বিতর্কিত চিঠি : মোহামেডানের কাছে ক্ষমা চেয়েছে হকি ফেডারেশন
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ট্রফি গ্রহণের জন্য যে বিতর্কিত আমন্ত্রণপত্র দিয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন, সেটি প্রত্যাহার করে নতুন আমন্ত্রণপত্র দিয়ে ক্ষমাপ্রার্থনা করেছে ফেডারেশন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায় তেজগাওয়ের বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়া দলকে ট্রফি প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে ফেডারেশন।
এর আগে আজ দুপুরে ফেডারেশনের পক্ষ থেকে সংশোধনী আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মোহামেডান ক্লাবকে। যেখানে উল্লেখ করা হয়েছে, 'আগে প্রেরিত পত্রখানা হুবহু বাতিল করা হলো এবং আমাদের দফতর হতে অসাদবধানতাবশত আপনার নিকট প্রেরিত হওয়া পত্রটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। উল্লিখিত বিষয়ে ক্ষমাপ্রার্থনা করছি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছি।'
তবে এ চিঠি পাওয়ার পর মোহামেডান ট্রফি গ্রহণ করতে যাবে কি-না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এ চিঠির পটভূমি মূলত গত বছর ৭ জুনের মোহামেডান-মেরিনার্সের ম্যাচটি। ঘটনাবহুল সে ম্যাচে ৪৪ মিনিট পর দুই চাইনিজ আম্পায়ারের সিদ্ধান্তকে কেন্দ্র গন্ডগোল হলে ম্যাচ আর শেষ হয়নি। ৩০ অক্টোবর ওই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে বাংলাদেশ হকি ফেডারেশন। ম্যাচটি ১-১ গোলে ড্র ঘোষণা করলে চ্যাম্পিয়ন হয় মোহামেডান। আর রানার্সআপ আবাহনী।
তারও প্রায় এক মাস পর গত ২৬ নভেম্বর হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় শাস্তি দেয়া হয় মোহামেডান ও মেরিনার ইয়াংসের চার কর্মকর্তাকে। তাদেরকে বিভিন্ন মেয়াদে হকিতে নিষিদ্ধ করে ফেডারেশন। সঙ্গে জরিমানাও। ফেডারেশনের ওই সিদ্ধান্তের পরই হকিতে নেমে আসে অন্ধকার। সে ঝামেলা না মিটিয়েই ফেডারেশন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদানের সিদ্ধান্ত নেয়।
মজার বিষয় হলো, চ্যাম্পিয়ন মোহামেডানকে ট্রফি প্রদান অনুষ্ঠানে যে আমন্ত্রণপত্র দেয়া হয়েছে সেখানে নিষিদ্ধ কর্মকর্তাদের অনুষ্ঠানে না আসার কথা উল্লেখ আছে। আমন্ত্রণপত্রে লেখা হয়েছে (হুবহু), ‘উক্ত অনুষ্ঠানে আপনার ক্লাবের চ্যাম্পিয়ন পুরস্কার ও আর্থিক অনুদান গ্রহণের জন্য সর্বমোট ১০ জনকে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। এখানে উল্লেখ্য যে, ফেডারেশনের মাননীয় সভাপতি মহোদয়ের পরামর্শক্রমে বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক চলমান শাস্তিপ্রাপ্ত কোনো কর্মকর্তা/খেলোয়াড়কে অনুষ্ঠানে অংশগ্রহণ না করার পরামর্শ দিয়েছেন।’
আমন্ত্রিত অতিথির সংখ্যা ১০ জনে নির্ধারণ করে দেয়া এবং আমন্ত্রণপত্রে শাস্তিপ্রাপ্তদের উপস্থিত না হওয়ার নির্দেশনা দেয়ার বিষয়টি মর্যাদায় লেগেছে চ্যাম্পিয়ন মোহামেডানের। এ বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি মোহামেডান। ট্রফি নেয়ার চিঠি পাওয়ার পর যেখানে চ্যাম্পিয়ন দলের আনন্দে উদ্বেলিত হওয়ার কথা সেখানে হয়েছে উল্টোটা। হকি ফেডারেশনের এ ধরনের চিঠিকে মর্যাদাহানিকর হিসেবে উল্লেখ করে ট্রফি প্রদান অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া জাগো নিউজকে জানিয়েছেন, ‘ফেডারেশন এ ধরনের আমন্ত্রণপত্র দিয়ে আমাদের মর্যাদাহানি করেছে। আমরা এমন অনুষ্ঠানে যেতে পারি না।’
হকি দলে ২০ খেলোয়াড় ও কোচ-কর্মকর্তা মিলে থাকেন ২৪ জন। অথচ চ্যাম্পিয়ন দলকে ট্রফি আনতে যেতে হবে ১০ জনকে। হকি অঙ্গনের সবাই ফেডারেশনের এমন সিদ্ধান্তকে হাস্যকর হিসেবে উল্লেখ করেছেন। অতিথি ১০ জনে বেঁধে রাখলে ক্লাব কাকে পাঠাবে অনুষ্ঠানে? যারা খেলে ক্লাবকে ট্রফি এনে দিলেন তারা ট্রফি আনতে যেতে পারবেন না?-এ প্রশ্ন এখন হকি অঙ্গনে। এই ২৪ জনের বাইরে ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, হকি কমিটির চেয়ারম্যান, সম্পাদক, লিগ কমিটিতে ক্লাবের প্রতিনিধিও আমন্ত্রণ পাওয়ার যোগ্য। অথচ ফেডারেশন বলেছে সর্বোচ্চ ১০ জন!
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
