বিসিবির বোর্ড সভায় নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯
দীর্ঘ ছয় মাস পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী সভা। শনিবার বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে সাড়ে তিন ঘণ্টাব্যাপি এই সভায় নেয়া হয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত।
ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ সেই সিদ্ধান্তগুলো তুলে ধরা হলো :
ভেট্টরি বাংলাদেশের স্পিন কোচ, পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট
বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে চূড়ান্ত হয়েছে ড্যানিয়েল ভেট্টরির নাম। আর পেস বোলিং কোচ হিসেবে আসবেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। ল্যাঙ্গেভেল্ট যোগ দেবেন শ্রীলংকা সফরের পরেই। আর নভেম্বরে ভারত সিরিজের আগে স্পিনারদের দায়িত্ব নেবেন ভেট্টরি। সাবেক কিউই অধিনায়ক অবশ্য ১০০ দিনের জন্য কাজ করবেন বাংলাদেশ দলে। এর মধ্যে থাকবে ভারত সফর, এশিয়া কাপ, ২০২০ সালে নিউজিল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।
থাকছেন নিল ম্যাকেঞ্জি
বোলিং কোচ পরিবর্তন হলেও ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। ম্যাকেঞ্জির সাথে ২০২০ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে।
মিনহাজুল-হাবিবুলের নির্বাচক কমিটিই থাকছে
মিনহাজুল আবেদীন-হাবিবুল বাশারের নির্বাচক কমিটিকে এখনই ভাঙছে না বিসিবি। দুজনের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে গত কদিনে জোর গুঞ্জন ছিল, এই নির্বাচক প্যানেলটা ভেঙে দেবে বিসিবি। কিন্তু তাদের জায়গায় যাদের নাম আসছিল, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় বিসিবি চায়নি বিতর্কিত কেউ নির্বাচক হন। বিসিবি সভাপতি যদিও বলছেন, নির্বাচকদের পারফরম্যান্সে সন্তুষ্ট বলেই তারা কমিটির মেয়াদ বাড়িয়েছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের পর্দা উঠবে আগামী ৬ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩ ডিসেম্বর।
মোশাররফ রুবেল-শামিম কবিরের পাশে বিসিবি
ব্রেন টিউমারে আক্রান্ত বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেলকে ১০ লাখ টাকা দিবে বিসিবি। বার্ধক্যজনিত রোগে অসুস্থ বাংলাদেশের প্রথম অধিনায়ক শামীম কবিরের চিকিৎসার ব্যয়ও বহন করবে বিসিবি। এ ছাড়া বিসিবি কাবাডি ফেডারেশনকে দেবে ৩০ লাখ টাকা। নাজমুল হাসান জানান, কাবাডি ফেডারেশন যেন উন্নত কোচ আনতে পারে, সে উদ্দেশেই টাকাটা তাদের দেয়া হবে।
প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব-১৯ দল গঠন
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ নারী দল গঠনের চিন্তা করছে বিসিবি। খুব শীঘ্রই এ নিয়ে মাঠে নামবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
শেখ হাসিনা স্টেডিয়াম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর পূর্বাচলে নামমাত্র মূল্যে ৩৭.৪৯ একর জমি বুঝে পেয়েছে বিসিবি। চলতি বছরই সেখানে শুরু হতে যাচ্ছে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার আধুনিক একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পরামর্শক নিয়োগের জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করতে যাচ্ছে বিসিবি।
দর্শকদের জন্য ন্যূনতম ৫০ হাজার আসন রেখে আধুনিক সব সুযোগ-সুবিধার সম্মিলন ঘটিয়ে নিজস্ব অর্থায়নে স্টেডিয়ামটি নির্মাণ করবে বিসিবি। নৌকার আদলে গড়ে তোলা হবে এর অবকাঠামো। নাম হবে ‘দ্য বোট’- শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল ও ইয়ুথ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে নতুন পরিকল্পনা
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসির অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করবে বিসিবি। এখানেই একটি আন্তর্জাতিক মানের একাডেমি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিসিবির সাধারণ বার্ষিক সভার (এজিএম) সময় নির্ধারন
বিসিবির সাধারণ বার্ষিক সভার পরব্রতী তারিখ জানিয়েছে বিসিবি। অক্টোবরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এই সভা।
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
