বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা বন্ধ করুন, ভারতকে বাংলাদেশ
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে নেতিবাচক প্রচার বন্ধ করার জন্য ভারতকে অনুরোধ করেছে সরকার। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুরোধ করা হয়।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক পরামর্শমূলক সভায় (এফওসি) যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সকালে ঢাকা আসেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকের পর তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এফওসিতে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, খোলামেলা আলোচনায় অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য একযোগে কাজ করা, সীমান্ত হত্যা বন্ধ করা ও বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে নেতিবাচক ও বিভ্রান্তিকর বয়ান বন্ধ করতে ভারতকে অনুরোধ করা হয়েছে।
পররাষ্ট্রসচিব বলেন, ‘এখানে সব ধর্মের মানুষ নিরাপদ ও তাঁরা স্বাধীনভাবে ধর্ম চর্চা করেন, এমনটা জানানো হয়েছে। বলা হয়েছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের মন্তব্যও পছন্দ করি না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারত বলছে সেখানে তাঁর অবস্থান দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে প্রভাব ফেলবে না।’
হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এ বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, এটা বাংলাদেশ সরকার পছন্দ করছে না। এটা যেন তাঁকে (হাসিনা) জানিয়ে দেওয়া হয়।
হাসিনাকে ফেরানোর বিষয়ে কথা হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সিদ্ধান্ত পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন। তিনি কী অবস্থায় ঠিক কোথায় আছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি দেশটির সরকার।
দুই দেশের মধ্যে সম্পর্কে আস্থার ঘাটতি আছে, এমনটা স্বীকার করে জসীম উদ্দিন বলেন, পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকটি আস্থার ঘাটতি কাটিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে একটি পদক্ষেপ।
পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকে আন্তসীমান্ত নদী নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে গঙ্গার ৩০ বছর মেয়াদের পানিচুক্তিটি (১৯৯৬) নবায়ন ও তিস্তা চুক্তি সইয়ে জোর দেয় বাংলাদেশ। এ সম্পর্কিত এক প্রশ্নে জসীম উদ্দিন বলেন, যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রীপর্যায়ের বৈঠক অনুষ্ঠানে ভারত রাজি হয়েছে। ভারতের অনাগ্রহে ১৪ বছর ধরে জেআরসি বৈঠকটি হচ্ছে না।
আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রসঙ্গও আলোচনায় এসেছে, এমনটা জানিয়ে জসীম উদ্দিন বলেন, ভারত জানিয়েছে তারা বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে।
পররাষ্ট্রসচিবের বক্তব্য অনুযায়ী, ভারত থেকে বাংলাদেশে নিত্যপণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা, ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ চালু রাখা, দ্বিপক্ষীয় বাণিজ্যে শুল্ক ও অশুল্ক বাধা অপসারণ, কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা ও ভারত থেকে বাংলাদেশে মাদক পাচার বন্ধ করতেও অনুরোধ করা হয়েছে।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
