বাড়িতে চুলের স্পা করবেন কীভাবে
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২
গরমে, ঘামে, দূষণে আবার এসিতে থাকার কারণে অনেকেরই চুল রুক্ষ আর নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে চুলের উজ্জ্বলতা ফেরাতে মাথার ত্বকের ধরন বুঝে বাড়িতেই চুলের স্পা করতে পারেন।
যেভাবে করবেন হেয়ার স্পা-
নারকেলের দুধ : চুলের যত্নে নারকেল তেলের ভূমিকা সম্পর্কে মোটামুটি সকলেই জানেন। কিন্তু নারকেলের দুধও যে চুলের জন্য সমান উপকারী, তা হয়তো অনেকেরই জানা নেই। মাথার ত্বক থেকে চুলের দৈর্ঘ্য পর্যন্ত ১৫-২০ মিনিট মেখে রাখুন নারকেলের ঘন দুধ। গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। তার পর সেই তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন দশ মিনিট। কিছু ক্ষণ পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন এই ঘরোয়া স্পা করলে রুক্ষ, শুষ্ক চুল ঝলমলে হয়ে উঠবে।
ডিমের মাস্ক: ডিমের সঙ্গে মেশান মধু এবং অলিভ অয়েল। ভাল করে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। প্রথমে হালকা গরম পানি দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন। শেষ বার হালকা কোনও শ্যাম্পু দিন চুলে।
গ্রিন টি মাস্ক : মাথার ত্বকে ধুলো-ময়লা জমলেও অনেক সময়ে চুল পড়ে। এক কাপ পানিতে দু’চামচ গ্রিন টি ভাল করে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে মাথার ত্বকে মেখে রেখে দিন মিনিট দশেক। চাইলে সে দিন পানি দিয়ে মাথা ধুয়ে ফেলতেই পারেন, কিন্তু শ্যাম্পু করবেন না।
চুলের বিশেষ কোনও সমস্যা থাকলেও সাহায্য করতে পারে স্পা। তবে কোন সমস্যা আছে, তা ভাল ভাবে খেয়াল করে সেই মতো কিছু সামগ্রী ব্যবহার করতে হবে। তবেই স্পা করে সুফল মিলবে।
কোন সমস্যায় কী ব্যবহার করবেন?
খুশকি দূর করতে
খুশকি দূর করতে এক চামচ অলিভ অয়েল, এক চামচ গ্লিসারিন এবং এক চা চামচ ভিনেগার ভাল করে মিশিয়ে নিন। হাতের আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ভাল করে মেখে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।
রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য
কোঁকড়ানো চুল খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে পড়ে। শ্যাম্পু করার কিছু ক্ষণ পরই চুল সামলানো মুশকিল হয়ে যায়। একটি পাকা কলা, এক চামচ লেবুর রস, এক চামচ অলিভ অয়েল, দু’চামচ টক দই এবং দু’-তিন ফোঁটা ল্যাভেন্ডার তেল একসঙ্গে মিশিয়ে ভাল করে চুলে মেখে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
