বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা
প্রকাশিত: ৭ জুলাই ২০২৩
নিউইয়র্ক জুড়ে বর্ণবাদীদের ভয়াল থাবায় সর্বত্র আতঙ্ক
আজকাল রিপোর্ট-
নিউইয়র্ক সিটিতে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপকহারে বর্ণবাদী হামলার শিকার হচ্ছেন। গত কয়েক মাসে কুইন্স, ম্যানহাটান, ব্রুকলিন ও ব্রংকসে প্রায় ২০ জনেরও বেশি বাংলাদেশি এ ধরনের হামলার শিকার হয়েছেন। কোন কারণ বা উস্কানী ছাড়াই বাংলাদেশিদের দেখে ‘গো ব্যাক ইয়োর কান্ট্রি’ বলে চিৎকার করছে তারা। এর প্রতিবাদ করলেই হামলার কবলে পড়তে হচ্ছে। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটার সময় তারা গায়ে থুথু দিচ্ছে। একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে অহরহ। এ হামলার সাথে জড়িতদের অধিকাংশই কৃঞ্চাঙ্গ বা স্পেনিশ বংশোদ্ভুত।
গত মঙ্গলবার দিনে-দুপুরে জনসন্মুখে কনি আইল্যান্ডে কৃঞ্চাঙ্গ এক মহিলা সাংবাদিক মাহাথির ফারুকীর স্ত্রীর উপর হামলা করে। এতে তার কপাল ও ঠোঁট ফেটে যায়। ঘটনার আগে থেকেই কৃঞ্চাঙ্গ ঐ মহিলা মিসেস মাহাথিরকে উত্যক্ত করছিল। নিরপত্তাহীনতার কথা ভেবে তিনি এলাকায় কর্তব্যরত পুলিশকে জানান। তারা কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। কিছু সময়ের জন্য পুলিশ ঐ স্থান ত্যাগ করলে একই মহিলা আরও ২ বা ৩ জনকে নিয়ে এসে মিসেস মাহাথির স্ত্রীকে প্রচন্ডভাবে মারধর করে। তার মুখ ও ঠোঁট দিয়ে রক্ত ঝরছিল। এ সময় জনাব মাহাথির গাড়ি পার্কিং এর জন্য ঘটনাস্থল থেকে দূরে ছিলেন। ফোন পেয়ে মাহথির এসে স্ত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পুলিশ হামলাকারি মহিলাকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করেছে এবং তাকে খুঁজছে। প্রাথমিক চিকিৎসা শেষে মিসেস মাহাথির বাসায় ফিরেছেন।
একই দিন ম্যানহাটানে হামলার শিকার হন ব্রুকলিন নিবাসী নিয়াজ মোর্শেদ। ৪ জুলাই মংগলবার সকাল আটটায় কাজ থেকে বাসায় ফেরার পথে ম্যানহাটনে ৮ এভিনিউ এবং ২৩ স্ট্রিট সাবওয়ে স্টেশনে এক কৃঞ্চাঙ্গের হামলায় মারাত্মকভাবে আহত হন। এর দুই দিন আগেই বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু সাবওয়েতে দুর্বৃত্তের হামলার কবলে পড়েন। তার একটি হাত ভেঙে গেছে। তিনি বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। ব্রংকসের পার্কচেষ্টার এলাকার আবুল হোসেন গত মাসে জুম্মার নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে হেট ক্রাইমের শিকার হন। কোন কারণ ছাড়াই এক কৃঞ্চাঙ্গ যুবক তার পাঞ্জাবি ধরে টান দেয়। প্রতিবাদ করায় তাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। এ ঘটনা দেখে স্থানীয় বাংলাদেশি লোকজন এগিয়ে এলে হামলাকারি দৌড়ে পালিয়ে যায়। ব্রংকসের ওয়েস্টচেষ্টার স্কয়ারস্থ এবিসি স্টোরের কাছে হিজাব পরা বাংলাদেশি এক মহিলাকে লক্ষ্য করে স্প্যানিশ এক যুবক তার গায়ে থুথু দেয়।
প্রায় প্রতিদিনই এমনই হয়রানি, হামলা ও হেট ক্রাইমের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। উল্লেখ করা যেতে পারে, গত বছর ব্রকলিনের সাবওয়েতে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হকের ভাগনীকে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। ম্যানহাটানে সিলেট এলাকার বয়োবৃদ্ধ মাওলানা ইলিয়াছুর রহমানকে ধাক্কা দিয়ে প্লাটফর্মের ওপর থেকে ফেলে দেয়া হয়েছিল। এতে তার ঘাড় ভেঙে যায়। কমিউনিটির অতি পরিচিত মুখ স্কুল শিক্ষিকা আলিয়া ফেরদৌসীকে উডহাভেন সাবওয়েতে সিড়িতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কতিপয় উগ্র স্প্যনিশ যুবক। তার মাথায় ও বুকে মারাত্মক জখম হয়। দীর্ঘ দিন তিনি মাউন্ট সাইনাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অধিকাংশ বাংলাদেশিই ছোটখাট ঘটনায় পুলিশকে রিপোর্ট করেন না। নিউইয়র্ক পুলিশ প্রশাসন এ ধরনের ঘটনায় সাথে সাথে রিপোর্ট করার আহবান জানিয়েছে। তারা বলেছেন, এতে হেট ক্রাইম সংঘঠিত হয় এমন এলাকাগুলো চিহ্নিত করা সম্ভব হয়। প্রয়োজনে তা প্রতিরোধে পুলিশী টহল জোরদার করা যেতে পারে।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
