বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ : বিশ্বাস ভিলিয়ার্সের
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯
ওয়ানডে ক্রিকেটে বেশ কয়েকবছর ধরেই ভালো খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজ বাদেও বহুজাতিক কিংবা আইসিসি আয়োজিত টুর্নামেন্টেও নিজেদের সরব উপস্থিতি জানান দেয় মাশরাফি বিন মর্তুজার দল। যে ধারাবাহিকতায় চলতি বছর হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ দল, এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের।
তবে শুধু ভক্ত-সমর্থকরাই নয়, ভিন্ন ভিন্ন সময়ে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনার কথা বলেছেন অনেক নামীদামী তারকা ও ক্রিকেট বিশ্লেষকরাও। এবার সে তালিকায় যোগ হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ‘মি. ৩৬০ ডিগ্রি’ খ্যাত এবি ডি ভিলিয়ার্স। তিনিও বিশ্বাস করেন বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।
রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ডি ভিলিয়ার্স। শনিবার নিজ দলের ছুটির দিনে চট্টগ্রাম ক্লাবের টেনিস কোর্টে কথা বলেছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাপারে নিজের মূল্যায়ন।
এবারের বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের কেমন দেখছেন জানতে চাওয়া হলে ভিলিয়ার্স বলেন, ‘নিশ্চিত করে বলতে পারব না। কারণ খুব কাছ থেকে তাদের বেশি সময় দেখা হয়নি। তবে দলটিতে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকরা অনেকদিন ধরেই খেলছে। তারা এখন দলকে জেতাতে পারছে। আসলে সবচেয়ে বড় কথা হলো মাঠের মাঝখানে গিয়ে আপনি পরিকল্পনা কাজে লাগাতে পারছেন কি-না। বাংলাদেশ আস্তে আস্তে ভালো দল হয়ে উঠছে এবং আমার বিশ্বাস বিশ্বকাপে তারা ভালো করবে।’
কথার ফাঁকে বাংলাদেশ দলের বিশ্বকাপ সম্ভাবনার ব্যাপারে তো কথা বলে ফেললেন ডি ভিলিয়ার্স। কিন্তু নিজ দেশ দক্ষিণ আফ্রিকার ব্যাপারে কী ভাবনা তার? প্রতিবার বিশ্বজয়ের আশা নিয়ে খেলতে গিয়ে হতাশায় শেষ করার ধারা কি ভাঙতে পারবে প্রোটিয়ারা? কী ভাবছেন ডি ভিলিয়ার্স?
শোনা যাক তার জবানীতেই, ‘দক্ষিণ আফ্রিকার এবারের দলটা বেশ ভালো। আসলে বিশ্বকাপে সবাই ভালো। সবারই সুযোগ থাকবে ট্রফি জেতার। আর আমিও কৌতূহল নিয়ে দেখব টুর্নামেন্টটা। কিছুদিন ধরে দক্ষিণ আফ্রিকা ভালো ক্রিকেট খেলছে। দলে দারুণ একটা ভারসাম্য তৈরি হয়েছে। আমি তো অবশ্যই আশা করে এবার দক্ষিণ আফ্রিকাই বিশ্বকাপ জিতবে।’
আন্তর্জাতিক ক্রিকেট সাইডে রেখে ফেরা যাক বিপিএলে। এবারই প্রথম বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে এসেছেন ডি ভিলিয়ার্স। কেমন উপভোগ করছেন এখানে?
উত্তরে ডি ভিলিয়ার্স বলেন, ‘খুবই ভালো লাগছে এখানে। চমৎকার একটা দলে ভালো কিছু বন্ধু পেয়েছি। টানা তিনটা ম্যাচও জিতলাম। সব মিলিয়ে দলটা দারুণ ছন্দে আছে। সবার অবস্থা ভালো। মাঠে অনেক দর্শক হচ্ছে দেখলাম। মানুষের খেলাটার প্রতি ভীষণ আগ্রহও আছে এখানে। সবমিলিয়ে খুবই উপভোগ করছি টুর্নামেন্টটা।’
এসময় বিপিএলকে আইপিএলের মানের সঙ্গে তুলনা দিতে ডি ভিলিয়ার্স আপত্তি প্রকাশ করলেও, বিশ্বের অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে সমানে টেক্কা দিতে পারবে বিপিএল এমনটাই জানান তিনি। এছাড়া সুযোগ পেলে আবারও বিপিএল খেলতে আসার আগ্রহও প্রকাশ করেন তিনি।
‘আইপিএলের মতো অতোটা ভালো বলবো না। খুব বেশিদিনও তো হয়নি বিপিএলের। আইপিএল ১১ বছর ধরে হচ্ছে, বিপিএলের এবার ষষ্ঠ আসর। কাজেই এটির বয়স এখনো খুব বেশি নয়। তবে বিশ্বের অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে বিপিএলের প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে। আমারও ইচ্ছা, আবার এখানে আসব’ - বলেন ডি ভিলিয়ার্স।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
