বার্সাকে হারিয়ে শীর্ষে গ্রানাডা
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯
লা লিগায় গ্রানাডার বিপক্ষে হেরেছে বার্সেলোনা। ঘরের মাঠে শনিবার রাতে লা লিগায় টানা দুবারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছে গ্রানাডা। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচ নিজেদের জাল অক্ষত রাখলো দলটি।
টানা তৃতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো দুই মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে ফেরা গ্রানাডা। অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো বার্সেলোনা।
চার দিন আগে ইউরোপ সেরা প্রতিযোগিতায় অগোছালো, ধারহীন ফুটবল খেলা বার্সেলোনাকে গ্রানাডার বিপক্ষেও প্রথমার্ধে দেখা গেল সেই একই রূপে। বিরতির আগে লক্ষ্যে শট নেয়া তো দূরের কথা, উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারেনি শিরোপাধারী। উল্টো ম্যাচের ৬৩ সেকেন্ডের মাথায় রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে দলটি।
জুনিয়র ফিরপোর পা থেকে বল কেড়ে রবের্তো সলদাদো বাড়ান ফরোয়ার্ড আন্তোনিওকে। স্প্যানিশ এই ফরোয়ার্ডের ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে দূরের পোস্টে নেয়া শট লক্ষ্যেই ছিল, একেবারে শেষ মুহূর্তে গোললাইনের উপর থেকে হেডে বল জালে জড়ান মিডফিল্ডার র্যামন। আন্তোনিওকে রুখতে এগিয়ে যাওয়া গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
আক্রমণে ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে শুরুতে একসঙ্গে দুটি পরিবর্তন করেন বার্সেলোনা কোচ ভালভেরদের। কার্লেস পেরেস ও ডিফেন্ডার ফিরপোকে তুলে নামান দুই ফরোয়ার্ড মেসি ও আনসু ফাতিকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে টের স্টেগেনের ভুলে আবারো গোল খেতে বসেছিল বার্সেলোনা। প্রতিপক্ষের এক আক্রমণে বিপদের কোনো শঙ্কাই ছিল না। কিন্তু উড়ে আসা বল হাতে রাখতে পারলেন না জার্মান গোলরক্ষক, বল যাচ্ছিল গোললাইন পেরিয়ে, শেষমুহূর্তে কোনোমতে ঠেকিয়ে দেন টের স্টেগেন।
৬৬তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন খানিক আগেই বদলি নামা উইঙ্গার আলভারো ভাদিয়ো। ডি-বক্সে জটলার মধ্যে আর্তুরো ভিদালের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
৮২তম মিনিটে মেসির নিচু শটও এই পর্তুগিজ রুখে দিলে হারের হতাশায় মাঠ ছাড়ে বার্সেলোনা। অসাধারণ এক জয়ের উল্লাসে মাতে গ্রানাডা।
এই নিয়ে লা লিগায় শেষ সাতটি অ্যাওয়ে ম্যাচের ছয়টিতে গোল করতে ব্যর্থ হলো বার্সেলোনা। আর এবারের লিগে প্রথম পাঁচ রাউন্ডে দুটি হারের মুখ দেখল তারা। আথলেতিক বিলবাওয়ের কাছে হেরে লিগ শুরু করা শিরোপাধারীরা দুটিতে জিতেছে, অন্যটি ড্র।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে শীর্ষে উঠে আসা গ্রানাডার পয়েন্ট ১০। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা সেভিয়া।
দিনের আরেক ম্যাচে সেল্তা দি ভিগোর সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করা আতলেতিকো মাদ্রিদের অর্জনও পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বার্সেলোনা।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
