বাস টার্মিনালে স্বস্তির চিত্র
প্রকাশিত: ২ জুন ২০১৯
নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। প্রতিবছর নানা ভোগান্তির শিকার হলেও এবার স্বস্তিতেই বাড়ি ফিরছেন তারা। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও নেই আগের মতো বিড়ম্বনার চিত্র। সব মিলিয়ে খুশি যাত্রীরা।
শনিবার গাবতলী, আব্দুল্লাহপুর, মহাখালী, গুলিস্তান, সায়দাবাদসহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে বাস। যাত্রীদেরও নেই তেমন চাপ।
গাবতলী বাস টার্মিনালে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বেলাল আহমেদের সঙ্গে। তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। আজ যাচ্ছি আমি। এবার আগের মতো ভিড় নেই। তাই কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। সবমিলিয়ে স্বস্তিতেই বাড়ি ফিরছি।
ঈদ উপলক্ষে রাজধানী থেকে দেশের বিভিন্নস্থানে বিআরটিসির ১ হাজার ১৪২ বাস আন্তঃজেলায় যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে। এর মধ্যে নতুন বাস রয়েছে ২৫৩টি।
এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও সহজ করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশা করছি, কোনো ধরনের বিপর্যয় ছাড়াই ঈদের ছুটিতে মানুষের যাতায়াত নিশ্চিত করতে পারবো।
এদিকে, আজ শনিবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।
পরে সাংবাদিকদের তিনি বলেন, কোথাও কোনো দুর্ভোগের চিত্র নেই। ঈদ পর্যন্ত স্বস্তিকর যাত্রা অব্যাহত থাকবে।
অন্যদিকে, বিড়ম্বনা ও ভোগান্তি না থাকলেও অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কিছু যাত্রী। তারা বলেন, নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে দর্শনার দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। বিআরটিএ-এর প্রজ্ঞাপন অনুযায়ী, দূরপাল্লার বাসের কিলোমিটার প্রতি ভাড়া ১ টাকা ৫৫ পয়সা। সে হিসেবে দর্শনার ভাড়া আসে ৩৮৭ টাকা। এর সঙ্গে একশ’ টাকা অনান্য খরচ ধরলেও ভাড়া হওয়ার কথা ৪৮৭ টাকা।
তবে রয়েল এক্সপ্রেসের এসি বাসের প্রতি সিটের ভাড়া নেয়া হচ্ছে ১২শ’ টাকা।
যাত্রীরা অভিযোগ করে বলেন, এসি’র কথা বলে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছে; যা দ্বিগুণেরও বেশি। এসি’র খরচ কী এতই বেশি?
তবে অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাওয়া হলে কোনো সদুত্তর দিতে পারেনি বাস কাউন্টারটির কর্মকর্তারা।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
