বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকায় বিমানের ভেতরে বিশৃংখলা সৃষ্টিকারি যাত্রীকে আকাশে থাকাবস্থায়ই জিপ টাই ও ডাক্ট টেপ (টেপ) দিয়ে বেঁধে ফেললো যাত্রীরাই। বিমানে থাকা প্রত্যক্ষদর্শীরা সিবিএস নিউজ নিউ ইয়র্ককে জানিয়েছেন, ওই যাত্রীর আচরণ সবার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ডালাস থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিমান চলন্ত অবস্থায় সিটে বসা এক ব্যক্তি অপরজনকে গলা চেপে ধরে আক্রমণ করে। এ সময় বিমানের যাত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জুয়ান মেজিয়া এবং রিচার্ড
ওলেনিক সাহায্যেও জন্য এগিয়ে যান। তারা ফ্লাইট অ্যাটেনডেন্টের দেওয়া 'জিপ-টাই' (প্লাস্টিকের বাঁধন) এবং ডাক্ট-টেপ ব্যবহার করে তাকে সিটের সাথে আটকে ফেলেন।
৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে নিউ জার্সির নেউয়ার্ক বিমানবন্দরগামী একটি ফ্লাইটের এক যাত্রী এতটাই বিশৃঙ্খল আচরণ করছিলেন যে, তাকে সিটের সাথে ডাক্ট টেপ দিয়ে বেঁধে ফেলতে হয়েছিল। উশৃংখল ব্যক্তির কবজি, শরীর ও মাথায় একাধিকবার টেপ পেঁচিয়ে তাকে সিটের সাথে আটকে রাখা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই ব্যক্তি তাকে বর্ণবাদী গালিগালাজ ও সমকামী-বিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি সহিংস হয়ে ওঠেন। ফলে ক্রু সদস্যরা তাকে নিয়ন্ত্রণে নিতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য অন্য বিমানবন্দর বালিটিমোরে বিমানটি জরুরীভাবে অবতরন করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমান থেকে ওই ব্যক্তিকে নামিয়ে নেওয়ার পর ফ্লাইটটি পুনরায় নেউয়ার্কের (নিউজার্সি) উদ্দেশ্যে যাত্রা করে।
এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স বলেছে, আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করি না। আমরা আমাদের কর্মীদের পেশাদারিত্ব এবং গ্রাহকদের সহনশীলতার জন্য ধন্যবাদ জানাই।
সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে যে, ওই যাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের এজেন্টরা বিষয়টি তদন্ত করছেন। বিবৃতিতে বলা হয়, "ঘটনার প্রকৃত তথ্য সংগ্রহের জন্য এফবিআই বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে এবং ফেডারেল পর্যায়ে কোনো অভিযোগ দায়ের করা হবে কি না, তা নির্ধারণ করতে তারা মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউ.এস. অ্যাটর্নি অফিসের সাথে পরামর্শ করবে।" কর্তৃপক্ষ এখনও সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- ইরান যুদ্ধের অবসান মধ্যবর্তী নির্বাচনের পরঃ ট্রাম্প
- ট্রাম্প ইরানে অন্তহীন যুদ্ধের পথে হাঁটছেন!
- আজকাল ৯৩৯
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
