বিশ্বকাপে ৭৪ রানেও অলআউট হয়েছিল পাকিস্তান!
প্রকাশিত: ২ জুন ২০১৯
ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়। টানা হার শেষ ১০টি ওয়ানডে’র প্রত্যেকটিতে। তবে বিদেশের মাটিতে তাদের অতীত পরিসংখ্যান, সর্বোপরি ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কারণে বিশেষজ্ঞদের অনেকে বাজি ধরেছেন ৯২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য।
কিন্তু দ্বাদশ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সরফরাজদের করুণ আত্মসমর্পণে অবাক অনেকেই। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৫ রানে গুটিয়ে যাওয়ার পর টুর্নামেন্টে পাকিস্তানকে বাজি ধরার বিষয়ে পিছিয়ে আসছেন বিশেষজ্ঞরা। তবে দ্বাদশ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের এই রান কি বিশ্বকাপের ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোর, কী বলছে পরিসংখ্যান?
পাকিস্তান দলের বিশ্বকাপ পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যাবে ১৯৯২ বিশ্বকাপের পর ক্রিকেটের মেগা ইভেন্টে এটাই তাদের সর্বনিম্ন স্কোর। তবে সকল বিশ্বকাপ ধরলে তালিকার প্রথমে থাকবে বিশ্বকাপ জয়ের বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ৭৪ রানের ইনিংস। অর্থাৎ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের ১০৫ রানের ইনিংসটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন। ১৯৯২ অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল তারা।
বিশ্বকাপে পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোরের তালিকায় যথাক্রমে থাকবে ১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩২ রানের ইনিংসটি। ওই একই রানে ২০০৭ বিশ্বকাপে দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে গুটিয়ে গিয়েছিল পাকিস্তানের ইনিংস। এরপর ২০০৩ বিশ্বকাপে কেপটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৪ রানের ইনিংসটি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর।
তবে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের এই হার তাদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বল বাকি থাকার নিরীখে সবচেয়ে লজ্জাজনক। ৩৬.২ ওভার বাকি থাকতে এদিন পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১০৬ রানের হাসিল করে নেয় ক্যারিবিয়ানরা। এছাড়া এদিন মাত্র ২১.৪ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। যা বিশ্বকাপে তাদের সংক্ষিপ্ততম এবং তাদের সার্বিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সংক্ষিপ্ত।
একনজরে বিশ্বকাপে পাকিস্তানের প্রথম পাঁচ সর্বনিম্ন স্কোর:
১. ৭৪ বনাম ইংল্যান্ড – অ্যাডিলেড (১৯৯২)
২. ১০৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ – নটিংহ্যাম (২০১৯)
৩. ১৩২ বনাম অস্ট্রেলিয়া – লর্ডস (১৯৯৯)
৪. ১৩২ বনাম আয়ারল্যান্ড – কিংসটন (২০০৭)
৫. ১৩৪ বনাম ইংল্যান্ড – কেপটাউন (২০০৩)
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
