বিশ্বের এই ৭২ সেলিব্রেটি নারী রোনালদোর অনুসারী!
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯
ফুটবল মাঠে লিওনেল মেসি তার চিরপ্রতিদ্বন্দ্বী। তবে ফুটবলের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস্তিয়ানো রোনালদো অবিসংবাদিত কিং। অপ্রতিদ্বন্দ্বী। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম মিলে বিশ্বজুড়ে তার ভক্ত-অনুসারীর সংখ্যা ২০ কোটিরও বেশি! গবেষণায় উঠে এসেছে, এই বিশাল সমর্থক-অনুসারীর বেশির ভাগই নারী। মানে সুন্দরী তরুণীরা।
গবেষণায় উঠে এসেছে আরও চমকপ্রদ এক তথ্য। ইনস্টাগ্রামে রোনালদোর এই বিশাল সংখ্যক নারী অনুসারীর মধ্যে আছেন বিশ্বখ্যাত ৭২ জন সেলিব্রেটি নারী! যারা নিজ কর্ম, দক্ষতা ও সৌন্দর্য দিয়ে জয় করেছেন বিশ্ব। সারা দুনিয়া যাদের এক নামে চেনে।
অস্কার জয়ী বিখ্যাত বিশ্বখ্যাত সব অভিনেত্রী থেকে শুরু করে সংগীতশিল্পী, টিভি ব্যক্তিত্ব, সংবাদ পাঠিকা, উপস্থাপিকা, মডেল, রিয়্যালিটি শোর তারকা, নৃত্যশিল্পী, ক্রীড়া তারকা—সব ভুবনের নারী সেলিব্রেটিরাই আছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টারের অনুসারীর তালিকায়। রোনালদো তার পেশিবহুল উদাম শরীরের ছবি পোস্ট করলে বিশ্বজুড়ে তরুণীদের মতো তারাও তা দেখার জন্য ইনস্টাগ্রামে হুমড়ি খেয়ে পড়েন!
এই সেলিব্রেটিদের তালিকায় কে কে আছেন, নামগুলো শুনলে বিস্ময়ে আপনার চোখ কপালে উঠতে বাধ্য! রোনালদোর অনুসারীর তালিকায় থাকা ৭২ নারী সেলিব্রেটির মধ্য থেকে বেছে বেছে ৪০ জনকে নিয়ে একটা ছবি ফিচার করেছে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা। পরিবর্তন পাঠকদের জন্য সেই ৪০ সেলিব্রেটি নারীর নাম তুলে ধরা হলো এখানে।
প্রথমেই বলা যায় দুনিয়া কাঁপানো একাধিকার অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির কথা। সৌন্দর্য পিপাসুদের মতে, সুন্দরী বলতে যা বোঝায়, অ্যাঞ্জেলিনা জোলি তার রোল মডেল। সৌন্দর্যের সব গুণই নাকি ঈশ্বর দয়া করে ঢেলে দিয়েছেন জোলির মধ্যে। রূপ-সৌন্দর্যের মডেল, যৌন আবেদনময়ী জোলি ছাড়াও আছেন অস্কার জয়ী মার্কিন অভিনেত্রী-সংগীতশিল্পী জেনিফার লোপেজ, যুক্তরাষ্ট্রের মডেল-অভিনেত্রী ইমিলি ও’হারা রাতাজকভস্কি।
আছেন হালে বিশ্বের কোটি তরুণের হার্টথ্রু নায়িকা-গায়িকা সেলেনা গোমেজ, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, মডেল, সমাজসেবী কিম কার্দিশিয়ান, তার বোন কোর্টনি কার্দিশিয়ান, যুক্তরাষ্ট্রেরই মডেল ও টিভি ব্যক্তিত্ব কেন্ডাল জেনার, যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত রিয়্যালিটি শো তারকা কাইল জেনার, বিশ্বখ্যাত টিভি উপস্থাপিকা, অভিনেত্রী অপরাহ উইনফ্রে, যুক্তরাষ্ট্রের মডেল-অভিনেত্রী-সংগীতশিল্পী ডেমি লোভাতো।
আছেন ব্রিটিশ সংগীতশিল্পী-অভিনেত্রী রিটা ওরা, ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী জিসেলে বন্ডচেন, ব্রাজিলের আরেক অভিনেত্রী-মডেল আদ্রিয়ানা লিমা, ব্রাজিলের নারী ফুটবলের প্রতীক হয়ে উঠা মার্তা, ভেনেজুয়েলার বডিবিল্ডার ও মডেল মিচেলে লেউইন, সর্বকালের সেরা নারী টেনিস তারকা হিসেবে বিবেচিত সেরেনা উইলিয়ামস ও রূশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভাও রোনালদোর অন্যতম অনুসারী।
এছাড়াও আছেন রাশিয়ার লং জাম্পার দারিয়া ইগোরেভনা ক্লিশিনা, যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত নারী মার্শার আর্ট তারকা হোলি রেনে হোলম, মেডিসন, ড্যান্সার লেক্সি পান্তেরা, অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা খের, পানামার বিশ্বখ্যাত মডেল লিজা হার্নান্দেজ, কলম্বিয়া-আমেরিকান অভিনেত্রী-মডেল সোফিয়া ভারগারা, যুক্তরাষ্ট্রের নারী বক্সা-অভিনেত্রী ও আরও বহু গুনে গুণান্বিত রোন্ডা রোয়েস্কি, মার্কিন সংগীতশিল্পী কিয়ারা, অস্ট্রেলিয়ান অভিনেত্রী মারগট এলিসে রুবি, ব্রিটিশ মডেল-সংগীতশিল্পী-অভিনেত্রী কারা ডেলেভিংনে।
রোনালদোকে নিয়মিত অনুসরণকারীদের তালিকায় আরও রয়েছেন মার্কিন অভিনেত্রী-মডেল আদ্রিয়ানা গ্র্যান্ডে, যুক্তরাষ্ট্রের ফিটনেস মডেল জেন সেল্টার, ব্রাজিলিয়ান সুপার মডেল ইসাবেলা গোলাত, ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী আলেসান্দ্রা আমব্রোসো, মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরা, যুক্তরাষ্ট্রের অভিনেত্রী-ব্যবসায়ী জেসিকা আলবা, জার্মান-আমেরিকান মডেল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী হেইদি ক্লুম, যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী-মিউশিয়ান অ্যালিসিয়া কেস, যুক্তরাষ্ট্রের ফ্যাশন মডেল গিগি হাদিদ, যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী বিয়ন্স, ফ্রান্সের ফ্যাশন মডেল কিন্ডি ব্রুনাদের মতো বিশ্ব বরেণ্য নারী সেলিব্রেটিরা। রোনালদোর অনুসারীর তালিকায় আছেন তার প্রেমিকা-বান্ধবী স্প্যানিশ সুপার মডেল স্বয়ং জর্জিনা রদ্রিগেজও।
গোল উদযাপনে জার্সি খুলে উদোম হওয়া নিষেধ জেনেও রোনালদো কেন দুদিন পরপরই সেই কাজ করেন এবং সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, রহস্যটা এবার বুঝলেন! রটনা আছে রোনালদো পেশিবহুল শরীর তরুণীদের খুব টানে!
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
