বিজয়-তাইজুল দলে ফেরার ব্যাখ্যা দিলেন মিনহাজুল
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯
সাকিব-লিটন ছুটিতে থাকায় এনামুল-তাইজুল সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা সফরে। দুজনই ওয়ানডে দলে জায়গা পেলেন লম্বা বিরতিতে। দীর্ঘ দিন পর তাদের দলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, এনামুল হক-তাইজুল ইসলাম দুজনই ভীষণ চেষ্টা করেছিলেন বিশ্বকাপ দলে থাকার। কিন্তু থাকতে পারেননি। দুজন এক সঙ্গেই ফিরলেন ওয়ানডে দলে।
গত ডিসেম্বরে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খুব ভালো বোলিং করার পর তাইজুল বলছিলেন, ছন্দটা তিনি বিপিএলেও ধরে রাখতে চান। বিপিএলে ভালো করতে পারলে তার ধারণা ছিল বিশ্বকাপ দলে ঠাঁই পাবেন। লক্ষ্যটা তার পূরণ হয়নি। এনামুল ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির হ্যাটট্রিক করেও বিশ্বকাপে দলে জায়গা পায়নি।
এনামুল বাংলাদেশ ওয়ানডে দলে ফিরলেন এক বছর পর। আর তাইজুল ফিরলেন আড়াই বছর পর। সবশেষ রঙিন পোশাকে এ বাঁহাতি স্পিনার খেলেছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে। দুজনের পারফরম্যান্স নির্বাচকদের অনুপ্রাণিত করেছে তাদের দলে অন্তর্ভুক্ত করতে।
গত সপ্তাহে এনামুল খুলনায় আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন অপরাজিত ১২১ রানের ইনিংস। আর তাইজুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের হয়ে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে পেয়েছেন ইনিংসে ৮ উইকেট। শ্রীলঙ্কা সফরে সুযোগ দেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ব্যাখ্যা, ‘একজন বাঁহাতি স্পিনার দরকার, এ কারণে তাইজুল ইসলাম যাচ্ছে। আর এনামুল হক যাচ্ছে লিটনের জায়গায়। ঘরোয়া ক্রিকেটে ও ধারাবাহিক ভালো খেলছে। সব সংস্করণেই ভালো খেলছে। এ দল, এইচপি কোচদের কাছে তার (এনামুল) সম্পর্কে ইতিবাচক রিপোর্ট পেয়েছি।’
এনামুলকে নিতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করেছে। টপ অর্ডারে তামিম-সৌম্য দুজনই বাঁহাতি হওয়ায় একজন ডানহাতি ব্যাটসম্যান অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করেছে বলে জানান নান্নু। তিনি বলেন, “টপ অর্ডারে আমাদের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান দরকার ছিল। টপ অর্ডারে দুজনই বাঁহাতি (তামিম-সৌম্য), একজন ডানহাতি ব্যাটসম্যান আমাদের দরকার ছিল।’
বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছিল চোট-চিন্তা নিয়ে। টুর্নামেন্ট থেকে ফিরেও এ চিন্তা থেকে মুক্ত হতে পারেনি টিম ম্যানেজমেন্ট। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম পুরো সেরে উঠেছেন কি না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রধান নির্বাচক আশাবাদী, শ্রীলঙ্কায় সিরিজ শুরু হওয়ার আগে সবাই শত ভাগ ফিট হয়ে যাবেন।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
