বিএনপি নেতাদের প্রশ্রয়ে সাবেক মন্ত্রীর পিএসের ঠিকাদারি কাজ চলছে
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪
কুমিল্লায় সাবেক এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলামের পিএস কামাল হোসেনের ১৬৩ কোটি টাকার ঠিকাদারি কাজ চলছে বিএনপি নেতাদের প্রশ্রয়ে। বিষয়টি নিয়ে এলাকায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। দুদকের মামলায় অভিযুক্ত দুর্নীতিবাজ কামাল আত্মগোপনে থাকলেও থেমে নেই তার কোনো কর্মকাণ্ড।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে ওই দুর্নীতিবাজ টেন্ডারবাজি করে কুমিল্লা সিটি করপোরেশন, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বড় বড় প্রকল্পগুলো ভাগিয়ে নেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কামাল আত্মগোপনে চলে যান। সম্প্রতি বিএনপির কতিপয় নেতার প্রশ্রয়ে তার থমকে যাওয়া প্রকল্পগুলোর কাজ পুরোদমে চলছে। এদিকে দুদক ওই দুর্নীতিবাজের ব্যাংক হিসাব জব্দ থাকলেও প্রতারণা করে এসব ঠিকাদারি কাজের বিল তুলে নেওয়া হচ্ছে।
কামাল হোসেনের মেসার্স মাস্টার এন্টারপ্রাইজসহ নামে বেনামে বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বড় বড় প্রকল্প বাগিয়ে নিয়েছেন। সম্প্রতি তার ভাগিনা আতিকুল ইসলামের তদারকিতে ও কতিপয় বিএনপি নেতার প্রশ্রয়ে এসব কাজ শুরু করা হয়েছে। এরই মাঝে কুমিল্লা সিটি করপোরেশন থেকে ৮ কোটি টাকার চেক তুলে নেওয়া হয়েছে। প্রশ্ন এসেছে ওই দুর্নীতিবাজের সব ব্যাংক অ্যাকাউন্ট দুদকে জব্দ থাকলেও কীভাবে এসব টাকা তিনি তুলে নিচ্ছেন। তাছাড়া স্বশরীরে উপস্থিত না হয়ে ব্যাংক থেকে এত টাকা কীভাবে লেনদেন করা হচ্ছে?
নগরীর বিভিন্ন পয়েন্টে মাস্টার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সাবেক এলজিআরডি মন্ত্রীর পিএস কামাল হোসেনের ৯৪ কোটি টাকার কাজ চলমান রয়েছে। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে এসব কাজ সম্পন্ন করা হচ্ছে। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম বলেন, কামাল হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান নগরীতে ৯৪ কোটি টাকার কাজ করছে। ইতঃপূর্বে ৮ কোটি টাকা বিলের চেক নিয়েছে। আমরা অ্যাকাউন্ট পে চেক দিয়েছি। দুদক তার অ্যাকাউন্ট জব্দ করা আছে সেটা শুনেছি। কিন্তু কীভাবে তিনি এসব টাকা নগদায়ন করেন সেটা আমার জানা নেই।
কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাসরুল্লাহ বলেন, কামাল হোসেনের প্রতিষ্ঠান জেলার দেবিদ্বার পৌরসভায় বিশুদ্ধ পানি শোধানাগার প্রকল্পের ১৪ কোটির একটি কাজ করছে। তবে এ প্রকল্পের কোনো বিল দেওয়া হয়নি। মেঘনা উপজেলায় কামাল হোসেনের মালিকানাধীন চৌধুরী অ্যান্ড মাস্টার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘনার ভাটের চর থেকে উপজেলা সদর পর্যন্ত ১৪ কোটি টাকার কাজ করছে। স্থানীয় বিএনপি নেতা আব্দুল হান্নানের প্রশ্রয়ে এ কাজ চলমান রয়েছে। এরই মাঝে প্রাথমিক একটি বিল উত্তোলনের প্রক্রিয়াও চলছে। বিএনপি নেতা আব্দুল হান্নান বলেন, কীভাবে আমরা এই কাজ করছি সেটা আপনার জেনে লাভ নেই। এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই আমরা এ কাজ করছি।
এদিকে কামাল হোসেন দাউদকান্দি উপজেলার গাজীপুর গোয়াল মাড়ি লামছড়ি সড়কের ১৬ কোটি টাকা, তিতাস উপজেলার মাছিমপুর এলাকায় ১০ কোটি টাকার একটি সেতু, মনোহরগঞ্জ উপজেলার তগুরিয়া মুন্সিরহাট সড়কসহ কয়েকটি সড়কের ১৫ কোটি টাকার কাজ চলমান রয়েছে।
কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার বলেন, দুদক কিংবা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার নির্দেশনা ছাড়া তাদের নামে চেক দেওয়া বন্ধ করা যাবে না। এখন তারা ঠিকাদারি কাজ সম্পন্ন করে বিল নিয়ে যাচ্ছে। তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসতে হবে। তবে মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযুক্ত কামাল হোসেন ও তার ভাগিনা আতিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
