বাংলাদেশের জার্সিতে সবুজ আছে, লাল নেই
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে আজ। বিশ্বকাপের জার্সি নিয়ে অবশ্য নানা মত। যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে, সবুজ জার্সিতে কেন লালের ছোঁয়া নেই
মাশরাফি বিন মুর্তজার হাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি তুলে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এই বিশ্বকাপ জার্সিটা নিয়ে কী যে কৌতূহল সবার! যে জার্সিতে ক্রিকেটের বড় মঞ্চে আলো ছড়াবেন মাশরাফিরা, সেটি দেখার আগ্রহ তো থাকবেই। আজ বিকেলে বাংলাদেশ দলের জার্সি উন্মোচনের পর কৌতূহল মিটলেও প্রশ্ন থেকে গেছে।
জার্সি কেমন হলো—এ প্রশ্নে নানা উত্তরই পাওয়া গেল। সেটিই স্বাভাবিক। যেকোনো কাজে সবাইকে সন্তুষ্ট করা কঠিন। কারও খুবই ভালো লেগেছে, কারও মনে হয়েছে জার্সির নকশাটা আরও ভালো হতে পারত! তবে যে প্রশ্নটা বেশি উচ্চারিত হলো, সবুজ জার্সিতে লাল কেন অনুপস্থিত? বাংলাদেশের জার্সিতে সাধারণত পতাকার রঙের সঙ্গে লাল-সবুজের মিশ্রণ দেখে অভ্যস্ত সবাই। এবার বিশ্বকাপে যে জার্সিটা বাংলাদেশ দল বেশি পরবে, সেই সবুজ জার্সিতে লালের কোনো ছোঁয়া নেই! হঠাৎ দেখে মনে হতে পারে আয়ারল্যান্ড দলের জার্সি! কেন লাল রং নেই, সেটির ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বললেন, ‘লাল রঙের জার্সি তো আমরা আলাদা করেছিই।’
বিশ্বকাপে বাংলাদেশকে দেখা যাবে দুই রঙের জার্সিতে। সবুজটা পরেই বেশি খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষের জার্সির সঙ্গে রং মিলে গেলে দেখা যাবে লাল জার্সিতে। লাল জার্সির বুকে গাঢ় সবুজ আছে, সেটির ওপর লেখা ‘বাংলাদেশ’। কিন্তু সবুজ জার্সিতে কোনো লাল রং নেই। বিসিবি সূত্রে জানা গেল, মোট ২০টি নকশা দেখানো হয়েছিল বোর্ডকে। এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে দুটি। প্রাথমিক নকশায় সবুজ জার্সিতে ‘বাংলাদেশ’ ও ক্রিকেটারদের জার্সি নম্বর লেখা ছিল লাল রঙে। কিন্তু আইসিসির নির্দেশনায় সেটি শেষ পর্যন্ত রাখা যায়নি, বাংলাদেশ ও জার্সি নম্বর সাদা রঙে করা হয়েছে।
জার্সি নিয়ে সাধারণ দর্শকের নানা মত থাকতে পারে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বেশ খুশি, ‘জার্সিটা ভালো লেগেছে। আজই প্রথম দেখলাম। জানা মতে, জার্সিটা খেলোয়াড়দের মতামত নিয়েই করা হয় প্রতিবার। ওরা যখন খুশি, আমিও খুশি।’
উন্মোচনের পর বাজারে চলে আসার কথা বাংলাদেশ দলের জার্সি। দাম রাখা হয়েছে ১১৫০ টাকা। মূল জার্সির পাশাপাশি অনুশীলন জার্সি পাওয়া যাবে নির্ধারিত দোকানে। শতাধিক আউটলেটে বিক্রি হবে বাংলাদেশ দলের জার্সি। অনলাইনেও মিলবে। ডিমানির অ্যাপ ব্যবহার করেও কেনা যাবে জার্সি। আর সারা দেশে জার্সি ছড়িয়ে দিতে আলাদাভাবে কাজ করবে রবিন স্পোর্টস। জার্সির দাম নিয়েও সমর্থকদের একটি অংশের মধ্যে হতাশা আছে। অনেকে সামাজিক মাধ্যমে সমালোচনা করছেন।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
