বিমানের নিউইয়র্ক ফ্লাইট ফের যুক্তরাষ্ট্রের শর্ত
ঢাকা অফিস
প্রকাশিত: ১৫ জুন ২০২৪
ঢাকা ও নিউইয়র্কের মধ্যে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করা নিয়ে আবারও কতিপয় কারিগরি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) অ্যাটাশে ডানিয়েল জ্যাকব ৯ থেকে ১২ জুন বাংলাদেশ সফরকালে এসব শর্ত আরোপ করেন। তিনি বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও তার আলোচনা হয়েছে। বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর লক্ষ্যে জ্যাকব এসব শর্তকে প্রক্রিয়াগত বাধ্যবাধকতা বলে উল্লেখ করেন।
জ্যাকব যেসব প্রক্রিয়ার কথা বলেছেন, সেগুলো হলো, বাংলাদেশের ‘ক্যাটাগরি-১’ সেইফটি রেটিং অর্জন করতে হবে। যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বিমান চলাচলের জন্যে এটার প্রয়োজন। ইন্টারন্যাশনাল এভিয়েশন সেইফটি অ্যাসেসমেন্ট (আইএএসএ) এই ক্যাটাগরির রেটিং নির্ধারণ করে থাকে। ক্যাটাগরি-১ অর্জনের মানে হলো, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) স্ট্যান্ডার্ড অর্জন করা।
দ্বিতীয়ত, ক্যাটাগরি-১ রেটিং দেবার জন্যে সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে একটি অনুরোধ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল এভিয়েশন সেইফটি অ্যাসেসমেন্ট বরাবর কারতে হবে। বাংলাদেশের তরফে এই অনুরোধ এখনও করা হয়নি।
তৃতীয়ত, বাংলাদেশ যদি ক্যাটাগরি-১ রেটিং অর্জন করে তবে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এডমিনিস্ট্রেশন (টিএসএ) একটি পৃথক অ্যাসেসমেন্ট করবে। টিএসএ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান এয়ারলাইন্স পরিদর্শন করবে। তারা এটা জানার চেষ্টা করবে যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য যোগ্যতা অর্জিত হয়েছে কিনা।
ঢাকায় মার্কিন দূতাবাস বলছে, বিগত কয়েক বছর যাবত যুক্তরাষ্ট্রের এফএএ এবং টিএসএ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান এয়ারলাইন্সকে সেইফটি ও সিকিউরিটি স্ট্যান্ডার্ড অর্জনের জন্যে বিনামূল্যে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকার হযরত শাহজালাল বিমানবন্দরকে বিনামূল্যে তল্লাশি সরঞ্জাম দিয়েছে। বাংলাদেশী এভিয়েশন কর্মকর্তাদের বিনামূল্যে প্রশিক্ষণও দিয়েছে। এসবের উদ্দেশ্য হলো, বাংলাদেশ যাতে এভিয়েশনের ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তার মান অর্জন করতে পারে।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান সম্প্রতি বলেছেন, নিউইয়র্ক ফ্লাইট চলার জন্যে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন সময়ে শর্ত দেয়া হচ্ছে। বাংলাদেশ এসব শর্ত পূরণ করার পর নতুন নতুন শর্ত দেয়া হচ্ছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট মেকার বোয়িং কোম্পানীর কয়েকটি বোয়িং ম্যাক্স দূর্ঘটনায় নিখোঁজ হওয়ার পর বোয়িংয়ের চাহিদা কমে গেছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বোয়িং বিক্রির জন্যে বাংলাদেশের কাছে তদবির করেছেন। তবে বাংলাদেশ ইউরোপীয় কোম্পানী এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। নিউইয়র্ক ফ্লাইট চালু করতে রাজি হলে বিমানের কিছু উড়োজাহাজ বোয়িং থেকেও কেনা হতে পারে। ঢাকার কর্মকর্তারা বলছেন, প্রায় সমান দূরত্বে ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট সুন্দরভাবে পরিচালনা করছে বিমান। ফলে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট পরিচালনার সক্ষমতাও বিমানের রয়েছে।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
