয়াল। ডান দিকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দানি কারভাহালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে অনায়াসে লক্ষ্যে পাঠান ওয়েলসের ফরোয়ার্ড বেল।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মুহূর্তের ব্যবধানে দুটি ভালো সুযোগ পায় রিয়াল। দুটি প্রচেষ্টাই রুখে দেন গোলরক্ষক আন্দ্রেস ফের্নান্দেস। ৬০তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন বেনজেমা। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৭৫তম মিনিটে আবারো গোল খেয়ে বসে রিয়াল। হাভিয়েরের গোলমুখে বাড়ানো বল টোকা দিয়ে ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মোই গোমেস।
৮৬তম মিনিটে হার এড়ানো গোলের দেখা পায় রিয়াল। লুকা মদ্রিচের পাস ডি-বক্সে পেয়ে এক জনকে কাটিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল।
যোগ করা সময়ে দুই মিনিটের মধ্যে দুবার ফাউল করে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেল।
তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
দিনের আরেক ম্যাচে এইবারকে ৩-২ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
শনিবার ওসাসুনার মাঠে ২-২ ড্র করা বার্সেলোনার পয়েন্ট ৪।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
