বিচারপতি হিসেবে শপথ নিলেন সোমা সাঈদ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর পবিত্র কোরআন ছুঁয়ে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ১৮ ডিসেম্বর অপরাহ্নে শপথ গ্রহণ করলেন বাংলাদেশী আমেরিকান সোমা সাঈদ। এর মধ্যদিয়ে বহুজাতিক সমাজে প্রথম বাংলাদেশীই নন,প্রথম মুসলমান নারী হিসেবে সোমা ইতিহাস রচনা করলেন। নিজের মেধা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বিচারপতি সোমা একইসাথে বাংলাদেশকেও অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন বলে শপথ গ্রহণের প্রাক্কালে শুভেচ্ছা বক্তব্যে মন্তব্য করেছেন স্টেট সিনেটর জন ল্যু, সিনেটর টবি স্ট্যাভিস্কি, এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভন রিচার্ডস এবং কোর্ট অব আপিলের প্রধান বিচারপতি রোওয়ান উইলসন।
বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সাঈদ এবং টাঙ্গাইলের একটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আমিনা বেগম সাঈদের কন্যা সোমা ১২ বছর বয়সে মা-বাবার সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই নিউইয়র্ক সিটির কুইন্সে বাস করছেন। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে লেখাপড়ার পর সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে ব্যাচেলর ডিগ্রি করেন সোমা সাঈদ। এরপর ইউনিয়ন ইউনিভার্সিটির আলবেনী ল’ স্কুল থেকে কৃতিত্বের সাথে জেডি করেছেন। টানা দেড় যুগের অধিক সময় এটর্নী হিসেবে পেশাগত জীবন-যাপনের পাশাপাশি কম্যুনিটির নানা কর্মকান্ডে জড়িত থেকে সোমা নিজেকে বিশেষ এক অবস্থানে উন্নীত করতে সক্ষম হন এবং সেই সিঁড়ি বেয়েই ২০২১ সালের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে কুইন্স কাউন্টিতে নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছিলেন।
এরপরের বছর তাকে ম্যানহাটানে অবস্থিত নিউইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে বিচারপতির দায়িত্ব প্রদান করা হয় এবং তিনি তা বিচক্ষণতার সাথে ২০২৩ সাল নাগাদ পালন করেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে পুনরায় কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন। সর্বশেষ গত ৪ নভেম্বরের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বিজয়ী হয়েছেন।
সোমার শপথ গ্রহণের ঘটনাকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী।
অনুষ্ঠানে ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী। তিনি এ সংবাদদাতার কাছে নিজের অভিব্যক্তি প্রকাশকালে উচ্ছ্বসিত চিত্তে বলেন, ডেমক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন লাভে সক্ষম হওয়ায় সোমাকে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অবতীর্ণ হওয়ার প্রয়োজন হয়নি। সরাসরি মূল নির্বাচনে আড়াই লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন। সোমার এ বিজয় বাংলাদেশী আমেরিকানদের বিজয়। ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিকক্ট লিডার ড. দীলিপ নাথ এবং অভিবাসন আইনে বিশেষভাবে পারদর্শী এটর্নী অশোক কর্মকার পৃথক পৃথক ভাবে এ সংবাদদাতার কাছে নিজের অনুভ’তি প্রকাশকালে বলেছেন, সামার এমন উত্থানে কম্যুনিটির নতুন প্রজন্ম অনুপ্রাণীত হবে এবং তারাও নিজ মেধাগুণে আরো অনেক বড় কিছু অর্জনে সক্ষম হবেন।
ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী রোন্ডা বিন্ডা এবং আয়েশা দেওয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের বাণী উচ্চারণ করেছে ছোট্টমনি জাহিন সাঈদ। অনুষ্ঠানে কম্যুনিটি বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি ব্যক্তিগণের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডে ইমিগ্রেশন বিষয়ক চেয়ারপার্সন শাহজাহান শেখ, শিল্পপতি ও সমাজকর্মী হাসানুজ্জামান হাসান, , জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম শামসী আলী, কম্যুনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব ।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
