বাংলায় কথা বলে রোবট ‘লি’
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ তরুণ গবেষক আবিষ্কার করলেন ‘লি’ নামে পায়ে হাঁটা রোবট। ৪ ফুট ১ ইঞ্চি উচ্চতার রোবটটির ওজন ৩০ কেজি।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়ের সময় রোবটটি প্রদর্শন করা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটটি বাংলায় কথা বলার পাশাপাশি মানুষের মতো চলাচল করতে পারে। এছাড়া হাত ও পা নাড়ানো এবং অঙ্গভঙ্গি করতে পারে রোবটটি।
এর আগে শনিবার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রোবটটি উদ্বোধন করেন। উদ্বোধনকালে রোবটটি প্রতিমন্ত্রীকে ডান হাত উঁচু করে স্যালুট দিয়ে সম্মান জানায় ও হেঁটে দেখায়।
সরকারের আইসিটি ডিভিশনের ইনোভেশন ফান্ডের ১০ লাখ টাকা ব্যয়ে রোবটটি তৈরিতে সময় লেগেছে প্রায় তিন বছর। এটিকে দেশের প্রথম পায়ে হাঁটা রোবট বলে দাবি করছেন উদ্ভাবকরা।
রোবটটির নামকরণ করা হয় বাংলা স্বরবর্ণ থেকে হারিয়ে যাওয়া লিপি ‘লি’ থেকে, যা দেখতে ৯-এর মতো ছিল। এ বর্ণটিকে স্মরণে রাখতে রোবটটির নামকরণ করা হয়েছে রোবট ‘লি’। এর নামকরণ করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাহিন সুলতানা।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী নওশাদ সজীবের নেতৃত্বে ‘ফ্রাইডে ল্যাব’ নামে পাঁচজনের একটি টিম রোবটটি উদ্ভাবন করেন। ফ্রাইডে ল্যাবের সদস্যরা হলেন- আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রুপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ সামিউল হাসান ও একই বিভাগের জিনিয়া সুলতানা জ্যোতি।
এছাড়া গত তিন বছর সাজিদ, শান্ত, খাইরুল, শোভন, সোহান, জান্নাত সহ আরো অনেকেই তাদের সঙ্গে কাজ করেছে বলে জানান ফ্রাইডে ল্যাবের সদস্যরা। পাঁচ সদস্যের টিম ফ্রাইডে ল্যাবের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল
আবিষ্কারক টিমের প্রধান নওশাদ সজীব বলেন, রোবটটি দেখতে মানুষের মত। রোবটটির মুখে রয়েছে মানুষের মতো দুটি চোখ, চোখের পাতা ও ঠোঁটসহ অন্যান্য অঙ্গ। এটি মানুষের মতো হাঁটতে ও বাংলা ভাষায় কথা বলতে পারে। এছাড়া বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ে যেকোনো প্রশ্নের উত্তরও দিতে পারে। রোবটটিকে বাসা, বাড়ি বা অফিসে ব্যবহার করা হয় এমন সব ভাষা শেখানো হয়েছে। এটিকে দেশের প্রথম পায়ে হাঁটা রোবট বলে দাবি করেন নওশাদ।
টিমের সদস্য সাইফুল ইসলাম বলেন, শাবিতে এর আগের তৈরি রোবট ‘রিবো’ এর সঙ্গে বর্তমান ‘লি’ এর পার্থক্য হচ্ছে ‘লি’ হাঁটতে পারে। রোবটকে হাঁটানোর জন্য অনেক দামি মোটর প্রয়োজন। কিন্তু আমরা কম বাজেট পেয়েছি। আরো বাজেট পেলে উন্নত মানের রোবট তৈরি করতে পারব।
টিমের আরেক সদস্য মোহাম্মদ সামিউল হাসান বলেন, রোবটটি যদি ভালোভাবে হাঁটতে পারে তাহলে যেকোনো সেক্টরে কাজে লাগাতে পারব। ইন্ডাস্ট্রি, ট্রাফিক কন্ট্রোল কিংবা অফিসসহ যেকোনো জায়গাতে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। ভবিষ্যতে রোবট মানুষের বাসা-বাড়ি অফিসে বিভিন্ন কাজে দেখা যাবে। আর এটিকে আরো শক্তিশালী করতে হলে আরো উন্নতমানের মোটর প্রয়োজন।
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল
- মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
- শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
