বিশ্বকাপে চমক হতে পারেন আবু জায়েদ
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
এবার বাংলাদেশের বিশ্বকাপ দলের চমক আবু জায়েদ। সুইং করানোর সামর্থ্যকে গুরুত্ব দিয়েই নেওয়া হয়েছে ওয়ানডে অভিষেকের থাকা এ পেসারকে। জায়েদের অন্তর্ভুক্তি সঠিক বলছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক
ইংলিশ কন্ডিশনে বিশ্বকাপ, পেস আক্রমণে আলাদা চোখ তো রাখতেই হবে। মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ‘অটোমেটিক চয়েজ’। মোহাম্মদ সাইফউদ্দীন পেস বোলিং অলরাউন্ডার। রুবেল হোসেনের আছে দুই বিশ্বকাপের অভিজ্ঞতা। আছে বাড়তি পেস। সুইং করতে পারেন, এ যুক্তিতে পঞ্চম পেসার হিসেবে নেওয়া হয়েছে আবু জায়েদকে।
আবু জায়েদের জায়গায় তাসকিন আহমেদকে সুযোগ দেওয়া যেতে পারত—এ বিতর্ক আসছে গতির প্রশ্নে। বেশির ভাগ ক্রিকেট বিশেষজ্ঞই বলছেন, এবার শুষ্ক গ্রীষ্মের উইকেট থাকবে ইংল্যান্ডে। আইসিসির টুর্নামেন্টের উইকেটও থাকে হাই স্কোরিং। প্রথাগত সুইং আর মুভমেন্ট পাওয়ার আশা ছেড়েই দিয়েছে অধিকাংশ দল। ভারতীয় দলে যেমন শুধুই পেস বোলার পরিচয়ে সুযোগ পেয়েছেন মাত্র তিনজন। অস্ট্রেলিয়ার পেস আক্রমণেও প্রাধান্য পেয়েছে সুইং কিংবা মুভমেন্ট নয়, স্টার্ক-কামিন্স আর রিচার্ডসনের গতি। ব্যাটিং-সহায়ক উইকেটে বাড়তি গতিটাই বেশি প্রয়োজন হয়। বাড়তি পেস ও বিপিএলের ফর্ম বিবেচনা করে পঞ্চম পেসার হিসেবে তাসকিনকে সুযোগ দেওয়া যেতে পারত বলে মনে করেন কেউ কেউ।
ফারুক আহমেদ অবশ্য গলদ দেখছেন না দল নির্বাচনে। বরং চমক হিসেবে আবু জায়েদের অন্তর্ভুক্তি সঠিক সিদ্ধান্তই মনে করছেন বিসিবির সাবেক এ প্রধান নির্বাচক, ‘আমার মনে হয় রাহীকে (আবু জায়েদ) নেওয়া সঠিক সিদ্ধান্ত। একটু চমকে দেওয়ার মতো কেউ থাকা ভালো। সবাই জানি যে সে ওয়ানডে খেলেনি। কমপক্ষে পাঁচ বছর ধরে ঘরোয়া পর্যায়ে ভালো খেলছে। আমি মনে করি কন্ডিশন তাকে সহায়তা করবে । ঘরোয়া ক্রিকেটে তার যে অভিজ্ঞতা আছে, এটা সাহায্য করবে তাকে। আর সব সময় দলে একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকা ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই কিন্তু এখন সবাইকে ভালো ভাবে চেনে, কে কী করে সবাই জানে। রাহী আমাদের সারপ্রাইজ এলিমেন্ট হতে পারে। আশা করি সে ভালো করবে।’
যে দুটি বিশ্বকাপে বাংলাদেশ দল সবচেয়ে বেশি সফল, দুটিতেই প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে ফারুক বলছেন, এবারের দলটাও খারাপ হয়নি, ‘আমার মনে হয় দল ভালো হয়েছে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল করা হয়েছে। বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে দলটা খারাপ হয়নি। এখন মাঠে ভালো খেলতে হবে।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
