বৃষ্টিতে আবারও খেলা বন্ধ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯
আফগানিস্তানের বিপক্ষে ৩৯৮ রানের বিশাল এবং অসম্ভব এক লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে ৯ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৩০ রান করেছেন দুই ওপেনার সাদমান ইসলাম এবং লিটন দাস। দুপুর ১টায় লাঞ্চে যায় দুই দলের খেলোয়াড়রা।
এরই মধ্যে পূনরায় বৃষ্টি নামে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১.৪০ মিনিটে লাঞ্চ বিরতি শেষে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু করা যায়নি। তবে, এ রিপোর্ট লেখার সময় বৃষ্টি কমে এসেছে। যদিও কাভার দিয়ে মাঠের উইকেট ঢাকা। লাঞ্চের আগে ২১ রান নিয়ে সাদমান এবং ৯ রান নিয়ে ব্যাট করছিলেন লিটন দাস।
এর আগে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান অলআউট হলো ২৬০ রানে। শেষ দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। তার আগে গতকালের সঙ্গে আরও ২৩ রান যোগ করেছে আফগান ব্যাটসম্যানরা। সব মিলিয়ে আফগানদের লিড দাঁড়িয়েছে ৩৯৭ রান।
বৃষ্টির কারণে আজ চতুর্থ দিনে ২ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে, ১১টা ৫০ মিনিটে শুরু হয় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের খেলা। সাধারণ নিয়মে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল ২০ মিনিট আগে, তথা ৯টা ৪০ মিনিটে।
প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়েছিল ১৩৭ রানে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান সংগ্রহ করেছিল ৩৪২ রান। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে গিয়েছিল ২০৫ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তান আবারও তাদের সামর্থ্যের প্রমাণ দেয়। স্কোরবোর্ডে তুলতে পারলো ২৬০ রান। সব মিলিয়ে বাংলাদেশের সামনে তাদের লিড দাঁড়ালো ৩৯৭ রানের।
প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে আতঙ্কে পরিণত হয়েছেন রশিদ খান। দ্বিতীয় ইনিংসে তার ঘূর্ণির সামনে টাইগার ব্যাটসম্যানরা কতক্ষণ টিকতে পারে সেটাই দেখার বিষয়।
চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড আছে মাত্র ৩টি। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড জিতেছিল ৩১৭ তাড়া করে। তার আগে ২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছিল ৮৭ রান তাড়া করে এবং ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা জিতেছিল ১৬৩ রান তাড়া করে।
তবে চট্টগ্রামের এই ভেন্যুতে বাংলাদেশ এখনও পর্যন্ত তাড়া করে জেতেনি কোনো ম্যাচেই। আফগানদের বিপক্ষে এই ম্যাচের আগে চট্টগ্রামে ৭ ম্যাচে রান তাড়া করতে নেমেছিল বাংলাদেশ, এর মধ্যে ড্র হয়েছে ৩টি, হেরেছিল ৪ ম্যাচে।
চতুর্থ ইনিংসে এর আগে বাংলাদেশের জয়ের রেকর্ড রয়েছে সর্বোচ্চ ২১৯ রান তাড়া করার। আফগানিস্তান তার চেয়ে ১৬৭ রান বেশি করে ফেলেছে। সুতরাং, রশিদ খান, মোহাম্মদ নবি কিংবা জহির খানদের ঘূর্ণি মোকাবিলা করে সাকিব আল হাসানরা কি পারবেন অসম্ভবকে সম্ভব করতে?
রান তাড়া করে বাংলাদেশের জয়গুলোর মধ্যে রয়েছে, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ২১৫ রান তাড়া করে জিতেছিল সাকিব আল হাসানের দল। ২০১৪ সালে জিম্বাবুয়ের বাংলাদেশ জিতেছিল ১০১ রান তাড়া করে। ২০১৭ শ্রীলঙ্কার বিপক্ষে ১৯১ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
