বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২
বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী রাঙামাটির বিলাইছড়িতে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তার স্বার্থে ২ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার রাতে সাড়ে ৮টার দিকে স্থানীয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে।
নিরাপত্তা বাহিনী ও প্রশাসন সূত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী রাঙামাটির বড়তলি বিলাইছড়ি ইউনিয়নের সাইজামপাড়াসহ আশপাশের পাহাড়ি এলাকাগুলোতে জঙ্গি সম্পৃক্তার প্রমাণ পাওয়ায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) আস্তানাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে একমাস ধরে। কয়েক দিন ধরে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে অভিযানে।
ইতোমধ্যে সন্ত্রাসী গোষ্ঠীর বেশ কয়েক জনকে আটকও করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। হতাহতের ঘটনাও শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে।
যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি উপজেলার দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণপিপাসু পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার কারণে রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণা, শিপ্পি পাহাড়, রুমা উপজেলার রহস্যময় বগা লেক, রাইক্ষ্যংপুকুর লেক, ক্যাওক্রাডং, তাজিংডং, জাদীপাই ঝর্ণা, তিনাপ সাইতার, রিজুক ঝর্ণাসহ দুই উপজেলার আশপাশের দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার কারণে নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি দুটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় অভিযান শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। তবে রুমা ও রোয়াংছড়ি উপজেলা বাজার স্থানীয় ও ব্যবসায়ীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
- মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
- এরপর কী?
- শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল
- হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন স্থগিত
- ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
- ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা
- কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি
- ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
- ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
- ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১
- জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
- ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের
- সরকারে বিএনপি ছন্দপতন দলে
- জামিন পেলেন আ.লীগ নেতা ইয়াবা বদি
- সাবেক ছাত্রদল নেতা সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে
- আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে
- ব্রংকসে বাকা’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- জাতিসংঘর সম্মেলনে বাংলাদেশি আহাদ
- গভীর শ্রদ্ধায় শহীদ দিবস পালিত
- তারেকের নজর ক্যান্টনমেন্ট ও প্রশাসনে
- জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে লড়বেন খলিল
- ট্রাম্পকে মামদানির ফোন
- মামদানির ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবে প্রতিবাদ
- বাংলাদেশ ব্যাংক নিয়ে এই ঘোলাটে অবস্থা হল কেন
- ইরানেও কি ইরাকের মতো ফাঁদে পড়বে যুক্তরাষ্ট্র
- যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘কবি মোহন রায়হানকে অপমান কোন যুক্তিতে’
- আজকাল ৯১১
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
