বায়ারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, বিপাকে মালিকরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪
সারা দেশে ছোট-বড় প্রায় ৮ শতাধিক গার্মেন্ট কারখানা খুলেছে। এর মধ্যে রপ্তানিমুখী গার্মেন্টের সংখ্যা প্রায় ৬ শতাধিক। সময়মতো অর্ডার পাঠাতে এবং উৎপাদন পরিস্থিতি সম্পর্কে বিদেশি ক্রেতাদের অবহিত করতে মূলত কারখানা খোলা হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ না থাকায় ক্রেতাদের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করতে না পেরে বিপাকে আছেন গার্মেন্ট মালিকরা। এর বাইরে সাব-কন্ট্রাকে কাজ করা ছোট ছোট অসংখ্য কারখানা খুলেছে। বিজিএমইএ, বিকেএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বন্দর নগরী চট্টগ্রামে ৩৫০টির বেশি গার্মেন্ট খুলেছে। অবশ্য ইপিজেড ও বিজিএমইএভুক্ত কিছু কারখানা নিরাপত্তার স্বার্থে বন্ধ ছিল। নারায়ণগঞ্জে ছোট-বড় সব মিলিয়ে আড়াইশ কারখানা, সাভার-আশুলিয়ায় ৫০টি এবং গাজীপুর-ময়মনসিংহে ৫০টির মতো কারখানা খুলেছে। এছাড়া মিরপুর, উত্তরা, নারায়ণগঞ্জ, আড়াইহাজারে ছোট ছোট কারখানা খুলেছে। আজ সারা দেশের সব গার্মেন্ট খুলতে চান মালিকরা।
এজন্য ইন্টারনেট চালু করতে আইসিটি প্রতিমন্ত্রী ও পুলিশি নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা। সোমবার বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছে-শনিবার, রোববার ও সোমবার নিরাপত্তার খাতিরে কারখানা বন্ধ রাখা হয়, এ সময় শ্রমিকরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন। তবে কারখানা বন্ধ থাকায় পোশাক খাতে প্রতিদিন প্রায় এক হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তার চেয়ে বড় ক্ষতি হয়েছে, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও নির্ভরতায় ঘাটতির শঙ্কা তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার ফলে ভাবমূর্তির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা টাকার অঙ্কে প্রকাশ করা কঠিন।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে পোশাক কারখানা খুলে দেওয়া প্রসঙ্গে বলেন, ‘কেউ যদি মনে করেন, কারখানা রক্ষা করতে পারবেন, সেই শক্তি আছে, তবে আপনারা খুলতে পারেন। আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না। আপনাদের নিজ দায়িত্বে করতে হবে।’
ওই বৈঠকে মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, প্রতিদিন খবর পাচ্ছি প্রতিদ্বন্দ্বী দেশি-বিদেশি ক্রেতাদের প্রতিদিন ৫টা করে ই-মেইল পাঠানো হচ্ছে, বাংলাদেশ থেকে আর পণ্য নেওয়া যাবে না। সীমিত পরিসরে ইমেইল চালু করলেও এই চক্রান্ত ঠেকাতে পারব। তা না হলে ৭ দিন পরে আর অর্ডার থাকবে না। একই কথা বলেন নিটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি বলেন, কারখানা চালু রাখতে পারলে শ্রমিকরা সুশৃঙ্খল পরিবেশে থাকতে পারে। কারখানা বন্ধ রাখতে তাদের বিভিন্নজন বিভিন্নভাবে উসকানি দিতে পারে। এছাড়া ইন্টারনেট বন্ধের কারণে আমদানি-রপ্তানি বন্ধ আছে। তাই স্বল্প পরিসরে দ্রুত ইন্টারনেট সেবা দিলে ব্যবসা উপকৃত হবে।
গার্মেন্ট মালিকরা বলছেন, নিজেদের অস্বস্তি টিকিয়ে রাখতে কারফিউ ও সহিংসতার ঝুঁকি মাথায় নিয়ে কারখানা খুলতে হয়েছে। এই সহিংসতার ঘটনাকে পুঁজি করে দেশি-বিদেশি একাধিক চক্র বাংলাদেশ থেকে পণ্য না নিতে বিদেশিদের ই-মেইল করছে। বিদেশি ক্রেতাদের বাংলাদেশি গার্মেন্ট মালিকদের সদিচ্ছা বোঝানোর জন্যই কারখানা খোলা হয়েছে। কিন্তু ইন্টারনেট সংযোগ না থাকায় ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বাংলাদেশি গার্মেন্ট মালিকদের অবস্থান পরিষ্কার করার জন্য হলেও ইন্টারনেট সংযোগ চালুর দাবি জানান তারা।
বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম মঙ্গলবার বলেন-মঙ্গলবার ঢাকা, নারায়ণগঞ্জ, আশুলিয়া ও গাজীপুরে ৩ শতাধিক কারখানা খোলা হয়েছে। বুধবার মালিকরা সব কারখানা খুলতে চান। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপনের জন্য আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী মঙ্গলবার রাতের মধ্যে ইন্টারনেট সংযোগ চালুর আশ্বাস দিয়েছেন।
বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার চট্টগ্রামে ইপিজেড ব্যতীত ৩৫০টির মতো রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা চালু করা হয়। শ্রমিকরাও যথাসময়ে কাজে উপস্থিত হয়েছেন। কোনো ধরনের নাশকতা ও সহিংসতার খবর পাওয়া যায়নি। এতে মালিকরা সন্তুষ্ট।
অন্যদিকে পুরান ঢাকার নাজিরা বাজার, বঙ্গবাজার, মিরপুর, উত্তরা, আশুলিয়া এলাকায় ছোট ছোট দেড় শতাধিক গার্মেন্ট খোলা হয়। এসব কারখানা সাব-কন্ট্রাক ও স্থানীয় বাজারের জন্য পোশাক উৎপাদন করে। স্বল্প পরিসরে চালু হওয়া এসব কারখানা স্থানীয় বাজারে পোশাকের জোগান দিয়ে থাকে। মিরপুর-১১ আরকে ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কবির উদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন কারখানা বন্ধ থাকলে বড় অঙ্কের লোকসান গুনতে হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কারখানা খুলেছি।
কারফিউর সময় চলাচল করতে পারবে পোশাক কারখানার গাড়ি : পোশাক শ্রমিকদের অফিস আইডি কার্ড কারফিউ পাশ হিসাবে গণ্য হবে। সেসঙ্গে পোশাক কারখানার গাড়িও কারফিউ চলাকালীন চলাচল করতে পারবে। তবে সেক্ষেত্রে চালককে কারখানার কাগজপত্র সঙ্গে রাখতে হবে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। মঙ্গলবার রাত ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মো. হাতেম, বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সফিউল ইসলাম মহিউদ্দিন ও সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয় নিশ্চিত করেছেন মো. হাতেম।
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
- ১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ
- ইসিতে অনলাইনে কার্ড আবেদন, ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
- স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি!
- মহিলারা জামায়াতের আমির হতে পারবেন না
- ওয়াশিংটনের রায়ে বাংলাদেশ পাচ্ছে ৫১৬ কোটি টাকা
- অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট৩৬ নির্বাচন ৩ মঙ্গলবার মেরী, ডিয়ানা ও রানা
- ইমিগ্রেশন ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেস্যানের চিঠি
- আজকাল সম্পাদকের জন্মদিন পালিত
- ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
