বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে : জেপি
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪
ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
এ সময় তিনি ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, গ্যাস সংযোগ—এমনকি জমি পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম সরকার।
তিনি বলেন, ‘আমি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছি। এতে বলা হয়েছে, ঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে। তাদের আধার কার্ড, ভোটার আইডি, গ্যাস সংযোগ এবং রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এরপর হেমন্ত সোরেন সরকার তাদের জমি দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘হেমন্ত সোরেন ঝাড়খন্ডের জল, জঙ্গল, জমিন লুট করেছেন। এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা সবচেয়ে বেশি। তারা এখানে এসে উপজাতি নারীদের বিয়ে করছে এবং তাদের জমি দখল করছে। শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ অনুপ্রবেশ থামাতে পারেন।’
জেএমএম-আরজেডি-কংগ্রেস জোটকে ‘দুর্নীতিবাজ নেতাদের পরিবার’ বলে অভিহিত করেন জেপি নাড্ডা।
তিনি হেমন্ত সোরেনকে উদ্দেশ্য করে বলেন, ‘ইন্ডিয়া জোটের নেতারা হয় কারাগারে আছেন, নয়তো জামিনে মুক্ত। আপনি নিজেও জামিনে বাইরে আছেন। তবে আবারও কারাগারে যাবেন। আপনার নামে পাঁচ হাজার কোটি রুপির খনি দুর্নীতি, ২৩৬ কোটি রুপির জমি দুর্নীতিসহ একাধিক দুর্নীতির অভিযোগ আছে।’
নাড্ডা আরও বলেন, ‘সোরেন সরকার ঝাড়খন্ডে বিভাজনের রাজনীতি করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। তারা শিগগিরই ক্ষমতা হারাবে এবং এখানে বিজেপির শাসন প্রতিষ্ঠা হবে।’
ওবিসি বা অনগ্রসর শ্রেণি মানুষদের বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নীতি নিয়েও প্রশ্ন তোলেন নাড্ডা। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভায় ২৭ জন ওবিসি মন্ত্রী আছেন। অথচ রাজীব গান্ধী ফাউন্ডেশন ও ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটিতে ‘অন্যান্য অনগ্রসর শ্রেণি’ বা ‘ওবিসি’র কোনো প্রতিনিধিত্ব নেই।
জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘ইতিমধ্যে ঝাড়খন্ডে ১৯ লাখ কোটি কোটি বিনিয়োগ করা হয়েছে। এখানে আরও ১০ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।’
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
