‘বন্ড’ ও ‘০০৭’ নেপথ্যে কি?
প্রকাশিত: ৩০ জুন ২০১৯
বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের ৪৭ সেকেন্ডের ভিডিওটি এখনো ঘুরে বেড়াচ্ছে অবার ফেসবুকের হোম পেজে। দেশ জুড়ে আলোচিত এ হত্যাকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ড পরবর্তী বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, কিভাবে গড়ে ওঠে ‘০০৭ গ্রুপ’, কিলিং মিশন শেষে কোথায় গিয়েছিলো খুনিরা।
ফেসবুকের মেসেঞ্জারে ০০৭ গ্রুপের সদস্যদের কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট থেকে জানা গেছে, পুর্ব পরিকল্পনা অনুযায়ী গ্রুপের সবাই ঘটনার দিন সকাল ৯টায় বরগুনার কলেজ সড়কে অবস্থান নেয়। আলাদা গ্রুপে বিভক্ত হয়ে রিফাত শরীফের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা। ১০.২০ মিনিটে শুরু হয় তাদের মূল মিশন।
কলেজ গেট পার হওয়ার পর রিফাত শরীফকে ঘিরে ধরে ০০৭ গ্রুপের সদস্যরা। একের পর এক কিল-ঘুষি-লাথি দিতে দিতে নয়ন বন্ড ও সেকেন্ড ইন কমান্ড রিফাত ফরায়েজীর কাছে নিয়ে আসে। শুরুটা করে রিফাতই। হাতে থাকা ধারালো দা দিয়ে কোপাতে থাকে নয়নও। তাদের সঙ্গে ধস্তাধস্তি করে বারবার রিফাত শরীফকে বাঁচানোর চেষ্টা করছিলেন স্ত্রী আয়েশা আক্তার মিন্নি।
কিলিং মিশন শেষে কলেজ রোড ধরে পশ্চিম দিকে চলে যায় হত্যাকারীরা। উপজেলার দিঘির পাড়ের পশ্চিম দিকের সড়কে অবস্থান নেয় নয়ন ও রিফাত। বাকিরা নিজেদের মত সটকে পড়ে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূল হোতা নয়ন বন্ডের মা সাহিদা বেগম জানান, ওইদিন সকাল ১১টায় নয়ন তাকে ফোন করে। ফোন রিসিভ করেই তিনি বলেন, ‘এ নয়ন তুই নাকি কারে কোপাইছো। আহারে কার মায়ের কোল খালি করছো।’ ওই সময় নয়ন বলে, ‘কোপাইছি ঠিক করছি, তুমি আমার জামা কাপড় দাও আর টাকা জোগার কর।’ এ কথা বলেই বাসার কাছকাছি একটি দোকানের পেছনে আসে। সেখান থেকে একটি ছেলেকে বাসায় পাঠিয়ে দেয়। নয়নের মা ওই ছেলের কাছে একটি টি-শার্ট ও প্যান্ট পাঠিয়ে দেয়। পরে আবারো নয়ন তাকে টাকা পাঠাতে বলে। এবার নয়নের মা নিজে গিয়ে ২০ হাজার টাকা দিয়ে আসেন।
নয়ন টাকা নিয়ে কেজি স্কুল সড়কে রিয়াজুলের বাড়িতে যায়। পরে রিয়াজুল, আল-আমিন, নয়ন, রিফাত একসঙ্গে হয়। এ সময় নয়ন একটি মোবাইল ভেঙে ফেলতে চাইলে রিয়াজুল ও আল- আমিন ফোনটি রেখে টাকা দিয়ে দেয়। এরপর নয়ন ও রিফাত তাদের আরেক বন্ধু সাইফুলের সঙ্গে দেখা করে। সেই থেকে তাদের হদিশ পাওয়া যাচ্ছে না।
কে এই নয়ন বন্ড?
নয়নের ভালো নাম সাব্বির। বাবা আবু বক্কর সিদ্দিকী কয়েক বছর আগে মারা যান। বড় ভাই সিঙ্গাপুরপ্রবাসী। ভাইয়ের আয়েই চলে সংসার। ২০১১ সালে বরগুনা জিলা স্কুল থেকে এসএসসি পাসের পর শহরের আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করে নয়ন বন্ড। এরপর বরগুনা সরকারি কলেজের অনার্সের ছাত্র পরিচয়ে নিয়মিত কলেজে যেতেন। তবে পড়াশোনার ধারেকাছেও তাকে দেখেনি কলেজের ছাত্র-শিক্ষকরা।
নয়নের ব্যক্তিগত রুমেই চলে ‘০০৭ গ্রুপে’র আড্ডা, মাদক সেবন ও বিক্রি। সাহিদা বেগম এসব করতে বারবার নিষেধ করতেন। বিনিময়ে খেতেন ছেলের হাতের মার। নয়নের রুম থেকেই ২০১৭ সালে বিপুল পরিমান মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ২০১৫ সালে কেজি স্কুল এলাকায় বকেয়া না দেয়ায় এক দোকানদারকে মারধর করে আলোচনায় আসে নয়ন। এরপর থেকে নিজেকে ‘নয়ন বন্ড’ নামে পরিচয় দেয়া শুরু করে সে। বন্ধু মহল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীর তালিকাতেও তিনি ‘নয়ন বন্ড’ নামে পরিচিত। তিনিই গড়ে তোলেন জনপ্রিয় হলিউড চরিত্র জেমস বন্ডের এজেন্ট নাম্বার ধরে ‘০০৭’ ফেসবুক গ্রুপ। এ গ্রুপের বাকি সদস্যরাও এলাকায় বখাটে হিসেবেই পরিচিত।
অধ্যক্ষ আবুল কালাম আজাদ আরো জানান, মাদকের টাকার জন্য চুরি, ছিনতাই, চাঁদাবাজি করতো ০০৭ গ্রুপের সদস্যরা। তাদের সন্ত্রাসীপনায় সবাই অতিষ্ঠ। বিভিন্ন মামলায় একাধিকবার খেটেছে নয়ন। তার সব কর্মকাণ্ড ছিল কলেজকেন্দ্রিক। কলেজের ছাত্রদের মারধর করে মোবাইল কেড়ে নিয়ে টাকা আদায় করাই ছিল তার কাজ। পরবর্তীতে গ্রুপ তৈরি করে মাদক বাণিজ্যে জড়িয়ে পড়ে সে। আর সেকেন্ড ইন কমান্ড রিফাত ফরায়েজীর নেতৃত্বে চলে ভাড়াটে সন্ত্রাসী হিসেবে মারধর, মোটরসাইকেল ছিনতাইসহ বাকি সব কাজ।
বরগুনার এসপি মারুফ হোসেন বলেন, আমরা বসে নেই, জালের ফাঁস ছোটো হয়ে আসছে, আইনের ফাঁক গলে কেউ বাঁচতে পারবে না। আসামিদের পালানোর সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। দুই-তিন দিনের মধ্যে সব অপরাধীকে গ্রেফতার করা হবে।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
