বিদায়ী ম্যাচে গার্ড অব অনার পেলেন চয়ন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮
খেলা শেষের ভেপু বাজল। স্টিক উঁচিয়ে একদিকে বাংলাদেশ এবং অন্যদিকে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা দাঁড়িয়ে গেলেন। মাঝখান দিয়ে প্রবেশ করলেন মামুনুর রহমান চয়ন। দারুণ এক গার্ড অব অনার পেলেন চয়ন। দু’দলের সবার সঙ্গেই হাত মেলালেন। জড়িয়ে ধরলেন সতীর্থদের। কাঁদলেন। বিদায়ী সম্মাননাও পেলেন।
শনিবার জাকার্তার জিবিকে মেইন স্টেডিয়ামের হকি গ্রাউন্ডে ম্যাচ জিতেও উল্লাস করতে দেখা যায়নি কোরিয়াকে। কারণ যাকে তারা বিদায় দিয়েছন, তিনি চারটি এশিয়ান গেমসে খেলা মামুনুর রহমান চয়ন।
আন্তর্জাতিক হকি থেকে বিদায় নিলেন দেশের হকি অঙ্গনের সিনিয়র পেনাল্টি কর্নার (পিসি) স্পেশালিস্ট। তবে ঘরোয়া হকিতে খেলবেন। আন্তর্জাতিক হকি থেকে বিদায়টা অবশ্য সুখকর হল না চয়নের। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে তার দল বাংলাদেশ। রোববার এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে লাল-সবুজের পতাকা বহন করবেন চয়ন এটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া।
এমন হারের পরও ম্যাচ শেষে বাংলাদেশকে করতালিতে ভরিয়েছেন ইন্দোনেশিয়াবাসী। উপলক্ষ একটাই। চয়নের বিদায়। হকি ফেডারেশনের পক্ষ থেকে তুলে দেয়া হয় স্মারক। চয়নের বিদায় স্মরণীয় করে রাখতে শেষ ম্যাচে লড়াই করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের ফলই বলছে, অসহায় আত্মসমর্পণ করেছেন গোবিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা। তবে পঞ্চম হতে না পারলেও ১৯৭৮ সালের পর দ্বিতীয়বারের মতো ষষ্ঠ হয়ে সরাসরি এশিয়ান গেমস খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
ইন্দোনেশিয়ায় আসার আগে চার বারের চ্যাম্পিয়ন এ দক্ষিণ কোরিয়ার সঙ্গেই পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন জিমি-চয়নরা। যার একটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। বাকিগুলোতে হার। তবে প্রস্তুতি ম্যাচ আর টুর্নামেন্টের মঞ্চ যে এক নয়, তা ভালোভাবেই বুঝলেন গোবিনাথনের শিষ্যরা।
বাংলাদেশ দ্বিতীয় মিনিটে আক্রমণ করেছিল একটা। সেই প্রথম, সেই শেষ। এরপর একেবারে শেষদিকে আরও একটি আক্রমণ। মাঝের পুরো সময়টা বাংলাদেশকে নিয়ে খেলেছে দক্ষিণ কোরিয়া। তবে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও গোল পেয়েছে মাত্র দুটিতে। আরেকটি গোল পেনাল্টি স্ট্রোক থেকে। বাকি চারটি এসেছে ফিল্ড থেকে।
ম্যাচ শেষে বড় হার নিয়ে বাংলাদেশের কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তির আক্ষেপ, ‘আমরা আরও ভালো খেলতে পারতাম। তবে সবাইকে বুঝতে হবে, এশিয়ান গেমস অলিম্পিকের বাছাই। এখানে সবাই সেরাটাই খেলে। আমরাও চেষ্টা করেছি। এখন প্রস্তুতি ম্যাচ বাড়িয়ে আর খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনে রেখে চেষ্টা করতে হবে উন্নতির ধারায় থাকার।’
বিদায়ী ম্যাচ শেষে চয়ন বলেন, ‘খারাপ লাগছে। আমি আর বুকে লাল-সবুজের পতাকা বহন করতে পারব না। সতীর্থরা যে সম্মান দিয়েছে তাতে খুশি। আমি তৃপ্ত। হকির কারণেই সব পেয়েছি। অবসরের কথা ভেবে শুক্রবার রাত থেকেই ঘুম আসছিল না। তবুও বাস্তবতা মেনে নিতেই হবে। কোরিয়ার সঙ্গে লক্ষ্য ছিল ভালো কিছু করার।’
বন্ধুদের কথা বলতে গিয়ে চয়ন বলেন, ‘ক্রিকেটার বন্ধু মুশফিকুর রহিম এবং শুটার আবদুল্লাহেল বাকিও আমাকে ফোন করেছিল। তারা আমাকে আগামী দিনগুলোর জন্য শুভ কামনা জানিয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।’
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
