বিজিএমইএ ভবন থেকে মালপত্র সরানোর সুযোগ দিল রাজউক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
হাতিরঝিল প্রকল্প এলাকায় অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন থেকে নিজেদের মালপত্র সরিয়ে নিচ্ছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএসহ অন্যান্য প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত তারা মালপত্র সরাতে পারবে। তারপর আবারও ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বিজিএমইএ ভবন থেকে মালপত্র সরিয়ে নিতে গতকাল বুধবার বেশ কয়েকটি প্রতিষ্ঠান রাজউকে আবেদন করে। তার ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে মালপত্র সরাতে ভবনের ফটকের তালা খুলে দেয় রাজউক কর্তৃপক্ষ। তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ করা শ্রমিকেরা বিভিন্ন ফ্লোর থেকে মালপত্র নামাতে শুরু করে।
জানতে চাইলে রাজউকের পরিচালক (প্রশাসন খন্দকার) অলিউর রহমান বেলা দুইটার দিকে প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেল পাঁচটা পর্যন্ত আমরা মালপত্র সরানোর সুযোগ দেব। পরে আবার তালা ঝুলিয়ে দেওয়া হবে। পরে প্রয়োজন হলে আবারও মালপত্র সরানোর সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।’
বিজিএমইএ ভবনের চারটি তলা ব্যবহার করত ডিবিএল গ্রুপ। নিজেদের মালপত্র সরিয়ে নিতে প্রতিষ্ঠানটি প্রায় ৬০০ শ্রমিক নিয়োগ করেছে। মালপত্র সরানোর কাজ তদারক করছেন গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ।
জানতে চাইলে আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, ‘মালপত্র সরিয়ে নিতে আমরা রাজউকের কাছে সাত দিন সময় চেয়েছি। আজ দুপুর পর্যন্ত ৬৫-৭০ শতাংশ মালপত্র সরাতে পেরেছি। আরও ২-৩ দিন লাগতে পারে। আশা করছি, রাজউক আমাদের সেই সময় দেবে।’
হাতিরঝিলের বিজিএমইএ ভবন থেকে মালপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। হাতিরঝিল, ঢাকা, ১৮ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশজমির স্বত্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করায় হাতিরঝিল প্রকল্প এলাকায় বিজিএমইএর বর্তমান ভবনটি উচ্চ আদালতের নির্দেশে ভেঙে ফেলতে হবে। সে জন্য ভবনটি ছাড়তে ১২ এপ্রিল পর্যন্ত বিজিএমইএ কর্তৃপক্ষকে সময় দিয়েছিলেন আদালত। বিজিএমইএ কর্তৃপক্ষ তাদের দপ্তর উত্তরায় নির্মাণাধীন নতুন ভবনে স্থানান্তর করে। সোমবার থেকে সেখানে দাপ্তরিক কাজ শুরু হয়। মঙ্গলবার সারা দিন মালপত্র সরিয়ে নেওয়ার সময় দিয়ে সন্ধ্যায় ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয়। গতকাল বুধবার সারা দিন তালা ঝোলানোই ছিল।
২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে ওই ভবনকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বিজিএমইএ লিভ টু আপিল করে, যা ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগে খারিজ হয়। রায়ে বলা হয়, ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে আবেদনকারীকে (বিজিএমইএ) নির্দেশ দেওয়া যাচ্ছে। এতে ব্যর্থ হলে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হলো। পরে ভবন ছাড়তে উচ্চ আদালতের কাছে সময় চায় বিজিএমইএ। প্রথমে ছয় মাস ও পরে সাত মাস সময়ও পায় তারা। সর্বশেষ গত বছরের এপ্রিলে নতুন করে এক বছর সময় পায় সংগঠনটি। সে সময় তারা মুচলেকা দেয়, ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
