বাংলাদেশের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড সৌম্যর
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
পুরো লিগে কোনো রান নেই। এমনকি বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে নির্বাচকরা সৌম্য সরকারকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তার বাজে ফর্মের কারণেই। শেষ পর্যন্ত সেই সৌম্য শুধু রানেই ফিরলেন না। রীতিমত রেকর্ডই গড়ে ফেললেন তিনি। বাংলাদেশের ইতিহাসে ৫০ ওভারের ক্রিকেটে (লিস্ট ‘এ’ ও আন্তর্জাতিক ওডিআই মিলে), এই প্রথম কোনো ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সৌম্য সরকার।
বিকেএসপির সেই তিন নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ৩১৭ রানের বিশাল পাহাড় টপকাতে নেমে ৪৬তম ওভারের প্রথম বলে ইমতিয়াজহ হোসেন তান্নাকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি পূরণ করেন সৌম্য সরকার। ১৪৯ বলে, ১৪টি বাউন্ডারি এবং ১৫টি ছক্কা মেরে ঐতিহাসিক এই মাইলফলকে পৌঁছান বাংলাদেশের এই ড্যাশিং ব্যাটসম্যান।
৪৮ ঘন্টা আগে এই বিকেএসপিতেই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শতরান পূরনের পর পরই (৭৯ বলে ১০৬ রানে) ফিরে গিয়েছিলেন সাজঘরে। তিন অংকে পা রাখা সৌম্য যখন সাজঘরে ফেরেন, তখন আবাহনী ইনিংসের বয়স মোটে ২৪.২ ওভার। তার মানে, তখনো খেলার বাকি ছিল ১৫৪ বল। পুরো লিগে রান নেই। রূপগঞ্জের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত প্রথম পর্ব আর সুপার লিগ মিলে ১১ ম্যাচে মোটে ১৯৭ রান তুলেছিলেন তিনি।
রীতিমত রান খরায় ভোগার পর শতরানের দেখা পান সৌম্য। এ যেন কঠিন মরুর মাঝে পাহাড়ী ঝরনার পানির কল কল শব্দের মত। অনেকদিন পর সেই শতরানের পর চোখে-মুখে ছিল স্বস্তির পরশ। তবে দিন শেষে কন্ঠে খানিক অতৃপ্তি-অনুশোচনা, ‘অনেকদিন পর রানে ফিরে এবং সেঞ্চুরি করে ভাল লাগছে। তবে শতরানের পর ইনিংসটি বড় হয়নি, শেষ করে আসতে পারিনি- তাই কিছুটা আফসোস থেকেই গেছে। এ রকম অবস্থায় আসলে ইনিংসটাকে বড় করা উচিৎ।’
সেদিনের সে অতৃপ্তি, আর আফসোস ও অনুশোচনা অঅজ কড়ায় গন্ডায় পুষিয়ে দিলেন সৌম্য সরকার। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে প্রিমিয়ার সুপার লিগের শেষ ও অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ছক্কা বৃষ্টিতে বাংলাদেশের লিস্ট ‘এ’ রেকর্ড গড়ার পাশাপাশি আরও এক অনন্য কীর্তি গড়লেন সৌম্য সরকার।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দূর্লভ কৃতিত্বের অধিকারি হলেন সাতক্ষীরার ২৬ বছর বয়সী এ অসামান্য ব্যাটিং প্রতিভা।
কাকতালীয়ভাবে দুই বছর আগে এই বিকেএসপির ঠিক পাশের মাঠে (বিকেএসপি চার নম্বর মাঠ) ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় গিয়েও পারেননি এবারের লিগে মোহামেডানের হয়ে দারুণ খেলা রকিবুল হাসান। ২০১৭ সালের ঢাকা প্রিমিয়ার লিগে সৌম্যর বর্তমান দল আবাহনীর বিপক্ষে ১৯০ রানে আউট হয়েছিলেন রকিবুল।
দুই চির প্রতিদ্বন্দ্বীর মহা দ্বৈরথটি ছিল বিগ স্কোরিং। ওই ম্যাচে প্রথম ব্যাট করা আবাহনী ৩৬৭ রানের জবাবে মোহামেডান হেরেছিল খুব কাছাকাছি গিয়ে। ১৯০ রানের অসাধারন ইনিংস খেলে আউট হয়েছিলেন রকিবুল। এছাড়া আয়ারল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ডাবলিনে ১৮২ রানের ইনিংস খেলেছিলেন মুমিনুল হক।
রকিবুলের সেই ১৯০ রানের ইনিংসের দুই বছর পর আজ, ঠিক তার পাশের মাঠটি সৌম্যর ডাবল সেঞ্চুরির দূর্দান্ত কৃতিত্বের সাক্ষী হয়ে থাকলো। শেষ পর্যন্ত ১৫৩ বলে ২০৮ রানে অপরাজিত থাকলেন সৌম্য সরকার।
শেখ জামালের ৩১৭ রানের বিশাল পাহাড় টপকাতে নেমে জহুরুল ইসলাম অমিকে নিয়ে ৩১২ রানের অবিশ্বাস্য জুটি গড়ে ফেলেন সৌম্য। ১২৮ বলে ১০০ রান করে জুহুরুল ইসলাম অমি আউট হয়ে গেলেও সৌম্য থাকেন অপরাজিত। এমনকি ৪৮তম ওভারের প্রথম বলে তাইজুলকে ছক্কা মেরে আবাহনীকে চ্যাম্পিয়ন করে দেন তিনি।
শেখ জামালের বোলারদের ওপর প্রথম থেকে কতটা খড়গহস্ত ছিলেন সৌম্য, সেটা তার ইনিংসের দিকে তাকালেই বোঝা যায়। শুরুতে খেলেছিলেন রয়ে-সয়ে। ৫২ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। ৪টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা দিয়ে। এরপর সেঞ্চুরি পূরণ করেন ৭৮ বলে। ৮টি বাউন্ডারি আর ৮টি ছক্কায়। অর্থ্যাৎ, দ্বিতীয় পঞ্চাস আসে তার মাত্র ২৬ বলে।
১৫০ রানের মাইলফলকে পৌঁছান তিনি ১০৪ বলে। ৮টি বাউন্ডারির সঙ্গে ১৫টি ছক্কা। ছক্কা বৃষ্টিতে রীতিমত রেকর্ড গড়েন তিনি। তৃতীয় ৫০ পূরণ করতেও তিনি খেলেন ২৬ বল। এরপর আর ছক্কা মারলেন না। বাউন্ডারি মেরেছেন ৬টি। কোনো ছক্কা নেই। ৪৫ বলে পৌঁছান চতুর্থ ফিফটিতে। শেষ পর্যন্ত ১৪৯ বলে ২০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ১৪ বাউন্ডারি এবং ১৫ ছক্কায়। ম্যাচ শেষে অপরাজিত থাকলেন ১৬ ছক্কায়। যা বাংলাদেশের ইতিহাসে ওয়ানডে কিংবা লিস্ট এ ক্রিকেটে যে কোনো ব্যাটসম্যানের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
