রাষ্ট্রপতির অপসারণ
বিএনপির সিদ্ধান্তের অপেক্ষা
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠকে জামায়াত ও ইসলামী আন্দোলনের সায়
গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপ আজ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের ক্ষেত্রে সাংবিধানিক জটিলতা থাকায় বিষয়টিকে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সামলানোর চেষ্টা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তারই অংশ হিসেবে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন সংগঠন দুটির নেতারা। রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগের পক্ষে ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মত পাওয়া গেছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনার পরে সিদ্ধান্ত জানাবে দলটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মনে করেন, বিএনপি রাজি হলে রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে আর কোনো জটিলতা থাকবে না। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ রবিবার গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট ও গণ অধিকার পরিষদের সঙ্গে তারা বসবেন বলে জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠকে বসেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা অংশ নেন। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি। আজকে বিএনপির সঙ্গে আলোচনা করেছি।’
তিনি জানান, বিএনপির বৈঠকে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমটি হচ্ছে— সেকেন্ড রিপাবলিক কীভাবে গঠন ও ঘোষণা করা যায়। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কীভাবে দ্রুততম সময়ে অপসারণ করা যায় এবং কীভাবে রাজনৈতিক সংকট দূর করা যায়। তৃতীয়ত, জাতীয় ঐক্য ধরে রেখে কীভাবে সরকার পরিচালনা করা যায়।
হাসনাত বলেন, ‘বিএনপি আমাদের সব কথা শুনেছে। তারা জানিয়েছে আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে, পরে তাদের সিদ্ধান্ত জানাবে।’
একই ইস্যুতে গতকাল বিকেলে ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহসহ পাঁচ নেতা। পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ছাড়াও ছিলেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলন রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে তাদের আগের অবস্থানই জানিয়েছে। দলটি মনে করে, ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা প্রধানমন্ত্রীর পদত্যাগের দালিলিক প্রমাণ নিয়ে রাষ্ট্রপতি ‘মিথ্যাচার’ করে তার শপথ ভঙ্গ করেছেন। সুতরাং তিনি এ পদে থাকতে পারেন না।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়াতে কি কোনো সংকট হয়েছে? আর বর্তমান রাষ্ট্রপতি তো পলাতক প্রধানমন্ত্রীরই নিয়োগ করা।’ এ বিষয়ে বিএনপির অবস্থান অস্পষ্ট বলে মনে করেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘বিএনপিকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।’
এর আগে গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠক করেন জামায়াতে ইসলামীর তিন নেতার সঙ্গে। মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনকে সরানোর বিষয়ে ছাত্র নেতৃত্বের দাবির সঙ্গে জামায়াতে ইসলামী নীতিগতভাবে একমত। তবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন করার পক্ষে মত দেয় দলটি। গতকাল এক আলোচনা সভায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চায়।
রাষ্ট্রপতিকে অপসারণসহ পাঁচ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। গত বুধবার বিএনপির তিন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা সৃষ্টি না করার মত দেন। এরপর বিএনপির অবস্থানের বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। ওইদিন রাতেই তারা জাতীয় ঐক্যের আহ্বান জানান। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে সংগঠনটি অনড় অবস্থানে রয়েছে। সংগঠনের নেতারা বলছেন, প্রয়োজনে রাজপথে নেমে এর সমাধান করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল দেশ রূপান্তরকে বলেন, ‘রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বর্তমান পরিস্থিতি রাজনৈতিক দল এবং গোষ্ঠীর ঐকমত্যের ভিত্তিতে এটি সম্ভব। আমরা সে কাজটিই করছি। কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অপসারণ করে “প্রক্লেমেশন অব রিপাবলিক” করা যায়। আলোচনা অব্যাহত আছে, এখনো পর্যন্ত ইতিবাচকের দিকেই যাচ্ছে। আমরা আশা করি, অতিদ্রুত রাষ্ট্রপতিকে অপসারণের একটি উপায় পাওয়া যাবে।’
সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘বর্তমান রাষ্ট্রপতিকে আমরা কোনোভাবেই এই পদে দেখতে চাই না। কোন প্রক্রিয়ায় সরানো হবে সেটি নিয়ে আলোচনা চলছে। এখনো পর্যন্ত বিএনপি ছাড়া বাকি সবার ইতিবাচক বক্তব্য পেয়েছি। বিএনপি দলীয় ফোরামে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবে। আমরা সেই অপেক্ষায় আছি।’
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
