বাংলাদেশ দলের ফটোসেশনে এলেন না সাকিব!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
সাকিব আল হাসান আইপিএল থেকে দেশে ফিরেছেন কাল। কিন্তু আজ বিশ্বকাপগামী দলের ফটোসেশনে তিনি অনুপস্থিত। সাকিব কেন নেই বিশ্বকাপের ফটোসেশনে, প্রশ্নটা উঠল বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনে।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দলের সব খেলোয়াড়ের বৈঠক ও মধ্যাহ্নভোজ। বিশ্বকাপগামী বাংলাদেশ দলের ফটোসেশন হতে হতে বিকেল প্রায় ৪টা। বিশ্বকাপে বাংলাদেশ কোন জার্সি পরে খেলবে সেটি দেখতে সবার মধ্যে কী কৌতূহল! ফটোসেশনে বিশ্বকাপ দলের প্রায় সবাইকে দেখা গেল, ছিলেন না শুধু সাকিব আল হাসান।
আইপিএল থেকে দেশে ফিরেছেন কাল। তবুও সাকিব কেন দলের ফটোসেশনে নেই? উত্তরে কী বলবেন, ভেবেই পাচ্ছিলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘দুঃখজনক, আর কী বলব? এটা দুঃখজনক, যেহেতু দলের ফটোসেশন ছিল। আমি এসেই জিজ্ঞেস করেছি। এমনকি এখানে যখন ঢুকি, তখন তাকে ফোন করেছিলাম, কোথায় তুমি? বলল, “আমি তো চলে এসেছি (দেশে)।” ও যে এসেছে জানিও না, পত্রিকায় পড়েছি। পরে বলল, “আপনার বাসায় আসব রাতে।” বলেছি, এখন একটু দেখা হোক। বলল, “আমি তো বেরিয়ে গেছি।” জিজ্ঞেস করে জানলাম, ওকে আগেই বলা হয়েছে ফটোসেশন আছে। জাতীয় দল যাচ্ছে, ফটোসেশনে সবাই একসঙ্গে থাকবে। আমরা আশা করেছিলাম কিন্তু সে নাই।’
দল যাচ্ছে প্রায় ৭০ দিনের সফরে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলকে বেশ ঘটা করেই ‘বিদায়’ জানাল বিসিবি। সাংবাদিকদের জন্য অবশ্য দিনটা ছিল ‘সাক্ষাৎকার দিবস’! হাতের কাছে যে খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে তাঁর সাক্ষাৎকারের নেওয়ার প্রাণান্তকর চেষ্টা। প্রায় ৪০ মিনিটের সংবাদ সম্মেলন শেষে অধিনায়ক মাশরাফি যে কতগুলো ‘একান্ত’ সাক্ষাৎকার দিলেন, গুনে শেষ করা কঠিন! খেলোয়াড় কিংবা বিসিবির শীর্ষ কর্তাদের ভিড়ে শুধু একজন ‘মিসিং’, সাকিব আল হাসান! বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বেশ বিরক্তি নিয়ে ‘মিসিং’ শব্দটাই ব্যবহার করলেন। গত নভেম্বরে বিসিবি যখন তামিম-মুশফিকের সঙ্গে তাঁকেও আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করায় বিশেষ সম্মাননা দিয়েছিল, সে অনুষ্ঠানেও সাকিব ছিলেন না। দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এ ধরনের আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেন, এতে দলের ঐকতানে কি ব্যাঘাত ঘটে না?
নাজমুল খানিকটা অসহায় কণ্ঠেই বললেন, ‘আমার মনে হয় দলের বাকিরা এত দিনে অভ্যস্ত হয়ে গেছে (সাকিবকে নিয়ে)। এ ছাড়া আর কী বলব! বিশ্বকাপে দল যাচ্ছে, সেটির ফটোসেশনে থাকতে পারল না। আমি মনে করি ওরই কপাল খারাপ!’ দলের সবাই সাকিবের সঙ্গে অভ্যস্ত হলেও বিসিবি যে এটি সহজেই নিতে পারছে না, সেটি পরিষ্কার জানিয়ে দিলেন নাজমুল, ‘প্রশ্নই আসে না। দল পরশু চলে যাচ্ছে, এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
