বিজ্ঞাপনে বর্ণবৈষম্য, উত্তাল সিঙ্গাপুর
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯
সিঙ্গাপুরে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বাসিন্দাদের বসবাস। তার মধ্যে যেমন চীনারা রয়েছেন, তেমনই রয়েছেন ভারতীয়রাও। তা ছাড়াও মুসলিম ধর্মাবলম্বী মালয় বসবাসকারীরা তো রয়েছেনই।
বিজ্ঞাপনে বর্ণবৈষম্যের অভিযোগে উত্তাল সিঙ্গাপুর। বিতর্কিত ওই বিজ্ঞাপনে চীনা বংশোদ্ভূত এক অভিনেতাকে দিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের মুখচ্ছবি তুলে ধরতে চেয়েছিলেন নির্মাতারা। সেখানেই ঘটে বিপত্তি।
যেমন ভারতীয় হিসেবে যে চরিত্রটিকে দেখানো হয়েছে, সেটির ‘মেক-আপ’ করার সময় ওই অভিনেতার গায়ের রং করা হয় বাদামি। আবার ওই একই অভিনেতা যখন মালয়েশিয়ান এক মহিলার ছবি তুলে ধরেন, তখন তার গায়ের রং বদলে দেয়া হয়। একই সঙ্গে বদলে যায় তার সাজপোশাক-ও। এতেই শেষ নয়। একই অভিনেতাকে দিয়ে এক চীনা পুরুষ ও মহিলার চরিত্রেও সাজানো হয়। এ বারেও বদলে যায় ‘কম্পপ্লেকশন।’
বিজ্ঞাপনটি মূলত ‘প্রিন্ট’ মাধ্যমের জন্য নির্মিত। প্রত্যেক চরিত্রের হাতেই রয়েছে খাবারের মেনু। লক্ষ্য একটাই। ‘টেক-স্যাভি’ সিঙ্গাপুরে কত সহজে ‘ইলেকট্রনিক-পেমেন্ট’-এর মাধ্যমে খাবারের দাম মেটানো যায়, তা নিয়ে প্রচার করা। বিষয়টি করাও হয়েছে সরকারি উদ্যোগে।
তামাম বিশ্ব থেকে বিভিন্ন দেশের অভিবাসীরাও সেখানে গিয়ে ঘাঁটি গেড়েছেন। ফলে সব মিলিয়ে আক্ষরিক অর্থেই নানা বর্ণের মানুষ সিঙ্গাপুরে পাশাপাশি থাকেন। সে দিক থেকে দেখলে, সিঙ্গাপুরে বর্ণসাম্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। কিন্তু ‘ই-পেমেন্ট’-এর প্রচার করতে গিয়ে ব্রডকাস্টার ‘মিডিয়াকর্প’ সম্ভবত সে বিষয়টি মাথায় রাখেনি। আর তাই চীনা বংশোদ্ভূত ডেনিস চিউকে চারটি চরিত্রেই ব্যবহার করে তারা। পরে অবশ্য বিপুল বিতর্কের মুখে পড়ে ক্ষমাও চায় মিডিয়াকর্প।
তবে সেটিকে সরিয়ে নেয়া হয়েছে কিনা, সেটা তারা সরাসরি জানায়নি। যদিও দেখা যাচ্ছে, কিছু ওয়েবসাইট এবং হোর্ডিং যেখানে গত সপ্তাহ পর্যন্ত সেটি প্রদর্শিত হত, সেখান থেকে বিজ্ঞাপনটি উধাও হয়েছে।
অন্য জাতির চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে চামড়ার রং গাঢ় করার এই প্রবণতাকে সিঙ্গাপুরে ‘ব্রাউনফেস’ বা ‘ব্ল্যাকফেস’ বলে অভিহিত করা হয়। এই বিজ্ঞাপনী বিতর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রতিক্রিয়া হয়েছে।
যেমন রুবি থিয়াগারাজন নামে এক ম্যাগাজিনের এডিটর টুইটারে লেখেন, ‘২০১৯-এও সিঙ্গাপুরের এক বিজ্ঞাপনে ব্রাউনফেস করা হল। ভেবেছিলাম এ জিনিসের মেয়াদ বোধহয় উত্তীর্ণ।’
সোমবারের মধ্যেই প্রায় তিন হাজার বার রিটুইট হয় এটি। অনেকের আবার প্রশ্ন, সব জাতির চরিত্রেই একটি বিশেষ দেশের বাসিন্দার প্রতিনিধিকে ব্যবহার না করে, প্রত্যেকটি চরিত্রের জন্য সংশ্লিষ্ট দেশের অভিনেতাকে ব্যবহার করা হল না কেন?
এক টুইটার ব্যবহারকারীর প্রশ্ন, প্রত্যেক জাতির এক জন অভিনেতাকে ব্যবহার করা হল না কেন? সেটা কি এতই কঠিন ব্যাপার?’ বিষয়টি যে খুবই অসংবেদনশীল, তা মেনেছেন অনেকেই। তবে বিপরীত মতও রয়েছে। কারো কারো মতে, একটি বিজ্ঞাপনকে এতটা গুরুত্ব দেয়ার কিছু নেই।
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
