বুম বুম বুমরায় ১০০ রানেই উড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯
৪১৯ রানের বিশাল লক্ষ্য সামনে দাঁড়ানোর পরই বোঝা হয়ে গিয়েছিল, এই টেস্টে আর জয় পাওয়া হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। বরং, সবারই চিন্তা ছিল, ওয়েস্ট ইন্ডিজ ব্যবধান কতটা কমিয়ে আনতে পারে।
কিন্তু সেই ব্যবধানটাও খুব বেশি কমাতে পারলো না ক্যারিবীয়রা। জসপ্রিত বুমরাহ’র তোপের মুখে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ২৬.৫ ওভারেই অলআউট হয়ে গেলো মাত্র ১০০ রানে। ফলে ৩১৮ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্ট জয় করে নিলো বিরাট কোহলির দল।
অ্যান্টিগা টেস্টের পুরো একটি দিন বাকিই থেকে গেলো। প্রথম ইনিংসে ৮১ এবং পরের ইনিংসে ১০২ রান করার সুবাধে ম্যাচ সেরার পুরস্কার উঠলো আজিঙ্কা রাহানের হাতে।
ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ঝড় তুলেছিলেন ইশান্ত শর্মা। দ্বিতীয় ইনিংসেও তিনি উইকেট পেলেন। কিন্তু জেসন হোল্ডারের দলের ওপর মূলতঃ আঘাতটা হানলেন জসপ্রিত বুমরাহ’ই। মাত্র ৮ ওভার বল করে ৪ মেডেন এবং ৭ রান দিয়ে তিনি নেন ৫ উইকেট। তার এই বিধ্বংসী বোলিংয়েই কোমর ভেঙে যায় ক্যারিবীয়দের। ৯.৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন ইশান্ত শর্মা। মোহাম্মদ শামি নেন ২ উইকেট।
পুরো ম্যাচের প্রথম সেশন বাদ দিলে, ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ আর কখনোই ম্যাচে ছিল না। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে ৪১৯ রানের বড় বোঝা চাপিয়ে দেওয়ায় কোহলিদের জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল; কিন্তু তবে জয়টা যে চতুর্থ দিনেই তুলে নেবে কোহলিরা, সেটা ভাবতে পারেনি খোত ভারতীয়রাও।
শুধু জয়ই নয়, রীতিমত রেকর্ড গড়ে ফেলেছে ভারত। কারণ, দেশের বাইরে এটাই টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়। এর আগে গলে শ্রীলঙ্কার মাটিতে তাদেরকে ৩০৪ রানে হারিয়েছিল ভারত। এতদিন সেটাই ছিল ভারতের রেকর্ড জয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে পরাস্ত করে কোহলিরা শ্রীলঙ্কাকে লজ্জা থেকে মুক্তি দিয়ে দিলো।

ভারতের ২৯৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২২২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ৩ উইকেটে ১৮৫ রান তুলেছিল। এরপর চতুর্থ দিন খেলতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ৭৫ রানের লিড মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৪১৮ রানে এগিয়ে থাকে ভারত।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে। এতটাই খারাপ অবস্থা যে, একসময় দেখা গেলো ১৫ রানে নেই তাদের ৫ উইকেট। এ সময় তো ক্যারিবীয়রা টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ে বসে কি না সে চিন্তাতেই ঘুরপাক খাচ্ছিল।
১৫ রানে ৫ উইকেট থেকে ৯ উইকেটে ৫০ রান হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। এ সময় ক্যারিয়াদের মান-সম্মান কিছুটা হলেও বাঁচাতে লড়াকু ভুমিকা পালন করেন দুই বোলার কেমার রোচ আর মিগুয়েল কামিন্স। ডিআরএসের সৌজন্যে ৫০ রানের মাথায় বেঁচে গিয়েছিলেন রোচ। না হয়, ওই ৫০ রানেই শেষ হয়ে যেতো ক্যারিবীয়রা।
শেষ পর্যন্ত রোচ এবং কামিন্স মিলে ওয়েস্ট ইন্ডিজের রান গিয়ে ঠেকান ১০০-তে। সর্বোচ্চ ৩৮ রান করেন কেমরা রোচ আর মিগুয়েল কামিন্স অপরাজিত থেকে যান ১৯ রানে।
ভারতকে জিতিয়ে ম্যাচ শেষে বুমরাহ বলেন, ‘প্রথম ইনিংসে বল ভিজে যাওয়ায় সে রকম সুইং পাইনি। দ্বিতীয় ইনিংসে বৃষ্টি না হওয়ায় সেই অসুবিধার মধ্যে পড়তে হয়নি। এর আগেও ইংল্যান্ডে ডিউকস বল হাতে সাফল্য পেয়েছিলাম। এখানেও সেই ডিউকস বল সামলাতে তাই অসুবিধা হয়নি। ধারাবাহিকভাবে টেস্ট খেলে যাওয়ায় একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল। যা কাজে লাগিয়েই এই সাফল্য পেলাম।’
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
