বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন, বাদ যাচ্ছেন যারা
প্রকাশিত: ১৭ জুন ২০১৯
টন্টনের ছোট মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে অপরিবর্তিত থাকা বাংলাদেশের দলে আসতে পারে একাধিক পরিবর্তন। স্পিনার কমিয়ে পেসার বাড়ানো হবে নাকি বাড়তি একজন ব্যাটসম্যানকে খেলানো হবে, সেটি নিয়ে চলছে আলোচনা।
সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগে বাংলাদেশ দলের অনুশীলনে প্রথম তিন ম্যাচে একাদশের বাইরে থাকা লিটন দাস ও রুবেল হোসেন পেলেন গুরুত্ব। ক্যারিবীয়দের বিপক্ষে আজকের ম্যাচে তাদের খেলার সম্ভাবনা আছে অনেকটাই।
ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত ম্যাচের আগে গুঞ্জন ছিল মোহাম্মদ মিঠুন বাদ পড়তে যাচ্ছেন। সেটি দৃশ্যমান হতে পারে টন্টনে এসে। তার জায়গাতেই বিশ্বকাপে অভিষেক হতে পারে লিটনের।
টন্টনের উইকেট সহজাতভাবে ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের জন্য যে ২২ গজ প্রস্তুত করা হয়েছে তাতে আছে সুবজ ঘাসের উপস্থিতি। তাতে বাড়তি একজন পেসার খেলালে নিশ্চিতভাবেই একাদশে চলে আসবেন রুবেল হোসেন।
রোববার মাশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল আলাদা করে বোলিংয়ের একটা সেশন করেছেন ব্যাটসম্যান-বিহীন উইকেটে। বাকি পেসাররা করেছেন ব্যাটসম্যানদের বিপক্ষে বল ছুঁড়ে।
একাদশ নির্বাচনে ভাবনায় রাখা হচ্ছে মাঠের আয়তনও। এমনও হতে পারে রুবেলকে দলে নিতে বাদ দেয়া হবে আরেক পেসারকে। অধিনায়ক মাশরাফী তো খেলবেনই। সাইফউদ্দিন খেলছেন বোলিং অলরাউন্ডার হিসেবে।
কাঁধে চোট থাকায় বোলিং করতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তার অভাব অবশ্য পুষিয়ে দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের মূল অফস্পিনার মেহেদী হাসান মিরাজ আর বাঁহাতি স্পিনে ভরসা সাকিব আল হাসান।
বিশ্বকাপে বাংলাদেশের স্পিনত্রয়ী খেলেছেন প্রথম তিন ম্যাচই। স্পিনের মতো পেস আক্রমণেও ছিলেন যথারীতি তিনজন- মাশরাফী বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। সাইডবেঞ্চে বসে আছেন রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি। ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস ও সাব্বির রহমান।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে খেলেছেন আর উইকেট পাননি এমন অভিজ্ঞতা হয়নি মিরাজের। ৯ ম্যাচের ৯টিতেই পেয়েছেন শিকারের দেখা। এ অফস্পিনারের ক্যারিয়ারসেরা বোলিংও উইন্ডিজের বিপক্ষে। গেল ডিসেম্বরে সিলেটে ১০ ওভারে মাত্র ২৯ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট। বাকি ৮ ম্যাচে পেয়েছেন একটি করে উইকেট।
ক্যারিবীয়দের শুরুর ছয় ব্যাটসম্যানের পাঁচজন বাঁহাতি। অফস্পিনে তাদের দুর্বলতা ভালভাবেই কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক। মাশরাফী বিন মোর্ত্তজার আস্থা তাই মিরাজের কাঁধেই।
মাশরাফী বলেন, আসলে মিরাজের সফলতার সুযোগ, ওদের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজনই বাঁহাতি। ওদেরকে আক্রমণ করতে গেলে অফস্পিন খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে আর কাউকে অন্তর্ভুক্ত করা যায় কিনা ভাবা হচ্ছে। তারপরও আমরা যেভাবে সফল হয়েছি সেটাকেই ফোকাস করা উচিত বলে আমার মনে হয়।
বাংলাদেশ বরাবরই একাদশ চূড়ান্ত করে ইলেভেনথ আওয়ারে। টন্টনের ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। অনুশীলন সেরে টিম হোটেলে ফিরে গেছে দল। মিটিং করে চূড়ান্ত করা হবে একাদশ।
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
