বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫
বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সদস্যদের নবগঠিত সংগঠন ‘এক্স অফিসিয়ালস অব বাংলাদেশ সোসাইটি ইনক’ উদ্যোগে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৪ অগাষ্ট) কুইন্সের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে সোসাইটির প্রাক্তন আর বর্তমান কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং তাদের পরিবার সহ প্রায় আড়াই শতাধিক অতিথির সরব উপস্থিতিতে সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয় মিলনমেলা।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটির একাধিক প্রতিষ্ঠাতা সদস্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সোসাইটির প্রাক্তন আর বর্তমান কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সত্যিকারের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তারা অনেক দিন পর একে অপরকে দেখে, কাছে পেয়ে আবেগে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে বক্তারা সম্মিলিতভাবে সোসাইটিকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সোসাইটির ভবন তথা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার জন্য সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিদেশ বিভূঁইয়ে সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তা ও পরিবার-পরিজনদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রীতির উপর গুরুত্বারাপ করেন।
ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের মূল মঞ্চে ছিলো না কোন আসন। রোববার সন্ধ্যা ঠিক ৭টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তেলাওয়াত করেন সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী এবং গীতা পাঠ করেন সোসাইটির সাবেক সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়। এরপর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন সোসাইটির নিজস্ব শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিলন মেলা আয়োজক কমিটির কনভেনর ও সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূইয়া ডিডিএস। এরপর মিলন মেলা আয়োজক কমিটির বিভিন্ন কমিটি, সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য ও নির্বাচন কমিশনের সদস্যদেরকে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।
সোসাইটির বর্তমান কমিটিকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সোসাইটির সাবেক সভাপতি ডা. এম বিল্লাহ ডিডিএস, ডা. মোহাম্মদ হামিদুজ্জামান, মোহাম্মদ আক্তার হোসেন, নার্গিস আহমেদ, আজমল হোসেন কুনু ও মোহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হামিদ রেজা খান, একে এম ফাজলে রাব্বী ও রানা ফেরদৌস চৌধুরী, বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ ‘প্রবাস বন্ধু’ এটনী মঈন চৌধুরী, ডা. ফারুক আজম প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
যৌথভাবে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক কর্মকর্তা মোহাম্মদ জামান তপন। মঞ্চ পরিকল্পনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফজলে রাব্বি। সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলন মেলা উপলক্ষ্যে ‘অনুরণন’ শীর্ষক স্বরণিকা প্রকাশ করা হয়।
ফিতা কেটে এর মোড়ক উন্মোচন করেন মেলার কনভেনর ডা. ওয়াদুদ ভূইয়া। এসময় প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান ও ‘অনুরণন’ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও তার সম্পাদনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বরণিকাটিতে ১৯৭৫ সাল থেকে বর্তমান কমিটি পর্যন্ত সকল কর্মকর্তা, নির্বাচন কমিশন, আগত সকল অতিথিকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে সোসাইটির সাবেক ৪ সাংস্কৃতিক সম্পাদক যথাক্রমে চমন আরা বেগম, স্বপ্না কাওসার, মনিকা রায় ও ডা. শাহনাজ লিপি, নাট্য সম্পাদক শেখ সিরাজ এবং আমন্ত্রিত শিল্পী রুনা রায় সম্মিলিতভাবে জাতীয় সংগীত ও ডি এল রায়ের লেখা ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানটি পরিবেশন করেন। অনুষ্ঠানে একক সংগীত পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী লীনা তাপসী। তিনি একে একে ৪টি গান পরিবেশন করেন। যন্ত্র সংগীতে ছিলেন মাসুদুর রহমান (কী বোর্ড) ও খুশবু আলম (তবলা)। সব শেষে ছিলো নৈশভোজ। মধ্যরাত অবধি অনুষ্ঠান চলে।
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
