বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে মার্কিন ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত করেছে। পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। অপরদিকে বুধবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থান করা প্রায় দুই লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলেরও পরিকল্পনা করা হচ্ছে।
সাক্ষাৎকার স্থগিত ও ভিসা বাতিলের পরিকল্পনা- উভয়ই মার্কিন সরকারের ওপর অভিবাসীদের নির্ভরশীলতার সঙ্গে যুক্ত। রয়টার্সকে পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসা সংক্রান্ত সাক্ষাৎকারের সূচি পরিবর্তন করা হবে।
পররাষ্ট্র দপ্তর প্রশিক্ষণের বিস্তারিত তথ্য এবং কতদিন চলবে সেটি জানায়নি। তারা শুধু বলেছে, এর লক্ষ্য কনস্যুলার কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যেসব আবেদনকারী সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদেরকে শনাক্ত করবেন কনস্যুলার কর্মকর্তারা। পাশাপাশি ভিসা আবেদনকারীদের সামগ্রিক মূল্যায়ন নিশ্চিত করাও এর উদ্দেশ্য।
ভিসা সাক্ষাৎকার স্থগিতের খবর প্রথম প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস। পত্রিকাটি জানায়, আগেই যারা সাক্ষাৎকারের সময় পেয়েছিলেন তাদের কাছে ইমেইল পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে এবং নতুন তারিখ পরে জানানো হবে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিরোধী অভিযান জোরদার করেছেন। এর অংশ হিসেবে এসব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এএফপি জানিয়েছে, ভ্রমণ বা ব্যবসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর অনেক বিদেশি নাগরিক আশ্রয়ের আবেদন করেন। দীর্ঘদিন অবস্থানের উদ্দেশে যারা এমন আবেদন করেন তাদের ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রশাসন।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এর উদ্দেশ্য, দীর্ঘদিন অবস্থানের জন্য আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের শনাক্ত এবং ভিসা বাতিল করা। এ ধরনের ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেছেন, ‘আশ্রয় চাওয়ার উদ্দেশ্যে ভিসা নেওয়াটা এক ধরনের প্রতারণা। এ ধরনের প্রতারণার কারণে ভিসা বাতিল হতে পারে।’ এক্সে দেওয়া পোস্টে হোয়াইট হাউস জানিয়েছে, দুই লাখের মতো ভিসা এর আওতায় পড়তে পারে। এটি ইতিহাসে সবচেয়ে বড় গণহারে ভিসা বাতিলের ঘটনা হতে যাচ্ছে।
হোয়াইট হাউসের উল্লেখ করা এই সংখ্যার বিষয়ে পররাষ্ট্র দপ্তর কিছু জানায়নি। টমি পিগট বলেন, ‘বাতিলের সংখ্যা পরিবর্তনশীল। ধারাবাহিকভাবে ভিসা বাতিল করা হবে।’ ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে। বাতিলের কারণগুলোর মধ্যে, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের প্রশংসা করার মতো বিষয় আছে।
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
