বিকেএসপিতে শফিউলের পেস তাণ্ডব!
প্রকাশিত: ৯ মার্চ ২০১৯
১, ৭, ০, ০, ৬, ২ - সংখ্যা ছয়টি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রথম ছয় ব্যাটসম্যানের করা রান। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে এমন বেহাল দশায়ই পড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মোহামেডানকে এই দুর্দান্ত শুরু এনে দেয়ার পুরোপুরি কৃতিত্ব ডানহাতি পেসার শফিউল ইসলামের। লিস্ট 'এ' ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে এখনো পর্যন্ত ২১ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন শফিউল। আরেক পেসার আলাউদ্দিন বাবুর কিপটে বোলিংয়ে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে গাজী গ্রুপ।
ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক রকিবুল হাসান। অধিনায়কের সিদ্ধান্তের পূর্ণ ফায়দা নেন দুই পেসার শফিউল এবং আলাউদ্দিন বাবু। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে মেহেদি হাসানকে (১) ফিরিয়ে বোলিং তাণ্ডবের শুরু করেন শফিউল।
পরের ওভার করতে এসে পরপর দুই বলে সাজঘরে ফেরান রনি তালুকদার (০) এবং শামসুর রহমানকে (০), জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। তা করতে দেননি পাঁচে নামা ভারতীয় অলরাউন্ডার পারভেজ রাসুল। কিন্তু থামাতে পারেননি শফিউলের আগুনে বোলিং।
চতুর্থ ওভারে ইমরুলকে ফেরান বাবু। নিজের তৃতীয় ওভারে উইকেট নিতে ব্যর্থ(!) হন শফিউল। তবে ইনিংসের সপ্তম ওভার করতে এসে আবারো শফিউলের আঘাত, ২১ রানে পঞ্চম উইকেট হারায় গাজী গ্রুপ।
পরে নবম ওভারে দলীয় ২৬ রানের মাথায় গাজী গ্রুপের ভারতীয় রিক্রুট পারভেজ রাসুলকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে লিস্ট 'এ' ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন শফিউল। প্রথম পাঁচ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। অন্য পেসার বাবুর বোলিং ফিগার: ৫-২-৮-১!
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
