বিকালের মধ্যেই বোয়িং ৭৩৭ ম্যাক্স নিষিদ্ধ হচ্ছে ভারতে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯
ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান বিধ্বস্তের পর এই মডেলের বিমান চলাচল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই অংশ হিসেবে বুধবার বিকাল চারটার মধ্যেই এই মডেলের সব বিমান চলাচল বাতিল হচ্ছে। ভারতের ডিজিসিএ-এর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
বিমান দুর্ঘটনার পর পরই ৫ টি ম্যাক্স বিমান চলাচল বাতিল করে ইথিওপিয়ান এয়ারলাইন্স। চীনের এয়ার চায়না, চায়না ইস্টার্ন ও চায়না ওয়েস্টার্নসহ বিশ্বের বহু বিমান সংস্থাও ইতোমধ্যে বোয়িং ৭৩৭ ম্যাক্স চলাচল বাতিল করতে শুরু করেছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এ বার ভারতও তাদের এই মডেলের সব বিমান বসিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের ষষ্ঠ ব্যস্ত বিমানবন্দর। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সঙ্গে এশিয়ার যোগাযোগের অন্যতম কেন্দ্র এই বিমানবন্দর। সেখানেও সাময়িক সময়ের জন্য বোয়িং ৭৩৭ ম্যাক্সের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের অভ্যন্তরে এবং বাইরে বোয়িং ৭৩৭ বিমানের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএএএস)।
ফলে সিঙ্গাপুরের সিল্ক এয়ার, চায়না সাদার্ন এয়ারলাইন্স, গারুদা ইন্দোনেশিয়া, শ্যাংডং এয়ারলাইন্স এবং থাই লায়ন এয়ারের অনেক ফ্লাইট সিঙ্গাপুরে যেতে পারবে না।
মঙ্গলবার সন্ধ্যায় ভারতের বিমান পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, যতদিন না নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হচ্ছে, ততদিন বোয়িং ম্যাক্স ৭৩৭-এর বিমান চলাচল বন্ধ রাখা হবে। এক টুইট বার্তায় মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশ্বের বিমান পরিবহণ এবং প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ছাড়া অনেক দেশই ম্যাক্স বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ জানিয়েছে, তাদের আকাশসীমা দিয়েও কোনও ম্যাক্স ৭৩৭ বিমান চলাচল করবে পারবে না। সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার পর ব্রিটেনও যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ওঠা-নামা নিষিদ্ধ করেছে। একাধিক দেশ বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স বিমান বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চীন জানিয়েছে, নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র না পেলে তারাও এই মডেলের বিমান ওড়াবে না।
ব্রিটেনের বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএ) এক বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে এখনো কোনো তথ্য জানা যায়নি। ফলে, আপাতত ব্রিটেনের আকাশ সীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স নিষিদ্ধ থাকবে।
ব্রিটেনের বিমান চালকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বোয়িং সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এই মডেলটির নক্সা ও প্রযুক্তি বদলানোর কথা ভাবছে তারা।
ম্যাক্স বিমান রয়েছে ভারতে জেট এয়ারওয়েজ এবং স্পাইসজেটের। জেটের রয়েছে ৫ টি এবং স্পাইসের ১৩ টি। বোয়িংয়ের সফল ৭৩৭ বিমানের সর্বশেষ মডেলটি হচ্ছে ম্যাক্স (৭, ৮, ৯ এবং ১০)। এ বছরের জানুয়ারি পর্যন্ত বোয়িং বিভিন্ন ধরণের ৫ হাজার ১১ টি ম্যাক্স বিমানের অর্ডার পেয়েছে। এখন পর্যন্ত সরবরাহ করেছে ৩৫০টি।
রোববার ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের। বোয়িংয়ের কাছ থেকে এরকম ৩০টি বিমান কেনার চুক্তি করেছে ইথিওপিয়ার এই বিমান সংস্থা।
গত বছর অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের যে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছিল সেটিও ছিল ৭৩৭ ম্যাক্স। পাঁচ মাসের মধ্যে এই মডেলের আরো একটি বিমান বিধ্বস্ত হওয়ায় বিশ্বজুড়ে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ অবশ্য বলছে, বোয়িংয়ের এই মডেল নিরাপদ নয়- এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
